somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোমাঞ্চের সময়-অসময়

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবি ঠাকুরের একটি বিখ্যাত গানের প্রথম লাইন হচ্ছে, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে? সমস্যা হলো এই যে, সব কিছুরই একটা উপযুক্ত সময় ও স্থান আছে। কিন্তু মিলনের সবচেয়ে ভালো সময় ও স্থান কোনটি? কে এর সঠিক উত্তর দিতে পারবে? আসলে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর বা একটি মাত্র উত্তর নেই। ইংল্যান্ডের মেইল অন সানডে পত্রিকা সম্প্রতি বিভিন্ন সেলিব্রেটির কাছে তাদের রিপোর্টারদের পাঠিয়েছিল। এসব রিপোর্টার প্রশ্ন রাখেন, হোয়াট টাইম অফ দি ডে ইজ বেস্ট ফর সেক্স (What time of the day is best for sex?)| তাদের কয়েকটি মজার উত্তর ছিল :
• রিচার্ড স্মিথ, ৫৪, গেটিং ইভেন উপন্যাসের লেখক।

রাতে ডিনারের পরে। এই সময়ে মিলন ভালো না হলেও অন্যান্য আনুষঙ্গিক যেমন- কফি, ব্র্যান্ডি প্রভৃতিতে পুষিয়ে যায়।

* মিজ এলিজাবেথ শারবনু, ২৬, কমেডি অভিনেত্রী।
যখন আমি জেগে থাকি। ঘুমন্ত অবস্থায় মিলন হলে আমি তো জানবোই না।
* রবার্ট বাথহাস্ট, ৩৬, কমেডি অভিনেতা।
সোম, বুধ ও শুক্রবারে সন্ধ্যা ৫টার পর থেকে। অন্যান্য দিনে আমার ফেভারিট টিভি প্রোগ্রামগুলো থাকে।
* জেসন কেপওয়েল, ২২, স্টারলাইট এক্সপ্রেস নামে মিউজিক শোর গায়ক।
সকালবেলায় প্রথম কাজ এটাই। অন্যান্য যে কোনো এক্সারসাইজ, যেমন- মর্নিংওয়াকের মতো মর্নিং সেক্স আপনি করেন, তাহলে সারা দিন ফিট থাকবেন।
* জেফ্রি রবিনসন, ৪৯, ঔপন্যাসিক।
সকাল পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে। পৌনে ৯টার আগে ছেলেমেয়েরা সব স্কুলে চলে যায়। আর সাড়ে ৯টার পর ডিপার্টমেন্ট স্টোরগুলো খোলে, তখন আমার বউ শপিংয়ে যায়।
* ডাবলিউ এ হার্বিসন, ৫৩, সায়েন্স লেখক।
সকালবেলায় সবচেয়ে প্রথমে। কারণ তখনো আমার ঘুম ঘুম ভাব থাকে। আমি ভুলে যাই যে, কাজটি করার জন্য আমার বয়স বেশি হয়ে গেছে।
* মিজ জিলি হলিডে, ৩০, টিভি উপস্থাপিকা।
আমি কখনোই এটা সকালে করতে পারবো না। আমি মর্নিং পার্সন নই। আমি এটা পছন্দ করি রাতে এবং সম্ভব হলে সারা রাত ধরে।
* অ্যানড্রু ব্যানফিল্ড, ৩০, কণ্ঠশিল্পী ও মিউজিশিয়ান।
এর কোনো উপযুক্ত সময় নেই। যদি দুই পার্টনারই এটা তীব্রভাবে চায় তাহলে হতে পারে দিনে কিংবা রাতে।
* মিজ লিন কারডি, ৪৭, সম্পাদক প্রিমা ম্যাগাজিন।
লাঞ্চ টাইমে। যেহেতু আমি বিবাহিত এমন এক ব্যক্তির সঙ্গে যার ডিউটি রাতের বেলায় - আর এডিটর হিসেবে আমার মূল ডিউটি সকালবেলায়। সুতরাং শুধু মাঝখানে লাঞ্চ টাইমটাই আমরা পাই।
* মিরটো কাটলার, ৩৯, পাবলিক রিলেশন্স একজিকিউটিভ।
বিকালে। কারণ তখন আমার এনার্জি বেশি থাকে এবং সময়টা অসাধারণ।
* মিজ হেলেন, ৩৮, কমেডি অভিনেত্রী।
বিকাল ৩টার সময়। কারণ তখন সবাই আফটারনুন টি খেতে ব্যস্ত থাকে। আমরা সবার অজ্ঞাতে কাজটা সেরে ফেলতে পারি।
* মিজ ডায়ান মোরান, ৫৫, চিকিৎসা বিষয়ক লেখিকা।
বিকালে। কারণ ইতিমধ্যে গতানুগতিক সাংসারিক অথবা ব্যবসায়িক কাজগুলো শেষ হয়ে যায়। আমি তখনো টায়ার্ড হই না। যথেষ্ট এনার্জি থাকে। এটা হতে পারে বাড়িতে অথবা অন্য কোথাও। সন্ধ্যার পর সামাজিক কাজ থাকে, পার্টি থাকে। আর রাতে ঘুমানোর দরকার। সুতরাং বিকালটাই উপযুক্ত সময়।
* বয় জর্জ, ৩৩, পপ মিউজিশিয়ান।
যে কোনো সময়ে। তবে বিকালটাই গর্জিয়াস।
* মিজ কারেন মলাইন, লেখিকা।
সকালে ঘুম থেকে জেগে ওঠার পরপরই। তখন শরীরটা গরম থাকে এবং সারা দিনের কাজগুলো সম্পর্কে চিন্তা কম থাকে।
* সাইমন হোয়াইট, ১৮, মেন্স ওয়্যার পপ ব্যান্ডের লিড গিটারিস্ট।
অনেকের কাছে শুনেছি লাঞ্চের পরেই নাকি শ্রেষ্ঠ সময়। আমি সেটা বিশ্বাস করি না। লাঞ্চে খাওয়ার পর মানুষের ঘুম আসে।
* মিজ প্যাট শার্প, ৩৩, রেডিও উপস্থাপিকা।
যখন আমি জেগে থাকি। কারণ আমি তখন বুঝি আমি কি করছি।
* স্ক্রিমিং লর্ড সাচ, ৩৩, সেলিব্রেটি।
যখন আমি ছোট ছিলাম তখন আমি সব সময়ই করতে চাইতাম, সকাল, দুপুর, সন্ধ্যায়। তারপর এখনো সেই অবস্থাতেই আছি। কিছুই বদলায়নি।
* মিজ এলিজাবেথ ন্যাশ, ৪০, লেখিকা।
যখনই এটা এতো আর্জেন্ট যে আপনি আর অপেক্ষা করতে পারছেন না।
* পল হোমস, ১৭, ডান্সার সিঙ্গার।
সকালে। তখন আমার এনার্জি সবচেয়ে বেশি থাকে।
* মিজ ফেলিস এরিনা, ২৬, অভিনেত্রী ও লেখিকা।
যে কোনো সময়ে - যদি মুড থাকে।
* ডেভিড চিপিং, ৩৮, নাইট ক্লাবের ডিরেক্টর।
জেগে থাকা এবং ঘুমানোর মাঝখানের সময়টায়।
* ব্রায়ান ফ্রেজার, ৩০, কমেডি অভিনেতা।
যখনই নারী রেডি। এ ক্ষেত্রে আমার কোনো চয়েস নেই।
লক্ষ্য করুন, পশ্চিমের এই উত্তরদাতাদের মধ্যে অনেকের কাছে যৌন মিলনটা গৌণ- এটা তেমন ইম্পরটেন্ট নয়। কিন্তু সময় ও স্থান বিষয়ে পশ্চিমের নরনারীরা অনেক বেশি সচেতন বা চুজি (Choosy)| তাই পশ্চিমে জনসংখ্যা কমছে। প্রেমের ফসল কমছে।
কিন্তু প্রাচ্যের, বিশেষত এশিয়ার এবং আরো সুনির্দিষ্টভাবে বলতে হয় এশিয়ার কয়েকটি দেশ, চায়না, ইনডিয়া, পাকিস্তান ও বাংলাদেশে প্রতি বছর প্রেমের ফসল বাড়ছে।
তাই এটা বলা চলে এসব দেশেই প্রেমের জোয়ার বইছে। ভালোবাসা দিবস ভবিষ্যতে এসব দেশেই আরো সাড়ম্বরে উদযাপিত হবে।
সূত্র: যায়যায়দিন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×