আমার প্রিয় পোস্ট
- আপনার ফেইসবুক চ্যাটবারের উপর যুক্ত করে নিন ইমোটিকনবার আর ইচ্ছা মত ইমো দিন
- নোবেলবিজয়ী_টিপু

বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকার সবচেয়ে সুন্দর জায়াগাগুলিতে ঘোরার জন্য আপনার জন্যই প্যাকেজ পোস্ট!!!এক পোস্টে সব পাবেন।:D
- ঢাকারআশিক
- আবদুল আজিজের চমকপ্রদ উদ্ভাবন - ইসলাম রফিকুল
- সুশীল হতে চান? বলেন সব পুরুষদের দোষ। আর এই পোস্টে মাইনাস দিয়ে যান।

- আকাশ_পাগলা
- ট্রাভেল গাইড::বান্দরবান:: কি ভাবে যাবেন,কি দেখবেন? কত খরচ? - মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
- টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা। - রুদ্রমরু
-
আবার জেনুইন Windows 7 পাইরেটেড বইল্লা এই খানে কিছু নাই।
- এম. এ. খসরু নোমান
- ছেলে মেয়ে বন্ধুত্বা কি আসলেই সম্ভব? - হা...হা...হা...
- ঈভ টিজিং ভাবনা..... নিজের কাছে নিজে প্রশ্ন করে যে উত্তরগুলো পেলাম। - হা...হা...হা...
- নিজেই হয়ে যান: আবৃত্তিকার..- (পর্ব-২) - মুসাফির...
- নিজের সম্পাদনায়->> নিজেই হয়ে যান: আবৃত্তিকার.. - মুসাফির...
- নাস্তিকের প্রশ্ন ও উত্তর ১ - মেহেদী_হাসান
- স্বাধীনতার ঘোষনা প্রশ্নে আপনি আবাল কিনা পরীক্ষা করে নিন। - হা...হা...হা...
- জামায়াতের ধর্ম ব্যবসার কিছু নমুনা এবং জামায়াত থেকে যে কারণে দূরে থাকতে হবে। - হা...হা...হা...
- বাংলা ইংরেজী মিশিয়ে কথা বলে ব্যক্তিত্ববান হওয়া যায় না। - হা...হা...হা...
- ডোন্ট মাইন্ড। সত্যি কথাটি অপকটে বলে ফেললাম। - হা...হা...হা...
- থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখলাম এবং লিখলাম। - হা...হা...হা...
- মিশ্র ভাষাকে না বলার প্রতিজ্ঞা এই ফেব্রুয়ারী থেকেই শুরু হোক। - হা...হা...হা...
- মৌলবাদী - হা...হা...হা...
- হায় সুন্দরী....... - হা...হা...হা...
- গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড................. জিনিসটা কি? - হা...হা...হা...
- চির অনাবৃতা হে নগ্নতমা - হা...হা...হা...
- রবীন্দ্রনাথের নিষিদ্ধপল্লী গমন.....



- হা...হা...হা...
- কৌতহল...... - হা...হা...হা...
- জিপি মডেম নিয়ে কান্নাকাটির দিন শেষ। কৈ এর তেলে কৈ ভাজি করুন। - হা...হা...হা...
- হিসু (পেসাব)বিষয়ক কথকতা - হা...হা...হা...
- ভালবাসার ফাঁদ। - হা...হা...হা...
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ভুয়া প্রেমিক-প্রেমিকা ধরার ২টি টিপস... - হা...হা...হা...
- ওরা ছিনতাইকারী। সবাই সবাধান!!! - হা...হা...হা...
- তাদের উপর আল্লাহর গজব পড়ুক। - হা...হা...হা...
- গ্রামীণ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আরেকটি সুখবর। - হা...হা...হা...
- জামায়াতি ব্লগারদের কাছে ৩টি প্রশ্ন। - হা...হা...হা...
- একটি কবিতা লেখার স্পর্ধা দেখালাম। - হা...হা...হা...
- তসলিমা নাসরিনের ''লজ্জা'' পড়লাম এবং দুটো কথা লিখলাম। - হা...হা...হা...
- সমকামী ডাঃ তাহের সম্পর্কে আরো জানুন। - হা...হা...হা...
- জুয়াড়ি চক্র সক্রিয়। এই লেখাটি পড়ুন, কাজে লাগবে। - হা...হা...হা...
- শেয়ার ব্যবসায় ঝুঁকি কি করে কমানো যায়? - হা...হা...হা...
- ঢাকা শেয়ার বাজারের ভাল মৌল ভিত্তির শেয়ারগুলো ক্রয় করবেন কখন - তৌফিক কামাল
- ঢাকার শেয়ার বাজার কোন শেয়ার এর মুল্য বাড়বে বুঝবেন কিভাবে? সহজ কৌশল! - তৌফিক কামাল
- শেয়ার ব্যাবসা শিখুন। - হা...হা...হা...
- ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন যেভাবে - ইনক্রেডিবল
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- ইয়াহুর মেসেজ বডিতে,টেক্মটের মাঝে ছবি যোগ করেতে হয় যেভাবে?? - মাসুদ চৌধুরী
- শেয়ার ব্যবসা-৬: যে ভাবে ঘোষিত হতে যাওয়া ডিভিডেন্ট হিসাব করবেন - ওরাকল
- আবার এলো যে সন্ধ্যা .... (হ্যাপী আখন্দ) - বিষাক্ত মানুষ
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- সেন্ট মার্টিন, কক্সবাজার, টেকনাফ, হিমছড়ি, ইনানী - রুদ্ধশ্বাস ভ্রমণ, ৩ দিন, ৬ টি স্থান, ৫০০ ফটো -১ম পর্ব - মাহমূদ হাসান
- সেইন্ট মার্টিন - কক্সবাজার ভ্রমন : পঞ্চম পর্ব - ওসমানজি২
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
তিনি একজন সংসদ সদস্য।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭
তিনি সেই ছোটবেলা থেকেই একটু চঞ্চল প্রকৃতির ও দুরন্ত স্বভাবের। সারাদিন হৈ চৈ করে বেড়াতে ভালবাসতেন। কারো বাড়ির আম চুরি, কারো বাড়ির মুরগি চুরি, কারো খাজুর গাছের রস চুরিসহ হেন কোন কাজ নেই তিনি চোট বেলায় করেনি। তার দুষ্ট বন্ধুদের মধ্যে তিনি সব সময় নেতার ভূমিকায় ছিলেন। তিনি নেতার ভূমিকায় থাকতে সব সময় ভাল বাসেন। তার ভাল উপস্থিত বুদ্ধি ছিল এবং কথার মার প্যাঁচে তিনি ছিলেন বন্ধু মহলে শ্রেষ্ঠ। এই সব করতে করতে পড়া লেখাটি আর করা হয়ে উঠেনি। টেনেটুনে হয়তো ৮ম , ১০ম অথবা এইচএসসি পাস করেছেন। ইতিমধ্যে তিনি ব্যবসা করে/ঠিকাদারী করে (দুষ্ট লোকেরা বলে কালোবাজারি করে) বেশ কয় পয়সা বানিয়ে পেলেছেন। তিনি মাশাল্লাহ বেশ ভাগ্যবান। যেখানে হাত দেন সেখানে সোনা ফলে। ইতিমধ্যে সারা এলাকায় তার বেশ নাম হয়ে গেছে। বন্ধু-বান্ধবেরও অভাব নাই। বন্ধুদের সাথে আড্ডা, পার্টি, একটু পান টানও করেন। অনেকেই বলে আরো কি কি দোষ নাকি তার আছে। যাইহোক, ইতিমধ্যে তিনি তার এলাকার স্থানীয় কিছু নেতার চোখে পড়েন। নেতার সাথে তার বেশ ভাব হয়ে যায়। প্রায় সময়ই নেতার আশ-পাশে থাকেন, মিটিং মিছিলেও যোগ দেন। মাঝে মাঝে মাঝে মঞ্চে উঠে বক্তিতাও রাখেন। সবাই মুগ্ধ হয়ে শোনেন, হাততালি দেন। সবাই বলে তার বক্তিতার গলা নাকি বেশ ভাল। তার নামডাক চারদিকে ছড়িয়ে পড়ে। শহরের বড় নেতার কানেও যায়। বড় নেতার সাথেও বেশ ভাব হয়ে যায়। তিনি বুঝতে পারেন তার কপাল আরো খুলে গেছে। নেতার আশ্রয় পশ্রয় পেলে তাকে আর কে পায়.... ব্যবসা বানিজ্যে দলিয় অনুকুল্য পেলে তিনি খুব সহজেই আরো ধনী হতে পারবেন। তিনিও তাকে ঘিরে থাকা দলের সর্মথক, ছোট নেতা, পাতি নেতা সবার জন্য দুহাত ভরে খরচ করেন। দলের জন্য নিয়মিত ডোনেশান দেন। তিনি মনে মনে মুচকি হাসেন। তিনি ভাবেন এইসব হলো পুঁজি। একদিন তিনি এইসব পুঁজি থেকে হাজার গুণ বেশী লাভ ঘরে তুলবেন।![]()
ইতিমধ্যে তার কিছু প্রতিদ্বন্দ্বী জোটে যায়। উনি খুব কৌশলে তার প্রতিদ্বন্দ্বীদের সামলান। প্রয়োজনে রাতের অন্ধকারে............। পরদিন সেই প্রতিদ্বন্দ্বীনেতার জানাজায় গিয়ে প্রয়োজনে জ্বালাময়ী বক্তব্য রাখেন। লাশ নিয়ে মিছিল করেন। আর প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপর এই হত্যার দোষ চাপাতে কোন ভুল করেন না।
এই ভাবে তিনি এগিয়ে যান। তার কথা আস্তে আস্তে সারাদেশে ছড়িয়ে পড়ে। রাজধানীর নেতাদের সাথে এখন তার নিয়মিত উঠাবসা। নেত্রীও তাকে চিনেন এবং ভালবাসেন। তার চোখ এখন আরো অনেক বড় স্বপ্ন দেখে। তার চোখ এখন লুই কানের সেই অমর সৃষ্টির দিকে। যে করেই হোন তাকে সেখানে প্রবেশ করতে হবে, যে কোন মূল্যে। সেখানেই যে জগতের সব সুখ। সেখানে একবার প্রবেশ করতে পারলেই স্বর্গসুখ। সরকারী দামী গাড়ি, দামী বাড়ি, গাড়ির সামনে পতপত করে উড়তে থাকা বাংলাদেশের পতাকা, আহ!!! ভাবতেই কেমন পাগল পাগল লাগে। ডিসি এসপিরা নিয়মিত সেলুট ঠুকবে, প্রশাসনের লোকজন তার কথায় উঠবস করবে, টিভি ক্যামেরা তার চেহারা মোবারক ধারণ করতে লাইন দিবে, টিভিতে সারাদেশের মানুষ তাকে দেখতে পাবে। কতো তদবির, পার্সেন্টিজ, উপঢোকন(দুষ্টলোকেরা বলে ঘুষ) । তার নিজের ব্যবসাও আরো প্রসার ঘটবে। ব্যাংক ব্যালেন্স মোটা হতে থাকবে। আহ! শান্তি শান্তি শান্তি!
একদিন সাহস করে নেত্রীকে তার মনোবাসনার কথা বলেই ফেললেন। নেত্রী মাথা নায়েন আর হাসেন। নেত্রী অন্য আরেকজন সিনিয়র নেতার সাথে কথা বলতে বলেন। সেই নেতা তাকে বলেন মনোনয়ন দেয়া সম্ভব তাকে তার জন্য ৫/৭ কোটি টাকা ডোনেশান দিতে হবে। তিনি শুনে হাসেন, বলেন এটা কোন ব্যপার না। আল্লাহ তাকে অনেক দিয়েছেন। তিনিও না হয় দলকে কিছু দিবেন। তিনি চাইলে তার এলাকার সব ভোট কিনে নিতে পারেন আল্লাহর রহমতে।
অনেক দিন পর......
তিনি এখন লুই কানের সেই বিখ্যাত প্রাসাদের গর্বিত সদস্য। এই প্রাসাদ তথা সংসদ ভবনের আয়োজন দেখে তার মাথা ঘুরে যায়। তবে সবাই যেটাকে সংসদের আসল জিনিস বলে সেটা তার এখন ভাল লাগেনা। সেটা হলো সংসদ অধিবেশন। স্পিকার কি জানি সংবিধান, আইন ইত্যাদি নিয়ে কথা বলেন। সেই সব তার মাথায় ঢুকে না। তিনি কি এই সব সংবিধান বা আইন কানুন জীবনে পড়ছেন নাকি?মাঝে মাঝে স্পিকার হ্যাঁ না ভোট করেন। তর দলের সংসদ সদস্যরা যে দিকে ভোট দেয় তিনিও সেদিকে ভোট দিতে হাত তোলেন। ইদানিং সংসদ অধিবেশনেও তার আসতে মন চায় না। বেশীর ভাগ সময়ই তার আসন শুণ্য পড়ে থাকে। মাঝে মাঝে আসেন সদস্যতা রক্ষা করতে আর পরিচিতদের সাথে একটু আড্ডা দিতে। তার থেকে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোটাই উনার কাছে ভাল লাগে। সাথে কত চামচা, কতো হাততালি, কত সেলাম... আহ!
এই লেখা কাউকে উদ্দেশ্য করে লেখা হয়নি। তবে কারো সাথে মিলে গেলে লেখক দায়ী নয়। কারণ অনেকের সাথেই মিলে যেতে পারে
এই লেখার মূল উদ্দেশ্যঃ
সংসদ সদস্যদের মূল কাজ হলো সংসদে আইন প্রনয়ন করা। একজন সাংসদ সে যত ভাল, ভদ্র আর গরীবের বন্ধুই হোক সে যদি শিক্ষিত না হয় তাহলে সে কি করে সংসদে আইন প্রণয়ন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ন কাজ করবে? তাকে তো সংবিধান ও দেশের আইনকুনুন বোঝার মতো শিক্ষিত হতে হবে নাকি? অথচ আমাদের দেশে কি হচ্ছে? যার টাকা আছে, যার বাহুতে শক্তি আছে অথবা পরিবারতান্ত্রিক ভাবে সংসদে আসছে। তার আমাদের কি দিতে পারে? অথচ আমাদের দেশে যে কোন অশিক্ষিত ব্যাক্তি উপরোক্ত গুন(!) গুলো থাকলেই সংসদ সদস্য হয়ে যেতে পারেন।
**আমার মতে সংসদ সদস্য হতে হলে কমপক্ষে ডিগ্রী পাস হতে হবে।
**সংসদ সংসদ নির্বাচনে অংশ নেয়ার আগে দেশের সংবিধান ও আইন কানুনের উপর ৬ মাসের একটি ডিপ্লোমা কোর্স করে আসতে হবে(যদিও এমন কোন কোর্স নাই, তবে চালু করা উচিত)। তাহলেই সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
বিদ্যাগজগজ শামীম বলেছেন:
একটা সুন্দর আর্ট ফিল্মের কাহিনী লিখেছেন। যে ছবি বোদ্ধারা দেখেন। কিন্তু মর্মবানী অনুধাবন করে না।
লেখক বলেছেন: মর্মবানী অনুধাবন যারা করে না তাদের মর্মবানী অনুধাবন করতে বাধ্য করতে হবে। আর তা পারি আমি, আপনি, সে..... সবাই মিলে চেষ্ট করলে, সবাই সচেতন হলেই তা সম্ভব।
ইরোর বলেছেন:
লেখক কে অসংখ্য ধন্যবাদ। অসাধারণ একটি পোষ্ট। এই লেখা থেকে অনেক কিছু ভাবার ও শেখার আছে। ব্লগ কর্তৃপক্ষের নিকট অনুরোধ পোষ্ট টিকে স্টিকি করা হোক।লেখককে আবারও ধন্যবাদ।
++++
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আবার ধন্যবাদ।
অলস ছেলে বলেছেন:
ঠিক
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ..
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ম্যাক্স পেইন বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ.. প্লাস
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
ভালো লাগসে ...
লেখক বলেছেন: ধন্যবাদ।
ওসমানজি২ বলেছেন:
একেবারে সত্যি কথা বলে ফেলেছেন। ++
লেখক বলেছেন: আপনাকেও +
লেখক বলেছেন: হা..হা..হা.... ![]()
যুগান্তকারী বলেছেন:
প্লাসাইলাম হে ভ্রাতা।
লেখক বলেছেন: থেংকু.....
লেখক বলেছেন: ![]()
রণক ইকরাম বলেছেন:
++++
লেখক বলেছেন: ???
রাফাত সাদাত বলেছেন:
উলুবনে মুক্তা ছড়ান আরকি।
লেখক বলেছেন: মানে কি?
লেখক বলেছেন: উলুবনে একদিন মুক্তর ছড়াছড়ি হবে... হয়তো অনেক দিন লাগবে...এইযা....
আশিক১১৪ বলেছেন:
নেত্রীরা কি বোঝেনা? তরাও বোঝেন কিন্তু ঐ যে অর্থ আর চামচামি সামলাতে মন চায়না!পাতিরাও অনুপ্রানিত হয়............অনুপ্রানিত হয় আর কি!!!ভাল লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: হুমম... তবে একদিন সব ঠিক হবে এই আশাবাদ সব সময় বুকের মধ্যে আছে।
ভদ্র বলেছেন:
মাত্র ৬ মাসের কোর্সে দেশের সংবিধান ও আইন শিখানো সম্ভব নয়। যোগ্যতা ডিগ্রি পাস হওয়ার বিরোধী। এস, এস, সি, পাস যথেষ্ট বলে মনে হচ্ছে। তার পাশাপাশি সংসদ সদস্য হতে হলে আইন সংক্রান্ত বিষয়ে জ্ঞান যাচাইয়ের জন্য একটি পরীক্ষার আয়োজন করা যেতে পারে।
তবে আমাদের এ নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা আছে। কারণ আমি রাজনীতি ও রাষ্ট্র নিয়ে যতটুকু পড়েছি, দেখেছি দার্শনিকগন বলেছেন যোগ্য লোক পদ প্রার্থনা করে না। বাস্তব জীবনে আমিও তা-ই দেখি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















Click This Link