আমার প্রিয় পোস্ট
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪) - ত্রিভুজ
- কি ওয়াইমেক্স লাগাইবেন? সাবধাণ। দেইখা লন। আরেক বাঁশ ফর বাংগালী। - শামীম দ্যা রক্
- ওপেন সোর্স সফটওয়্যর সমূহের লিংক - ফেরদাউস আল আমিন
- আরো স্বচ্ছ, দক্ষ, এবং অটোমেটেড নতুন মডারেশন পদ্ধতি নিয়ে এলো 'বাঁধ ভাঙার আওয়াজ' - নোটিশবোর্ড
- উচ্চতা অনুযায়ী আদর্শ ওজন: আপনার বিএম আই(Body mass index) কত? জেনে নিন। - মোঃ গাউছুল আজম
- শেয়ার বাজার-১ - সোহেল আহমেদ
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
যারা ব্লগিং করতে করতে ক্লান্ত তারা একটি কবিতা পড়ুন, ভালো লাগবে।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০২
নির্মলেন্দু গুণ
'তোমার চোখ এতো লাল কেন
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?'
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
ফারা তন্বী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
নো ব ডি বলেছেন:
অনেকদিন পর নির্মলেন্দুর কবিতা পড়লাম। অসাধারণ। থ্যাংকস।
লেখক বলেছেন: নির্মলেন্দুর কবিতা মানেই আমার কাছে বিশেষ কিছু। আপনাদের ভাল লাগছে দেখে আমারো ভালো লাগছে। ধন্যবাদ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
ভীষন পছন্দের একটা কবিতা
লেখক বলেছেন: শুনে ভালো লাগছে...
ইমতিয়াজ জামিল বলেছেন:
ধন্যবাদ। অনেক অনেক ভাল লেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
স্পর্শহীন কিছুদিন বলেছেন:
দারুণ লাগলো কবিতাটি।
লেখক বলেছেন: আপনারা সাহস দিলে ভাবিষ্যতে আরো কবিতা দেব। ধন্যবাদ।
লেখক বলেছেন: থেংকস![]()
সহেলী বলেছেন:
কেউ অন্তত আমাকেজিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?' .................
................ জিজ্ঞেস করলে কি জ্বালা জুড়োবে ? কি জানি ! গুন যদি এর পরের পর্ব একটা লিখতেন বোঝা যেত ।
লেখক বলেছেন:
.......'তোমার চোখ এতো লাল কেন ?
এই লাইনটির একটি বিশাল অর্থ আছে। আপনি বোধহয় সেটা ধরতে পারেনি।
কালপুরুষ বলেছেন:
চমৎকার কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
কানা-বাবা বলেছেন:
অসাধারন!
লেখক বলেছেন: থেংকু.......
না বলা কথা বলেছেন:
এই কবিতার আদ্যপন্ত সব জলের মতো অতি সহজে বুঝা গেলো।কিন্তু আমগো ব্লগীয় কবিদের কাব্য মাশাল্লাহ বুঝনের কোন সাধ্য নাই।
আর ইহাতেই উনার পরম আহ্লাদিত!!!
লেখক বলেছেন: সব কাকের ডাক বুঝার ক্ষমতা কি আমাদের আছে? কবি যদি ডাকে কিছু কিছু বুঝতে পারি। কাকের ডাক নয়।
লেখক বলেছেন: থেংকস্.......
দূর্ভাষী বলেছেন:
প্রিয় কবি, প্রিয় কবিতা
লেখক বলেছেন: আমারো.........
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















এর কিছু লাইন অজানা থাকায় কিছুদিন আগেই এক বন্ধু অবাক হয়ে বলেছিল এ কবিতাটা পড়নি? তখন থেকে কাঁটাটা খচখচ করছিল।
আজ পড়তে পাড়লাম, তাই এত্তগুলো ধন্যবাদ আবার ও।