আজকাল মৌলবাদ শব্দটি অনেক বেশী উচ্চারিত শব্দের মধ্যে একটি। আমারা সন্ত্রাসবাদী বলতে রাজনীতিক ক্ষমতালাভের জন্য অত্যাচার, হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বনকারী ব্যাক্তিকে বুঝি। উগ্রবাদী বলতে বুঝি উগ্র স্বার্থে হিংসাত্মক কর্ম করে এমন ব্যাক্তিকে। কিন্তু মৌলবাদী মানে কি? মৌলবাদ শব্দটি আমি সংসদ বাঙ্গালা অভিধানে পাইনি। আমি যদি ধরে নেই যে মৌলবাদী মানে যে ব্যক্তি মৌলিকের পক্ষে আর এই মৌলিক মানে সৃষ্টিকর্তা তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে যে এক সৃষ্টিকর্তায় বা ঈশ্বরে যে বিশ্বাস করে সে মৌলবাদী। অর্থাৎ আস্তিক ব্যাক্তি। সে যে ধর্মেরই হোক। সেই হিসেবে পৃথিবীর বেশীর ভাগ মানুষ মৌলবাদী। তাহলে ধর্মের নামে যারা সন্ত্রান করে তাদেরকে কেন মৌলবাদী বলা হয়। আক্ষরিক অর্থে তো তাদেরকে সন্ত্রাসবাদী বলা উচিৎ। কেউ যদি মৌলবাদের বিপক্ষে কথা বলে তাহলে তো তার অর্থ দাঁড়াচ্ছে সে ধর্মহীনতার পক্ষে কথা বলছে। সৃষ্টিকর্তার বিপক্ষে কথা বলছে। তাহলে যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের কে সন্ত্রাসবাদী বলাটা কি বেশী যুক্তিযুক্ত নয়? যেমন কেউ যদি ইসলামের নামে সন্ত্রাস করে সে ইসলামিক সন্ত্রাসবাদী, যে হিন্দু ধর্মের নামে সন্ত্রাস করে সে হিন্দু সন্ত্রাসবাদী।
মৌলবাদী
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।