এটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্বকে আপনারা কে কিভাবে দেখেন?
প্রথমে নিজের মতামতটা দিচ্ছি। আমি এক সময় মনে করতাম একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে অবশ্যই ভালো বন্ধুত্ব হওয়া সম্ভব। কিন্তু ধীরে ধীরে আমার ধারনাটা ভুল প্রমানিত হয়েছে। অন্তত আমার কাছে এখন মনে হয় ছেলে মেয়ের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব খুবই বিরল ব্যাপার। আমি আমার কাছের অনেক ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব ও এর শেষ পরিনতি দেখেছি। এখন আমার ধারণাটা অন্যরকম। আমি মনে করি একটি ছেলেও একটি মেয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা খুবই কম। একটি ছেলে ও একটি মেয়ের বন্ধুত্বের আয়ু ও খুব কম হয়। বিশেষ করে মেয়েটির বিয়ের সাথে সাথে বন্ধুত্বও প্রায় শেষ বলা যায়। বেশীর ভাগ সময় মেয়েটি নিজে থেকেই সম্পর্কটি চালিয়ে যেতে চায়না। কারণ যদি স্বামী জানতে পারে সম্পর্কটা হয়তো সহজ ভাবে নেবে না। তাই মেয়েটি নিজেকে অনেকটাই গুটিয়ে নেয়। এছাড়াও আরো অনেক জটিলতা কোন না কোন সময় সৃষ্টি হয়। হয়তো দুজন দুজনকে ভালোবেসে পেলল, তাহলে সেটা খুবই ভালো। কিন্তু যদি সেটা একতরাফা হয়ে যায় তাহলেই বন্ধুত্বের দফারফা। এছাড়া দুজন খুব কাছাকাছি থাকতে থাকতে শারীরিক ভাবে কাছে চলে আশার সম্ভাবনাও থাকে। সেক্ষেত্রে সেই সম্পর্ককে নিশ্চই ভাল বন্ধুত্বের সম্পর্ক বলা যাবে না। সুতরাং সব মিলিয়ে আমার মতামত হলো একটি ছেলের সাথে একটি ছেলের কিংবা একটি মেয়ের সাথে একটি মেয়ের যেমন বন্ধুত্ব হওয়া সম্ভব একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে তেমন বন্ধুত্ব হওয়া অসম্ভব প্রায়। যদি হয়ও সেই বন্ধুত্বে খুব দীর্ঘস্থায়ী হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

