আমার প্রিয় পোস্ট

চির অনাবৃতা হে নগ্নতমা

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

শেয়ারঃ
0 55 0










নির্মলেন্দু গুণ

চির অনাবৃতা হে নগ্নতমা
নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে
আমি সেভাবে পাই নি!

লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে
আমি সেভাবে ছুঁইনি।
মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে
আমি সে সুযোগ পাই নি।

প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে
আমি সেভাবে তোমাকে দেখিনি।
গাঢ় অন্ধকার যেভাবে তোমাকে আলিঙ্গন করেছে
আমি তো তা পারি নি।

দিনের আলো যেভাবে তোমাকে দূরে সরিয়েছে
আমি সে প্রশ্রয় পাই নি
বেসিনের জল যেভাবে তোমার হাত ধরেছে
আমি সে সুযোগও পাই নি

তোমার হাতের বই বুক পর্যন্ত যেভাবে গড়িয়েছে
দেখে তো আমার ঈর্ষাই হয়েছে
এভাবে স্পর্শকাতর কবি ঈর্ষাকাতর হয়েছে
করেছে ভ্রমণ স্বপ্নের ভিতর
ঘুরেছে ঘোরে ঘোর ঘোরতর।

ম্যাক্সির ভিতর যেভাবে তুমি ঢুকেছো
আমার আলিঙ্গনে সেভাবে তুমি আসো নি
রাতের আকাশ যেভাবে তোমাকে দেখেছে
বৃষ্টির জল যেভাবে তোমাকে জড়িয়েছে
দিনের সূর্য যে উত্তাপ তোমাকে দিয়েছে
তোমার শরীরে পৃথিবীর পরে
আমি সে সুযোগ পাই নি।

ভোরের বায়ু তোমার এলায়িত চুলে
যেভাবে হাত বুলিয়েছে
এই কবি কি সে সুযোগ পেয়েছে?
ভিনদেশী পারফিউম তোমার গাঁয়ে যেভাবে গন্ধ মেখেছে
এই কবি কি তা পেরেছে?

 

সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
লালসালু বলেছেন: নির্মলেন্দু গুণ এর অনেক গুন তা এই কবিতায় প্রকাশ পেল। ওনি তো আমার ওস্তাদ। +
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: আমিও ওনার সারগেত :)

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: আনাকেও ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: আনাকেও ++++

১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২
এন্তার এত্তেলা বলেছেন: নির্মলেন্দু গুনের অনেকগুলো কবিতার মাঝে আমার প্রিয় কবিতাগুলোর একটা...। সুযোগ পেলেই শুনিয়ে দেই...!!! :) ;)
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪

লেখক বলেছেন: আমিও:)

৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
সুবিদ্ বলেছেন: পুরুষষষষষষষষষষষষষষষষ
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: মহাপুরুষষষষষষষষষষষ

৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৮
মোঃমোজাম হক বলেছেন: আমার মনে ধরেছে,থ্যাঙ্কু
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪২

লেখক বলেছেন: আপনাকেও থেংকু....

৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
তুষার লাল শাহা বলেছেন: পিলাস না মিনাস ডিমু বুজতাছি না
১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন: সংখ্যাগুরুদের সাথে থাকা নিরাপদ।
:)

৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
জাহাংগীর ৮৭ বলেছেন: আরেকটা লাইন থাকলে ভাল হতো-আমি বালিশ হলে তোমার চুলের ছোঁয়া পেতাম।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: :)

১০. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
শামীমস বলেছেন: অনেক ভালো হইছে কবিতাটা.......
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: :)

১১. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
গিলটিমিয়া বলেছেন: ভোরের বায়ু তোমার এলায়িত চুলে
যেভাবে হাত বুলিয়েছে
এই কবি কি সে সুযোগ পেয়েছে?

কেন ?
সমস্যা টা কোথায় ?
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

লেখক বলেছেন: সবাই কি আর সুযোগ পায়রে ভাই.....

১২. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
সত্যাশ্রয়ী বলেছেন: জাহাংগীর ৮৭ বলেছেন: আরেকটা লাইন থাকলে ভাল হতো-আমি বালিশ হলে তোমার চুলের ছোঁয়া পেতাম।

----অথবা আমি স্যারের বেত হলে তোমার পিঠের ;)
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৯

লেখক বলেছেন: :)

১৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমি চুপিচুপি একটা মাইনাস দিয়ে গিয়েছিলাম। মাইনাসের কারণ এখন নিজেও বুঝতে পারছিনা।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: গুড..... আপনি আসলে ভাল করে কবিতাটি পড়েননি এবং মর্ম অর্থ বুঝার আগেই মাইনাস দিয়েছে? ঠিক?

১৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আরে না গুণের নাম দেখেই প্লাস রেটিং করা উচিত ছিল, আর এ কবিতাটাও আমার ভাল লাগে। আসলে ছবিটা সম্ভবত পছন্দ হয়নি। তবে নিজেরই এখন খারাপ লাগছে। ছবিতো এখানে মুখ্য নয়।

এবার আমি নিজে নিজেকে মাইনাস দিচ্ছি।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৭

লেখক বলেছেন: :)

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৬

লেখক বলেছেন: :)

১৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
saifulislam_3d বলেছেন: কবিতাটা খুবই ভাললাগে আমার ।
অনেক দিন পর আবার দেকলাম।
পোস্টির জন্য ধন্যবাদ...........১০০০%%%%%%%%%%%
++++++++++++++++++
২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১
মাহমূদ হাসান বলেছেন: উস্তাদ! এই টা কি পড়লাম!!!???
যাহা পড়িলাম তাহা কি সত্য পড়িলাম?
এতো হাজার হৃদয়ের তৃষ্ণার্ত প্রার্থনা।
মাথাটা পুড়াই ডাইল হয়া গেল।
২৩ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: :)

১৮. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: অবিবাহিত দের এই কবিতা পড়া উচিৎ না । যেমন আমি।
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: :) কেন? পড়ার পর আপনার কি হয়েছে? :)

১৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: আমি স্যারের বেত হলে তোমার পিঠের ;) ++++++++++++=
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: :)

২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪
গুল্লা বলেছেন: সত্যাশ্রয়ী বলেছেন: জাহাংগীর ৮৭ বলেছেন: আরেকটা লাইন থাকলে ভাল হতো-আমি বালিশ হলে তোমার চুলের ছোঁয়া পেতাম।

----অথবা আমি স্যারের বেত হলে তোমার পিঠের
২২. ০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৫
সিকদার বলেছেন: বদনা তোমাকে যেভাবে দেখছে,
আমি সেভাবে তোমাকে দেখিনি।
২৩. ২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৩
মিনহাজ০০৭ বলেছেন: লালসালু বলেছেন: নির্মলেন্দু গুণ এর অনেক গুন তা এই কবিতায় প্রকাশ পেল। ওনি তো আমার ওস্তাদ। +
২৪. ২২ শে মে, ২০১১ রাত ১২:২৮
দ্যা অক্সি সেভেন বলেছেন: খালি গুরুরে একটা চুম্মা দেয়ার লাইগা লগ ইন করলাম :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-* :-*
২২ শে মে, ২০১১ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: :)

২৫. ০৪ ঠা জুন, ২০১১ রাত ১১:২৫
হতাস৮৮ বলেছেন: আমি প্রথম পড়লাম গুন এর কবিতা।ভাল লাগল।
০৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: গুনের অনেক গুন।

 

মোট সময় লেগেছে ০.৯৮৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভুলভাল লেখার মাধ্যমে নিজের মনের ভাব প্রকাশ করি মাত্র। এই লেখকের লেখায় শিল্পগুণ খুঁজতে গেলে আপনি দারুন ভাবে আশাহত হবেন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই