আমার প্রিয় পোস্ট

পিসি যে অবস্থায় বন্ধ করেছিলেন সে অবস্থায় চালু করতে চান?

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৪১

শেয়ারঃ
0 0 0

অনেক উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক -৩ তে এ Hibernate নামে একটি অপসন লক্ষ করা যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা এর কাজ কি। Turn off মানে কম্পিউটার বন্ধ করে দেওয়া, Stand by মানে কম্পিউটারকে নিজ অবস্থায় স্থরি করে রাখা, Restart মানে কম্পিউটারকে পুনরায় চালু করা, কিন্তু Hibernate মানে কি? অনেক সময় আমাদরে কোন কাজ করতে করতে অন্য কোন জরুরী কাজে যেতে হয়। তখন কম্পিউটার অন রাখলে অযথা বিদ্যুতের অপচয় হয় আবার বন্ধ করলে অনেক তথ্য মুছে যেতে পারে বা সময় নষ্ট হতে পারে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন তা হল Hibernate। এভাবে আপনার পিসি বন্ধ হবে কিন্তু কাজ হারাবে না। পিসি যখন চালু করবেন তখন তা যে অবস্থায় বন্ধ করেছিলেন সে অবস্থায় চালু হবে। এমন কি যদি গানের অর্ধেক শোনার পর বন্ধ করেন তবে চালু করলে বাকি অর্ধেক আপনা আপনি শুরু হয়ে যাবে।

এখন প্রশ্নো হল যারা service pack 1/2 ব্যবহার করছেন তারা কি করবেন? তাদের ও সুযোগ আছে এ কাজ করার। Control panel > Power Option এ গিয়ে Hibernate নির্বাচন করুন। এবার Enable Hibernate নির্বাচন করুন। এবার Advanced এ গিয়ে When I press power/sleep button on my computer এ Hibernate নির্বাচন করুন। এবং apply করে ok করুন। আপনার পিসিতে Hibernate চালু হয়ে গেছে। এখন যে কোন অবস্থায় আপনি key board এর একটি বাটন (Power/Sleep) চেপে পিসি বন্ধ করতে পারেন। যেখানে পিসি বন্ধ হলে ও কাজ পুর্বাবস্থায় থাকবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
মুভি পাগল বলেছেন: রেমের সমপরিমাণ স্পেস খায় এটা চালু করলে। তবে জিনিসটা ভাল।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: কাজে লাগাটাই বড় কথা।

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: থেংকস...

৩. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:০১
এস বাসার বলেছেন: জানলাম, ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: থেংকস...

৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:০২
আহমদ আবদুল হালিম বলেছেন: আমার কিন্তু vista । এ ব্যাপারে কিছু বলুন।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:০৮

লেখক বলেছেন: ভিসতার ব্যপারে বলতে পারিনা। Control panel এ দেখেন। থাকার কথা।

৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২
স্বাধীনতার বার্তা বলেছেন: আহমদ আবদুল হালিম বলেছেন: আমার কিন্তু vista । এ ব্যাপারে কিছু বলুন।


ভিস্তা এর জন্য desktop>right click>personalize>screen saver>change power settings এ যান। এরপর যে powerplan আছে সেখানে change plan settings>change advanced power settings এ যান। এরপর sleep এর পাশের প্লাস এ ক্লিক করুন। allow hybrid sleep এ ক্লিক করুন। এটা off করুন।

এরপর স্টার্ট বাটন এ চাপ দিন। power switch এর পাশের তীর চিহ্নে ক্লিক করুন। দেখুন Hibernate অন হয়েছে কিনা।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: হুমম...

৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
আগামি বলেছেন: জানলাম । আমার 'সি' তে এত জায়গা খালি নাই । /:)
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: /:)

৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
নীলপদ্দ বলেছেন: আমার পিসি'র পাওয়ার বাটন টা কাজ করে না। গত ১ মাস ধরে এই Hibernate এর উপরেই আছি। :D
১০. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
জনি ইংলিশ বলেছেন: কিন্তু কোন ব্রাউজিং সাইটে অনলাইন থাকলে বা মেসেনজারে অনলাইন থাকলে কি লগঅন অবস্থায় থাকবে ???
১১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫
নাজিরুল হক বলেছেন: হুম.. জিনিষটা দেখেছি. আজ জানলাম।
ধন্যবাদ।
১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৩
পাশের বাড়ির ছেলে বলেছেন: ভিস্তা এর জন্য Type cmd into the run From the command prompt type powercfg /hibernate on....You’ll have to restart your computer before it will take effect.
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: এইডা ত ডাইনোসর আমলের কতা...
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫২
বিডি আইডল বলেছেন: হাইবারনেট এর উপর টেকি টিপস মনে হয় ২০০৪ এ দেখেছিলাম...

 

মোট সময় লেগেছে ০.৯৩২৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুলভাল লেখার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি মাত্র। এই লেখকের লেখায় শিল্পগুণ খুঁজতে গেলে আপনি দারুন ভাবে আশাহত হবেন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই