জামায়াত যে একটি মুনাফিকের দল তা মোটামুটি সবার জানা। তার নিজেদের সার্থে আল্লাহ্, রাসুল, ইসলামসহ সব কিছুকে ব্যবহার করে। তাদের রুপ হলো যে দিকের বৃষ্টি সেদিকে ছাতা। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার মুহুর্তেই তার তাদের আরেকটি নতুন রুপ দেখাল। চামড়া বাচাতে তারা এখন নতুন পথ ধরেছে। তা হলো বঙ্গবন্ধুর প্রশংসা!!! বুঝেন অবস্থা!!!! স্বাধীনতা দিবস উপলক্ষে আজ শুক্রবার বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত আয়োজিত দোয়া অনুষ্ঠানে নিজামী বলেছেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক আন্দোলনের প্রধান বিষয় ছিল বহুদলীয় গণতন্ত্র। তিনি পাকিস্তানের জেলে থাকার সময় থেকেই বাংলাদেশের একক ক্ষমতার অধিকারী ছিলেন। দেশে ফিরে তিনি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির পদ ত্যাগ করে তিনি প্রধানমন্ত্রীর পদ নিয়েছিলেন।
ছাগু সর্দার আরো বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশে ফিরে প্রথমেই বলেছিলেন, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এর মাধ্যমে তিনি মুসলিম দেশগুলোকে বুঝিয়েছিলেন, বাংলাদেশ তার মুসলিম পরিচিতি ধরে রাখতে চায়। এরপর ১৯৭৪ সালে ভারত ও রাশিয়ার বিরোধিতার মুখেও তিনি ওআইসির সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং বাংলাদেশকে ওআইসির সদস্য করেছিলেন।
আরেক ছাগু চিপ দেলোয়ার হোসেন সাঈদির কথা শুনে মনে হলো পারলে আওয়ামী লীগের পা ধরে। সাঈদি বলেছেন, আমরা সরকারের শত্রু নই। সরকার পাঁচ বছর দায়িত্ব পালন করুক; আমরা আপনাদের সহযোগিতা করব, যদি আপনারা ইসলামের বিরুদ্ধে অবস্থান না নেন।’
ছাগুদের হাঁটুর কাঁপাকাঁপি দেখে ব্যাপক মজা পাইতেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

