অভ্রের সমর্থকেরা কি ব্লগ থেকে পলায়ন করেছে?
০৮ ই মে, ২০১০ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অভ্রের বিরুদ্ধে মোস্তাফা জব্বার কিছু কটু কথা বলার পর ব্লগে রীতিমত প্রতিবাদের বন্যা শুরু হয়ে গিয়েছিল। অভ্রকে সর্মথন জানিয়ে কয়েক শত পোষ্ট এই ব্লগে প্রকাশিত হয়েছে। যখন অভ্র সফটওয়্যারে যুক্ত ইউনিবিজয় কিবোর্ডে বিজয় কিবোর্ড লে-আউট অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা মেধাস্বত্বের লঙ্ঘন বলে মোস্তফা জব্বার অভ্রর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাল তখন দেখি ব্লগে কেমন জানি নিশ্চুপ নিরবতা। অথচ অভ্রের পক্ষে এখন
সমর্থনটা বেশী জরুরী। আগের প্রতিবাদটি ছিল শুধুই পত্রিকায় প্রকাশিত একটি লেখাকে নিয়ে। কিন্তু সেটা এখন আর তেমন সাধারণ বিষয় নাই। এখন বিষয়টি আদালতে গড়াতে যাচ্ছে। মোস্তফা জব্বার কপিরাইট ইস্যুতে অভিযোগ তো করেছেই তিনি অভিযোগে আরও উল্লেখ করেন,
‘এই সফটওয়্যারটির নির্মাতা ও তার সহযোগীরা বিভিন্ন ব্লগে এ বিষয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে, মানহানিকর, অশ্লীল, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে।’ অথচ ব্লগে যত পোষ্ট এসেছে সব অভ্র ব্যবহারকারীদের আবেগের বহিঃপ্রকাশ। ব্লগারেরা স্বতস্ফুর্ত ভাবে অভ্রকে সর্মথন জানানোর জন্য পোষ্ট করেছেন। এখন আমাদের অভ্রকে সমর্থন জানিয়ে করা ব্লগগুলোকেও মোস্তফা জব্বার সুকৌশলে মেহেদি ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে। ঠিক এই সময় ব্লগারদের নিশ্চুপ থাকাটা কাম্য নয়। আমি তো ভেবেছিলাম যে ভাবে অভ্রকে সর্মথণ জানিয়ে পোষ্ট আসছিল তাতে করে অভ্রকে রক্ষা করার জন্য এবং সহযোগীতা করার জন্য কোন সংগঠন সৃষ্টি হয়ে যাবে। অথচ আজ সবাই চুপ। এমনটি আশা করিনি।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন