somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা লায়নের এক লাস্যময়ীর সাথে কথোপকথনের কিছু অংশ এবং আমার সিদ্ধান্তহীনতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেংটুংটেংটুংটেংটুং........................ (মোবাইলের রিংটোন)
- হ্যালো...
- হ্যালো স্যার, আমি বাংলা লায়ন থেকে ....... বলছি। স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি?
- জি বলুন।
- স্যার, আপনি কি ইন্টারনেট ইউজ করেন?
- জি করি।
- স্যার আপনি কোন কানেকশানটি ইউজ করছেন জানতে পারি।
- জিপি।
- স্যার গ্রামীন নিয়ে কি আপনি স্যাটিসফাইড?
- হুম..... স্যাটিসফাইড হওয়ার মতো কারণ আছে আবার সেটিসফাইড না হওয়ার মতো কারণও আছে।
- স্যাটিসফাইড হওয়ার কারণটা জানতে পারি?
- কারণটা হচ্ছে আমি দেশের যেখানেই যাচ্ছি নেটওয়ার্ক পাচ্ছি।
- কিন্তু স্যার, এদের স্পিড কিন্তু খুবই বাজে। (কথাসত্য)
- আমি শুনেছি বাংলা লায়নের স্পিড আরো বাজে। :P
- না স্যার, এটা ভুল শুনেছেন।
- আপনাদের তো অনেক গুলো প্যাকেজ আছে। ৬০০ টাকার যে প্যাকেজটি আছে তার স্পিড ১২৮কেবিপিএস। আমার পরিচিত যারা এ প্যাকেজটি ব্যবহার করেছে তারা বাংলা লায়নের ব্যপারে ভাল কিছু বলেনি।
- স্যার, আমাদের ৬০০ টাকার আনলিমিটেড যে প্যাকেজটি ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এখন ৬০০ টাকার যে প্যাকেজটি এটাতে আপনি ব্যবহার করতে পারবেন ১.৮ জিবি। আর স্যার, আপনি স্পিড পাচ্ছেন ৫১২কেবিপিএস। (এই কথা শুনে লাস্যময়ীর কথায় আরেকটু মনোযোগ দিতে হলো)
- ১.৮ জিবি, স্পিড ৫১২, মাসে ৬০০ টাকা। তার মানে ভ্যাটসহ ৭০০ টাকার মতো পড়বে?
- না স্যার, এটা প্রিপেইড। এটাতে আপনাকে ভ্যাট দিতে হবে না। ( একথা শুনে লাস্যময়ীর কথায় মনোযোগ আরো বাড়ালাম।)
- তো আপনাদের মডেম কতো?
- স্যার, আমাদের এখন একটি অফার চলছে। মডেমের প্রাইস ধরা হয়েছে মাত্র ১২৯৯!! কিন্তু স্যার এই অফারটি যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ স্যার আমাদের এই অফারটি ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করছি। সো স্যার, যে কোন সময় অফারটি বন্ধ হয়ে যেতে পারে। (এই কথা শুনে মাথা একটি ঝাকি দিলাম। মডেম এর দাম মাত্র ১২৯৯ টাকায় নিয়ে আসল কখন?):-/
- স্যার আপনি কোথায় থাকেন?
- উত্তরা।
- উত্তরায় আমাদের নেটওয়ার্ক এর আওতায়, স্যার।
..................................
..................................
................................
- স্যার, আপনি নিলে কিন্তু অবশ্যই প্লাজা থেকে নেবেন। উত্তরায় কিন্তু অনেক ডিলার আছে। ডিলারের কাছ থেকে না নিয়ে প্লাজা থেকে নেবেন। আমাদের অনেক কাষ্টমারের সাথে কথা হয়েছে যারা কোন প্রবলেম ফেইজ করলে ডিলারের কাছে গিয়ে বলতে পারছে না। কিন্তু ডিলারের কাছ থেকে নিলে হয় কি স্যার, অনেক ডিসকাউন্ট থাকে, অফার থাকে। এই অফার গুলো স্যার ডিলার পায়। কিন্তু আপনি প্লাজা থেকে নিলে সরাসরি এই সুবিধাগুলো পাচ্ছেন, ওকে? (আবার চিন্তায় পড়লাম। ঘটনা সত্য নাকি?):|
- স্যার, গুলশান ১ এর জব্বার টাওয়ারের সেকেন্ড ফ্লোর।
- সেখানে গেলে আমি এখন এই রেটে কিনতে পারবো?
- জ্বি স্যার। কিন্তু যে কোন সময় এ অফার বন্ধ হয়ে যেতে পারে স্যার।
- যে কোন সময় বন্ধ হতে পারে মানে কি? আমি কি ২/৩ দিনের মধ্যে গেলেই হবে? আমি আপনার কথা ধরে সেখানে গেলাম তখন তারা বলবে এ অফার শেষ। তখন আপনাকে শাস্তি দেয়ার জন্য হাতের কাছে তো পাবে না। :P:P:P
- ( রিনিঝিনি হাসির ঝংকার তুলে) যে কোন সময় এ অফার শেষ হয়ে যেতে পারে স্যার। স্পেসিফিক সময় আমি আপনাকে বলতে পারব না।
- আপনি আমাকে একটি নির্দিষ্ট সময় বলে দিলে আমি যেতে পারি।
- তাহলে স্যার, আপনি আজ কালকের মধ্যে যান।
- ওকে, তাহলে আমি আগামীকাল যেতে পারি।

ভাইসব, এখন আপনারা বলুন আমি কি করব? আমি কি এই লাস্যময়ীর পাতা ফাঁদে পা দেব? সে যে ভাবে বলতে তাতে আমার মনে হচ্ছে ভাল হবে। কিন্তু বলা কথা আর বাস্তব তো এক হয় না। ৫১২ স্পিড, ১.৮ জিবি লিমিট, ৬০০টাকা। হিসেব করলে আমার কাছে মনে হচ্ছে গ্রামীন থেকে অনেক ভাল। কারণ গ্রামীন ১ জিবি দিয়ে ২০/২২ দিন ব্যবহার করতে পারি। মাস হিসেবে ধরলে প্রতিমাসে সেই ৫০০ টাকার বেশীই যায়। তা ছাড়া ৫১২ স্পিড খারাফ হলেই বা কত খারাপ হবে?

আমি এখন কি করব?
আমি এখন কি করব?
আমি এখন কি করব?


৫০টি মন্তব্য ৪৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×