somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মীর শওকাত, আপনি প্রমান করতে পেরেছিলেন আপনি ভন্ড দেশপ্রেমিক ছিলেন না।

২১ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি সহজেই না আপনি ক্ষমতাকে পায়ের নিছে মাড়ালেন? কি সহজে! অথচ ভেবে দেখুন সেই ক্ষমতার জন্য আপনারই মতো আরো কিছু সেক্টর কমান্ডার, আরো কিছু বীর মুক্তিযোদ্ধা কি না করেছে। নিজেরা নিজেরা ক্ষমতার জন্য করেছেন কুত্তার মতো কামড়া কামড়ি, করেছেন খুনের পর খুন। ক্ষমতাকে পোক্ত করার জন্য হাত মিলিয়েছে দেশের শত্রু রাজাকার আলবদরদের সাথে, এমনকি তাদের মন্ত্রী বানিয়ে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চপেটাঘাত করতেও দ্বিধা করেনি।

অথচ আপনি কি করলেন? আপনি ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। ৭ নভেম্বর জিয়াকে আপনিই সাপোর্ট দিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছিলেন। হয়ে উঠেছিলেন বিএনপির অন্যতম প্রভাবশালী মন্ত্রী। ছিলেন ঢাকা মহানগর বিএনপির সভাপতি। হয়তো পরের বার আরো বড় মন্ত্রিত্ব পেতে পারতেন। হতে পারতে বিএনপির আরো বড় নীতিনির্ধারক। কিন্তু সব কিছুকে বুড় আঙ্গুল দেখিয়ে ক্ষমতার মোহকে পায়ে মাড়ালেন। কারণ আপনি সত্যিকারের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। আপনার বিবেক রাজাকার আলবদরদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার, এই সংসদে পাশাপাশি বসার জন্য সাড় দেয়নি। আপনি রাজাকারের গাড়িতে বাংলাদেশের পতাকার পতপত করে উড়া দেখতে চাননি। তাই তো ক্ষমতার মোহকে তুচ্ছ করে রাজনীতি থেকে নিস্ক্রিয় হলেন। শুধু নিষ্ক্রিয় হয়ে চুপ থাকলেন না। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা সেক্টর কমান্ডারস ফোরামের সাথেও সম্পৃক্ত ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত বীর বীরের মতোই ছিলেন।

মিঃ শওকত। আপনি তো চলে গেলেন। যাওয়ার আগে দেশ প্রেমেরে শিক্ষা দিয়ে গেলেন সমগ্র জাতিকে। যদিও জানি না আমাদের ক্ষমতা লোভী নেতারা আপনার থেকে আদো কোন শিক্ষা নেবে কিনা। তবে আমরা সাধারণ দেশপ্রেমিক মানুষ আপনাকে মরে রাখব আমৃত্যু। আমি হলফ করে বলতে পারি, আপনার মৃত্যুর অনেক অনেক পরেও এই দেশের হাজার হাজার মানুষ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোন একজন দেশপ্রেমিকের গল্প বলতে গিয়ে আপনার কথাই শোনাবে। বলবে ''এই দেশে একজন বীর ছিল, যে তার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছিল, যুদ্ধ মানে ক্যাম্পে বসে সৈনিকদের নির্দেশ দেয়া না, তিনি নিজে অস্ত্রহাতে সম্মুখ সমরে অবতীর্ন হয়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। পরে নিজ গুনে দেশের ক্ষমতার শীর্ষের কাছাকাছি পৌঁছেছিলেন। এবং দেশকে ভালবাসেন বলে, দেশের অপমান হচ্ছে বলে, মুক্তিযুদ্ধের অপমান হচ্ছে বলে, মুক্তিযোদ্ধাদের অপমান হচ্ছে বলে প্রতিবাদী হয়ে ছিলেন। আমাদের ভাবাতে শিখিয়েছিলেন দেশপ্রেমের সাথে কোন আপোষ চলে না।''

আপনার জন্য লাল স্যালুট।

সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৫৬
২১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×