somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা ম্যাডাম, আপনি আসলে কি চান বলুন তো?

০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার আজকের যে পোষ্টটি ডিলিট করা হয়েছে সেটা এখনো সোনার বাংলা ব্লগে আছে। পড়ে দেখতে পারেন। View this link

জানা ম্যাডাম, আপনাকেই বলছি। ব্লগে বলতে বাধ্য হচ্ছি কারণ মেইলে আপনাকে প্রশ্ন করে কোন জবাব পাইনি। আর এ লেখায় জবাব পাবো তাও আশা করছি না। আমি আপনার ব্লগের ধারা--- ''২ক. যদি কোন পাঠক কোন পোস্ট সরিয়ে দিতে কিংবা মন্তব্য মুছে ফেলতে অথবা কোন সদস্যকে ব্যান করতে অভিযোগ জানান, বা কোন ব্লগার যদি তার মুছে ফেলা পোস্টের ব্যাপারে জবাবদিহিতা চান তাহলে "কোন সমস্যা" পাতা কিংবা নির্মিতব্য "রিপোর্ট এবিউজ" বাটন চেপে সরাসরি আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন।'' এই ধারা মোতাবেক অনেকবার আপনার কাছে মুছে পেলা পোষ্টের ব্যাপারে জানতে ছেড়েছি কিন্তু জবাব পাইনি।

যাইহোক, যে কারণে প্রথম পাতায় লিখছি তা বলি। আমি ৩/৪ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুমানাকে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। সেই পোষ্টটি ২০০০ বারের বেশী পঠিত ছিল। সেটার বিরুদ্ধে কারো কোন অভিযোগও ছিল না। কিন্তু কোন এক আজব কারণে গত সপ্তায় আমার পোষ্টটি ডিলিট করে জেনারেল করা হয়েছিল। "রিপোর্ট এবিউজ" এর মাধ্যমে কারণ জানতে চেড়েও কোন জবাব পাইনি। সেই পোষ্টের বিরুদ্ধে আপনি যে ধারাটি প্রয়োগ করেছেন তা ছিল-- '' ৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।''

আমি চ্যালেন্জ দিয়ে বলতে পারি এমন কিছুই সে পোষ্টে ছিল না। আর আমি যদি ধরে নিই যে সে পোষ্টি এই অভিযোগে অভিযুক্ত তবে লেখাটি কি করে ৩/৪ মাস ব্লগে ছিল? তাহলে আমি কি বলতে পারি মডারেশনের ব্যাপারে আপনি যে দ্বায়িত্ব পালন করার কথা সে দ্বায়িত্ব সঠিক ভাবে সঠিক সময়ে পালনে আপনি অযোগ্য? নিজের অযোগ্যতার জন্য আপনি নিজেকে কি শান্তি দিয়েছেন?


আজ দুপুরে আমি ''সার্বজনীন'' পুজা উৎসব নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। আমি যখন বিকেল ৪টার দিকে ব্লগে থেকে বের হই তখন ব্লগটি প্রায় ৪০০ বার পঠিত ছিল এবং কমেন্ট ছিল ৫০টির উপরে। সবচে উল্লেখ্যযোগ্য ব্যাপার ছিল সে পোষ্টে কেউ কাউকে আক্রমন করে কোন কমেন্ট করেনি, অনেক দিন পরে সামুর কোন ব্লগে সবাই খুব সুন্দর ভাবে একটি বিষয় নিয়ে চমৎকার আলোচনা করছিল, কোন গালিগালাজ বা কাউকে হেয় করে কোন কমেন্টই ছিল না। পোষ্টটির ''ভাল লেগেছে'' অপসনটি ১২ বারের মতো চাপা হয়েছে। পোষ্টের ব্যাপারে অভিযোগ করবে এমন কথাও কেউ বলেনি, তবে সেই পোষ্ট আপনি কোন যুক্তিতে সরিয়েছেন? সবচে মজার বিষয় হলো এই পোষ্টটির জন্য আমাকে কোন নোটিশই পাঠানো হয়নি। হয়তো আপনি খুঁজে পাননি পোষ্টির ব্যাপরে কি অভিযোগ করবেন।

জানা ম্যাডাম, আমি আপনাকে স্পষ্ট করে স্মরণ করিয়ে দিতে চাই যে, আপনি আপনার ব্লগের নীতিমালার ধারা--- ''১ক. বাক স্বাধীনতা প্রসঙ্গ:
সামহোয়্যার ইন ব্লগের যাত্রা শুরু হয়েছিলো সাধারণ মানুষের কথা বলার একটি স্বাধীন মঞ্চ হিসাবে, যেখানে সবাই তাদের চিন্তা, মতামত, সৃজনশীলতা বিনিময় করতে পারবে। চিন্তাধারা যতই চরম-পন্থী(radical) কিংবা রক্ষণশীল (conservative) হোক না কেন, তার স্বাধীন মত প্রকাশকে আমরা সমর্থন করি, যতক্ষণ না তা রাষ্টীয় আইন বা অন্যের ব্যাক্তি স্বাধীনতা লঙ্ঘন করে।''

এই ধারাটি আপনি নিজেই মানছেন না। আপনি আমার মতপ্রকাশের স্বাধীনতাতে হস্তক্ষেপ করছেন।

আপনার ব্লগে আইন আছে কিন্তু তার কোন প্রয়োগ নাই, আছে আপপ্রয়োগ। আপনার এই সৈরাচারি মানসিকতার প্রতি ধিক্কার জানাই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১১ রাত ৯:১১
৫৩টি মন্তব্য ১৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×