বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ভারতীয়দের অধিপত্য নিয়ে যারা হাউকাউ করেছিল তারা এখন কি বলবেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা বাঙ্গালীরা সব কিছুই এককাঠি বেশী বুঝি। বিশ্বকাপের দুইমাস আগেই
'' সব গেল, গেল.... সব ভারতীয়রা দখল করে নিল...'' টাইপের সেকি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। অথচ আয়োজক কমিটি তখন পর্যন্ত কোথাও বলেনি উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকবে। কিন্তু আমরা কেউ কেউ কল্পনার চোখে দেখা শুরু করলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম পুরোটা ভারতীয়রা দখল করে নিয়েছে। আর আমাদের মহামান্য মডুও তেমনি একটি পোষ্টকে স্টিকি করে একদম আমাদের নাকের সামনে ঝুলিয়ে দিলেন। আর অনেকেই সেই পোষ্টে কেঁদেকেটে, ল্যাদে একাকার করলেন।
গত ২/৩ দিন আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি থাকবে তা আয়োজক কমিটির এক সদস্যর মুখে এটিএন নিউজেই শুনেছিলাম। আজ প্রথম আলো আরো বিস্তারিত ভাবে জানিয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে বিশ্বকাপের তিন আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সংস্কৃতিকেই তুলে ধরা হবে। সেই পর্বটির নাম ‘কালার অব সেলিব্রেশন’। প্রথমে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠান ১২ মিনিট করে। এরপর বাংলাদেশের অনুষ্ঠানটি ২০ মিনিটের। তার মানে ভারত ও শ্রীলংকার থেকে বাংলাদেশ পাক্কা ৮ মিনিট বেশী পাচ্ছে।

এছাড়া তিন মিনিট বরাদ্দ আছে বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রচারণামূলক প্রদর্শনীর জন্যও।

এই সময়টির বাইরেও বাংলাদেশের প্রাধান্য থাকবে বেশ ভালভাবেই।
এই যে অনুষ্ঠানটি শুরু হওয়ার ২ মাস আগেই যারা তাদের মনগড়া কথাবার্তা দিয়ে একটি হাউকাউ রব তুলেছিল তারা এখন কি বলবে?
আর মডুর মতো অতি বিবেচক মানুষটি কি সেই হাউ কাউ ওয়ালাদের সাথে জোয়ারে গা ভাসানোর জন্য লজ্জিত হবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন