আমার প্রিয় পোস্ট
- আপনার ফেইসবুক চ্যাটবারের উপর যুক্ত করে নিন ইমোটিকনবার আর ইচ্ছা মত ইমো দিন
- নোবেলবিজয়ী_টিপু

বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকার সবচেয়ে সুন্দর জায়াগাগুলিতে ঘোরার জন্য আপনার জন্যই প্যাকেজ পোস্ট!!!এক পোস্টে সব পাবেন।:D
- ঢাকারআশিক
- আবদুল আজিজের চমকপ্রদ উদ্ভাবন - ইসলাম রফিকুল
- সুশীল হতে চান? বলেন সব পুরুষদের দোষ। আর এই পোস্টে মাইনাস দিয়ে যান।

- আকাশ_পাগলা
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা। - রুদ্রমরু
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ছেলে মেয়ে বন্ধুত্বা কি আসলেই সম্ভব? - হা...হা...হা...
- ঈভ টিজিং ভাবনা..... নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরগুলো পেলাম। - হা...হা...হা...
- নিজেই হয়ে যান: আবৃত্তিকার..- (পর্ব-২) - মুসাফির...
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- নাস্তিকের প্রশ্ন ও উত্তর ১ - মেহেদী_হাসান
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- জামায়াতের ধর্ম ব্যবসার কিছু নমুনা এবং জামায়াত থেকে যে কারণে দূরে থাকতে হবে। - হা...হা...হা...
- বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলে ব্যক্তিত্ববান হওয়া যায় না। - হা...হা...হা...
- ডোন্ট মাইন্ড। সত্যি কথাটি অপকটে বলে ফেললাম। - হা...হা...হা...
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখলাম এবং লিখলাম। - হা...হা...হা...
- মিশ্র ভাষাকে না বলার প্রতিজ্ঞা এই ফেব্রুয়ারী থেকেই শুরু হোক। - হা...হা...হা...
- মৌলবাদী - হা...হা...হা...
- হায় সুন্দরী....... - হা...হা...হা...
- গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড................. জিনিসটা কি? - হা...হা...হা...
- চির অনাবৃতা হে নগ্নতমা - হা...হা...হা...
- রবীন্দ্রনাথের নিষিদ্ধপল্লী গমন.....



- হা...হা...হা...
- কৌতহল...... - হা...হা...হা...
- জিপি মডেম নিয়ে কান্নাকাটির দিন শেষ। কৈ এর তেলে কৈ ভাজি করুন। - হা...হা...হা...
- হিসু (পেসাব)বিষয়ক কথকতা - হা...হা...হা...
- ভালবাসার ফাঁদ। - হা...হা...হা...
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ভুয়া প্রেমিক-প্রেমিকা ধরার ২টি টিপস... - হা...হা...হা...
- ওরা ছিনতাইকারী। সবাই সবাধান!!! - হা...হা...হা...
- তাদের উপর আল্লাহর গজব পড়ুক। - হা...হা...হা...
- গ্রামীণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরেকটি সুখবর। - হা...হা...হা...
- জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন। - হা...হা...হা...
- একটি কবিতা লেখার স্পর্ধা দেখালাম। - হা...হা...হা...
- তসলিমা নাসরিনের ''লজ্জা'' পড়লাম এবং দুটো কথা লিখলাম। - হা...হা...হা...
- সমকামী ডাঃ তাহের সম্পর্কে আরো জানুন। - হা...হা...হা...
- জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। - হা...হা...হা...
- শেয়ার ব্যবসায় ঝুঁকি কি করে কমানো যায়? - হা...হা...হা...
- ঢাকা শেয়ার বাজারের ভাল মৌল ভিত্তির শেয়ারগুলো ক্রয় করবেন কখন - তৌফিক কামাল
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন যেভাবে - ইনক্রেডিবল
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- ইয়াহুর মেসেজ বডিতে,টেক্মটের মাঝে ছবি যোগ করেতে হয় যেভাবে?? - মাসুদ চৌধুরী
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- আবার এলো যে সন্ধ্যা .... (হ্যাপী আখন্দ) - বিষাক্ত মানুষ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- সেন্ট মার্টিন, কক্সবাজার, টেকনাফ, হিমছড়ি, ইনানী - রুদ্ধশ্বাস ভ্রমণ, ৩ দিন, ৬ টি স্থান, ৫০০ ফটো -১ম পর্ব - মাহমূদ হাসান
- সেইন্ট মার্টিন - কক্সবাজার ভ্রমন : পঞ্চম পর্ব - ওসমানজি২
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
রুদ্রকে মনে পড়ে?
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০০
রুদ্রকে মনে পড়ে? সেই রুদ্র যে খুব অল্প সময় আমাদের মাঝে ছিল, কিন্তু সেই অল্প সময়ে আমাদের এত কিছু দিয়েছে যে আমার আপনার মত অনেক মানুষ হাজার বছর বেঁচে থেকেও দিতে পারব না। সে হয়তো অনেক নাম করেনি বা করার সময় পায়নি। কিন্তু যারা সাহিত্যের খবর রাখেন তারা তাকে ঠিকই চিনেন এবং মনে রাখবেন। সেই রুদ্রর কিছু লেখা আগ্রহী পাঠকদের জন্য
রুদ্র সর্ম্পকে বিস্তারিত জানতে Click This Link
অভিমানের খেয়া
এতোদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই
পরাজিত প্রেম তনুর তিমিরে হেনেছে আঘাত
পারিজাতহীন কঠিন পাথরে
প্রাপ্য পাইনি করাল দুপুরে,
নির্মম ক্লেদে মাথা রেখে রাত কেটেছে প্রহর বেলা_
এই খেলা আর কতোকাল আর কতোটা জীবন!
কিছুটা তো চাই- হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই।
আরো কিছুদিন, আরো কিছুদিন আর কতোদিন?
ভাষাহীন তরু বিশ্বাসী ছায়া কতোটা বিলাবে?
কতো আর এই রক্ততিলকে তপ্ত প্রণাম!
জীবনের কাছে জন্ম কি তবে প্রতারণাময়?
এতো ক্ষয়, এতো ভুল জমে ওঠে বুকের বুননে,
এই আঁখি জানে, পাখিরাও জানে, কতোটা ক্ষরণ
কতোটা দ্বিধায় সন্ত্রাসে ফুল ফোটে না শাখায়
তুমি জানো নাই আমি তো জানি
কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে, এতো গান, এতো হাসি নিয়ে বুকে
নিশ্চুপ হয়ে থাকি
বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন,
এইতো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত।
তুমি জানো নাই আমি তো জানি
মাটি খুঁড়ে কারা শষ্য তুলেছে,
মাংসের ঘরে আগুন পুষেছে
যারা কোনোদিন আকাশ চায়নি নীলিমা চেয়েছে শুধু,
করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার
পরাজয় এসে কণ্ঠ ছুঁয়েছে লেলিহান শিখা,
চিতার চাবুক মর্মে হেনেছো মোহন ঘাতক
তবুও তো পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর হৃদয়,
পুষ্পের প্রতি প্রসারিত এই তীব্র শোভন বাহু।
বৈশাখী মেঘ ঢেকেছে আকাশ
পালকের পাখি নীড়ে ফিরে যায়
ভাষাহীন এই নির্বাক চোখ চোখ আর কতোদিন?
নীল অভিমানে পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন?
কিছুটা তো চাই হোক ভুল হোক মিথ্যে প্রবোধ,
অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই
কিছুটা তো চাই, কিছুটা তো চাই
কবিতাগুচ্ছ
১.
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক
২.
দিচ্ছো ভীষণ যন্ত্রণা
বুঝতে কেন পাছো না ছাই
মানুষ আমি, যন্ত্র না!
৩.
চোখ কেড়েছে চোখ
উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক।
আরো কবিতা...
http://shazal-monamar.blogspot.com/
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কবিরকস বলেছেন:
রুদ্রের কবিতা আমার ভালো লাগে।
লেখক বলেছেন: শুনে ভাল লাগল। ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
"ভাল আছি ভাল থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও....." এই গানটা শুনলেই রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নামটা মনে পড়ে।
লেখক বলেছেন: অসাধারণ গান। আচ্ছা, এই গানটি লেখার প্রেক্ষাপট কি কেউ যানেন? তসলিমা নাসরিনকে উদ্দেশ্য করে লিখেনিতো?
ধন্যবাদ।
সত্যান্বেষী বলেছেন:
আমার চেতনার সাথে মিশে আছে রুদ্র।
লেখক বলেছেন: অনেকেই রুদ্রকে মনে রেখেছে রাখবে জেনে ভাল লাগছে। ধন্যবাদ।
ময়ুখ বলেছেন:
চোখের সামনে নতুন এক দিগন্ত উম্মোচিত হয়েছিল রুদ্রের কবিতার ভিতর দিয়েরুদ্র তোমায় মনে পড়ে....
ধন্যবাদ এই পোস্টটির জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আকাশের ঠিকানায় লিখবে কিনা জানি না, মনের ঠিকানায় তার সাথে নিয়মিতই যোগাযোগ হয়। ধন্যবাদ।
সুমিন শাওন বলেছেন:
রুদ্র মানেই আসা-যাওয়ার খেলা,,,,
লেখক বলেছেন: হুমম....
আহমেদ রাকিব বলেছেন:
রুদ্র আমার অনেক প্রিয় কবি।
লেখক বলেছেন: জেনে ভাল লাগল। ধন্যবাদ।
আকাশ অম্বর বলেছেন:
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিত্কার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে-
এ-দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?
বাতাসে লাশের গন্ধ ভাসে,
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো,
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আঁধার।
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ-যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী,
স্বাধীনতা-একি তবে নষ্ট জন্ম?
এ-কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল?
জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন।
বাতাসে লাশের গন্ধ-
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ-
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়।
এ-চোখে ঘুম আসে না। সারারাত আমার ঘুম আসে না-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীর পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ,
মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বীভৎস শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে-আমি ঘুমুতে পারি না,
আমি ঘুমুতে পারি না…
রক্তের কাফনে মোড়া- কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে,
সে আমার ভাই, সে আমার মা, সেই আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা- সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন,
স্বাধীনতা-সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
কবিঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
লেখক বলেছেন: কবিতাটির জন্য ধন্যবাদ।
মগ্নতা বলেছেন:
হু
লেখক বলেছেন: হু..
ঘুমরাজ বলেছেন:
ভাল আছি ভাল থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও....রুদ্র আজও আমাদের মাঝে বেচে আছে তার কাজ দিয়ে
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














