বিয়েটা যেন একদম ধুম করে মাথার উপর এসে পড়ল। ভাবতেই পারিনি এমন একটা কান্ড হতে পারে। লেখাটা পুরো পড়লে বিয়ে-সমাচারের সাথে ভাল কিছু মজাও পাবেন আমি নিশ্চিত।
বিয়ের জন্য চাপ আসছিল আরো ৭/৮ বছর আগে থেকে। কিন্তু আমাকে কোন ভাবেই রাজি করাতে পারছিল না। এর মধ্যে আরো হাজার ঘটনা, সেদিকে নাহয় না গেলাম।
এই গত রোজার ঈদের পরপর বিয়ের জন্য রীতিমত হুলুস্থল পড়ে যায়। পরিবার থেকে আমাকে জানানো হয় আমি একদম নিশ্চুপ থাকতে হবে। আমার কোন কথাই পরিবার থেকে গ্রহনযোগ্য হবে না।
ঈদের ৪/৫ দিন পর বিকেল ৪টার দিকে ল্যাপটপ নিয়ে বসে আছি। হঠাৎ আমার মা-বাবা ও বোনের আলাপ থেকে বুঝতে পারলাম কনে পক্ষের দুজন লোক আমাদের বাড়িতে আসছেন। শুনেতো আমার আক্কেগুড়ুম! হাতের কাছে যে দুটো ময়লা শার্ট-প্যান্ট ছিল সেগুলো পরে নিলাম, একটি এক্সিডেন্টের কারনে বাম হাত গলার সাথে ঝুলানো। হাত ঢাকা দেয়ার জন্য ময়লা একটা চাদর গায়ে চাপালাম, আর গালে ৪/৫ দিন সেভ না করা দাড়ি। লম্বা লম্বা পা পেলে আমাদের গ্রামের বাজারের ছোট একটা দোকানে গিয়ে বসলাম। আমিও বসলাম আর সাথে সাথে একটি সিএনজি এসে দাঁড়াল সে দোকানের সামনে। সিএনজির লোক গুলো সেখানকার লোকদের আমার বাবার নাম ধরে বাড়ি কোন দিকে জিজ্ঞেস করছিল। আর সেখানকার লোকগুলো আমাকে দেখিয়ে দিল এবং বলল যে 'ঐযে উনার ছোট ছেলে'। আমিও বুঝলাম একেই বলে 'পড়বি তো পড় মালির ঘাড়ে'। অগত্য উনাদের মুখমোখী হতে হলো। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে এসেছেন? কার বাড়ি যাবেন.... ইত্যাদি। এরমধ্যে একজন আমার আব্বার নাম বলে বললেন উনার ছোট ছেলের নাম (.....আমার নাম নাহয় অপনারা নাই জানলেন....) আমি বললাম জি, আমিই সে........ তাদের সামনে পড়ে আমি যেমন বিব্রত, তারাও বিব্রত। তারপর উনারা আমাদের বাড়ি আসলেন, কথাবার্তা বলে চলে গেলেন।
এরপর আমি বাড়ি এসে সবাইকে বললাম তোমাদের বিয়ে ভেস্তে গেছে। কারণ তারা আমাকে যে অবস্থায় দেখেছে তাতে রাজি হওয়ার প্রশ্নই আসে না।
পরদিন বিকেলে আমার ''আক্কেলগুড়ুম'' করে দিয়ে তারা আমাদের বাড়িতে ফোন করে জানালো পাত্র উনাদের পছন্দ হয়েছে। উনাদের মনে হয়েছে পাত্র বেশ ভদ্র, নম্র, লাজুক এবং গুডিগুডি বয়।
দুইদিন পর আমাদের পক্ষ থেকে আমার মা, বোন, চাচা, চাচী সেঝ ভাইয়ের শশুর পাত্রী দেখতে গেল। এবং পাত্রী সবাই পছন্দ করে এসছে।
এরপর আমার আর কিছুই বলার থাকে না। পাত্রীকে বললাম আমি তাকে দেখতে চাইনা, কারণ আমার পরিবারের সবাই দেখেছে এবং পছন্দ করেছে সুতরাং এই বিয়ে হবেই সুতরাং আমার দেখা ও পছন্দ অপছন্দের মূল্য নাই। পাত্রী বলল আমি দেখতে না চাইলে সেও দেখবে না। ব্যাস.......... এভাবেই ঘটনা আগাতে থাকল এবং আগামী ২৩ তারিখ বিয়ের তারিখ ধার্য্য হলো। জীবনের প্রথম বারের মতো আমার জন্য কনে দেখা এবং প্রথম বারেই বিবাহ।
পদ্য
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



