somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজামীর ডিগবাজী

৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবারো ডিগবাজী খেলেন নিজামী।



এক দিন পার না হতেই উল্টে গেলেন নিজামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীর আমির গতকাল বুধবার সরাসরি আওয়ামী লীগকে দায়ী করেছেন। আগের দিন মঙ্গলবার তিনি ওই ঘটনার জন্য অদৃশ্য শক্তিকে দায়ী করে এর সুষ্ঠু তদন্ত চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত সমাবেশে মতিউর রহমান নিজামী বলেন, ‘ওই পৈশাচিক ঘটনা যারা ঘটিয়েছে, তাদের হাতে ক্ষমতা দিয়ে মইন উ আহমেদ (সাবেক সেনাপ্রধান) দেশের বাইরে চলে গেছেন।’
আগের দিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রশিবির আয়োজিত সমাবেশে নিজামী বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এক-এগারোর মহানায়কেরা মূল ঘটনা ঘটিয়েছিল কি না, তা যাচাই করে ওই ঘটনার দায়দায়িত্ব থেকে মুক্ত হওয়ার সুযোগ আপনার আছে।... মূলত এক-এগারোর মাধ্যমে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে দেশকে রাজনীতিশূন্য করা ও মাইনাস-২ ফর্মুলা বাস্তবায়নের জন্য যারা কলকাঠি নাড়িয়েছিল, তারাই ২৮ অক্টোবরের ঘটনায় কলকাঠি নাড়িয়েছে।’
গতকালের সভায় নিজামী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড না ঘটলে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হতো না। জরুরি অবস্থা জারির পরিস্থিতি সৃষ্টির জন্য এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।
নিজামী দাবি করেন, জরুরি অবস্থায় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেনাবাহিনীর সমর্থন না পাওয়ায় তিনি তাঁর মনোবাসনা পূর্ণ করতে পারেননি। নির্বাচনে চারদলীয় জোটকে হারানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, বর্তমান সরকার দেশে ইসলামি রাজনীতি নিষিদ্ধ করা, ইসলামের মূল শক্তি হিসেবে জামায়াতকে আঘাত করা, ভারতকে করিডর দেওয়া, ধর্মহীন শিক্ষানীতি জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং বিদেশিদের হাতে দেশকে তুলে দিতে চায়। লক্ষ মানুষ জীবন দিয়ে হলেও এ ষড়যন্ত্র প্রতিহত করবে।
বিশেষ অতিথি জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, সংসদে যেতে পারলে সেখানেই ২৮ অক্টোবরের ঘটনা নিয়ে বক্তব্য দিতেন তাঁরা। কিন্তু যে সংসদে এসব বিষয়ে কথা বলা যাবে না, সেখানে গিয়ে লাভ কী? সংসদে যাওয়ার পরিবেশ তৈরি করতে সরকারি দলের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ২৮ অক্টোবর দলীয় কর্মীদের ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘সেদিন বিনা প্রস্তুতিতে আমাদের বীর ভাইয়েরা লড়েছেন।’
সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর দল ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু সরকার একতরফাভাবে মামলা প্রত্যাহারের সুপারিশ করে আমাদের এটা বিশ্বাস করতে বাধ্য করছে।’
আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহার যুদ্ধাপরাধীদের বিচার ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসঙ্গ তুলে বলেন, এই সরকার কথায় কথায় অতীতের হত্যাকাণ্ডের বিচারের কথা বলে। সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে ওই দিনের ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করুক।
মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী এবং জামায়াত ও শিবিরের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন।

খবর: প্রথম আলো।
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×