আমার প্রিয় পোস্ট

ঝট করে জাফর ইকবালের একটি গল্প পড়ে নিন।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

শেয়ারঃ
0 0 0

সাহস

মহাকাশযানের অধিনায়ক জিজ্ঞেস করলেন, তুমি প্রস্তুত?
অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মহাকাশযানের ক্রু ইগর কাঁপা গলায় বলল,জি ক্যাপ্টেন, আমি প্রস্তুত।
তাহলে যাও, আশা করি শত্রুর সঙ্গে এই যুদ্ধে তুমি জয়ী হবে।
ইগর তবু দাঁড়িয়ে থাকে, অগ্রসর হয় না। অধিনায়ক জিজ্ঞেস করলেন, কী হয়েছে?
ভয় করছে। মহাজাগতিক এই প্রাণীর সঙ্গে যুদ্ধ করতে যেতে আমার ভয় করছে, ক্যাপ্টেন।
তোমার কোনো ভয় নেই, ইগর। ক্যাপ্টেন তার হাতের রিমোট কন্ট্রোল স্পর্শ করে বললেন, তোমার ভয় আমি দূর করে দিচ্ছি।
রিমোট কন্ট্রোল স্পর্শ করে মহাকাশযানের অধিনায়ক ইগরের মস্তিষ্কে বিশেষ কম্পনের বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ পাঠাতে শুরু করলেন। একটু পরে জিজ্ঞেস করলেন, এখনো ভয় করছে?
ইগর মাথা নাড়ল, না, ক্যাপ্টেন। এখন আর মোটেও ভয় করছে না।
তাহলে যাও, যুদ্ধ করতে যাও।
ইগর হঠাৎ ঘুরে মহাকাশযানের অধিনায়কের দিকে তাকিয়ে বলল,আমি কেন যুদ্ধ করতে যাব? তুমি নিজে কেন যাও না?
অধিনায়ক চমকে উঠে বললেন,কী বলছ তুমি?
আমি তোমাকে ভয় পাই নাকি? মোটেও ভয় পাই না।
ইগর অস্ত্রটা মহাকাশযানের অধিনায়কের গলায় লাগিয়ে বলল,
ক্যাপ্টেন, তুমি যাও যুদ্ধ করতে। তা না হলে তোমার মাথা আমি ছাতু করে দেব।
ক্যাপ্টেন কিছু বোঝার আগেই ইগর তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়।
হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ক্যাপ্টেন বুঝতে পারল রিমোট কন্ট্রোলে ইগরের সাহসের বোতামে তিনি ভুল করে একটু বেশি জোরে চাপ দিয়ে ফেলেছেন।
তার এখন বেশি সাহস হয়ে গেছে!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: জাফর ইকবালের লেখা পড়বেন আর মজা পাবেন না, এটা হয় নকি?
ধন্যবাদ।

২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
প্রশান্ত শিমুল বলেছেন: ইফতার সমানে নিয়া এই লেখা পড়লে রোজা নষ্ট হইবার ভয় আচে....
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: নাউজুবিল্লাহ্, আপনি এইটা কি কইলেন?

৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩
প্রতীক্ষিত বলেছেন: @প্রশান্ত শিমুল- আসেন আপনার ভয়ের সুইচে টিপ দিয়া দিই।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: :)

৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
প্রশান্ত শিমুল বলেছেন: প্রতীক্ষিত আপনি কি টিপ দিবার অপেক্ষায় আছেন???//

তাইলে আসেন টিপাটিপি শুরু কইরা দি......
৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
ম্যাক্স পেইন বলেছেন: খিদা তো মেলা পাইসে
একটু সুইচটা.......;)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: :)

৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
সাইফ হাসনাত বলেছেন: এখন গল্প পড়ার ধৈর্য্য নেই...
তবে জাফর সাহেবের না হয়ে অন্য কারো হলে চিন্ত করে দেখতাম। উনারে আমার কেন যেন দেখতে মন চায়না। নামটাও শুনতে মন চায়না। আগে চাইতো... কিন্তু যখন জানলাম... থাক ভাই, ইফতারের আগে আপনার মনটা খারাপ করতে চাইনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: তাড়াতড়ি ডাক্তার দেখান। কেইস সুবিধার মনে হচ্ছেনা। জটিল আকার ধারন করতে পারে।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: এইডা কি হাছাহাছাই জাফর ইকবালের বই নিহি? নাকি আপ্নে লিখছেন????
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আমি লিখলে জাফর ইবালের নাম দেব কেন? তাতে আমার লাভ?

৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এই গল্প কই থেইকা আমদানী হৈল?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: এই গল্প জাফর ইকবালের কলম প্রশব করেছে। :)

১০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
হাসান মাহবুব বলেছেন: পর্সিলাম আগে। ভালো লাগেনাই। প্রেডিক্টেবল।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: হুমম....... সবার যে ভাল লাগবে এমন কোন কথা নাই। আবার আপনার যে টা ভালো লাগবে সেটা দেখবে আরেক জনের ভাল লাগবে না।

১১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩১
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: অক্টোপাসের চোখ বইটিতে আছে এই গল্পটি
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।

১২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
কিংশুক০০৭ বলেছেন:
ভাল লাগছে । প্লাস দিলাম ।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: Thanks.

 

মোট সময় লেগেছে ০.৯৮১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুলভাল লেখার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি মাত্র। এই লেখকের লেখায় শিল্পগুণ খুঁজতে গেলে আপনি দারুন ভাবে আশাহত হবেন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই