আরেকটা বর্ষার দিন

০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৫

শেয়ারঃ
0 1 0

এই বছর ঢাকায় খুবই গরম পরলো। ঢাকায় আসার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলাম, আর থাকবো নাই বা কেন, নাম তো আমার বর্ষা। যাই হোক দিন পাচেক আগে বেশ বৃষ্টি হয়ে গেল। গাড়িতে ছিলাম, ভালই লাগল। জ্যামে বসে বৃষ্টি দেখার মজাই আলাদা। বৃষ্টির দিনগুলোতে মান্না দে এই গানটা খুব মনে পড়ে:

ওগো বর্ষা তুমি ঝরোনাগো ওমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে? রিমঝিম রিমঝিম রিমঝিম এলে নাহয় ঝরো তখন অঝরও ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম রিমঝিম

বেশ কয়েক দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। খুব মজা।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বৃষ্টিবর্ষা ;
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:৩৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:০৯
মিলটনরহমান বলেছেন: মান্ন দে আমার পাঁজরে থাকে।

আর তাঁর গান আমার কাছে প্রার্থনার মত।

গান টি মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
২. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:১৯
ভাস্কর চৌধুরী বলেছেন:

এখন আষাড় মাস। নাম পাল্টে এখন আষাঢ় হলে কেমন হবে....?

বর্ষা অসাধারণ একটি নাম। জাস্ট ফান!!!!

বর্ষার আরেক শহরে বাস আমার । বলেন তো কোন শহর ?
০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: শহরটা কী বাংলাদেশেই?

৩. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৫
উদাসী স্বপ্ন বলেছেন: এই বছর ঢাকায় যে খুব গরম পড়ছে এটা আমার কাছে তেমন মনে হয় না। এরকম গরম এর আগে ব হুবার পড়েছে। তবে এবার যেটা লক্ষণী্য সেটা হলো মানুষ ৩৫- ৩৬ এই হাপিয়ে গেছে। এর একমাত্র কারন হিট রেডিয়েশন। আপনাকে সোজা একটা উদাহরন দেই। যখন ঢাকায় ৪০ চলছে তখন আমি জাহাঙ্গীর নগর চলে যেতাম ছুটির দিন গুলোতে। ওখানে গিয়ে দেখতাম ওখানকার পরিবেশ মারাত্নক রকম সুন্দর। আমার কাছে এই তাপামাত্রায় যেই হাসফাস আর দম আটকে আসার মতো সেটা ওখানে নেই। সেম জিনিসটা চেক করলাম বোটানিক্যালে।

এটাকে বলা যেতে পারে আমাদের নিজের হাতে সৃস্টি একটা প্রাকৃতিক বিপর্যয়!
০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৪৩

লেখক বলেছেন: ঠিক। এইটা নিয়ে ভাবিনি।

৪. ০২ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৩
ফ্রুলিংক্স বলেছেন: উদা হাছা কইছেন।

আমাদের গত ৩/৪দিন থেকে তাপমাত্রা একটু হাই। ২৬/২৭ ডিগ্রী। এতেই হাপাই যাই। মাগার দেশে থাকতে কতো ৪০ গেছে :(

 

মোট সময় লেগেছে ১.০০৭৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তেমন কিছু বলার নেই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই