somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চমক দেখালেন মোনতিরি মহোদয় !!!!

০৮ ই মার্চ, ২০০৯ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা রেল দূর্ঘটনার দায় নিজের মাথায় নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন কোন এক দেশের যোগাযোগ মন্ত্রী।অতি সাম্প্রতিক কালে
ভারতের মুম্বাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন।কিছুদিন আগে লাহোরে শ্রীলংকান ক্রিকেট টিমের উপর যখন হামলা হয় তখন শ্রীলংকান পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের সফর সংগী হয়ে নেপালে ব্যস্ত দিন সময় কাটাচ্ছিলেন। কিন্তু নিজ দেশের ক্রিকেটারদের উপর হামলার খবর পেয়ে তৎক্ষনাৎ পাকিস্তান উড়ে গিয়েছিলেন তিনি। এটাই দায়িত্ব।নিজের দায়িত্বের সীমানায় কোন দূর্ঘটনা ঘটে গেলে কোন মন্ত্রী নিশ্চুপ থাকতে পারেনা।নিজের দায় কোনভাবেই এড়িয়ে যেতে পারেনা।
অথচ বাংলাদেশের ইতিহাসে তাই ঘটল।২৫ ডিসেম্বর পিলখানায় বিডিআর সদর দফতরে ঘটে গেল বিদ্রোহের নামে ইতিহাসের জঘন্যতম হত্যাযোগ্য।নৃশংসভাবে হত্যা করা হল দেশ মাতৃকার সূর্য সন্তান সেনা অফিসারদের।যে বিডিআর সদর দফতরে এই নারকীয় হত্যাকান্ড সংঘটিত হল সেই বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীন।আর সেই মন্ত্রনালয়ের দায়িত্বে আছেন দু'দুজন মন্ত্রী।একজন সাহারা খাতুন কে সেই সময় কর্ম তৎপর দেখা গেলেও দুদিন পর দেখা গেল ভিন্ন চিত্র।যে সময়টা উনাকে তটস্ত থাকার কথা,দেশের আইন শৃন্খলা ঠিক রাখতে,বিডিআর সদর দফতরের ছড়ানো ছিটানো অস্ত্র সন্ত্রাসীদের হাতে পৌঁছানোর আগে রিকলেক্ট করার জন্য পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে রাতদিন কর্মব্যস্ত থাকার কথা সেই সময় উনি ছুটে যান পীরের বাড়িতে। সত্যিই অসাধারন তার পীর ভক্তি। সেলুকাস বিচিত্র এই বাংলাদেশ।

এইতো গেল একজন সাহারা খাতুনের কথা।এবার আসুন দ্বিতীয় জনের খোঁজ নিই।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব সোহেল তাজ সেদিন বাংলাদেশে ছিলেননা।ছিলেন প্রিয় মার্কিন মুল্লুক সফরে।তিনি যেদেশের মন্ত্রী সেদেশে উনার পরিবার পরিজন থাকেন না।হয়তো ঘেন্না হয়।হত দরিদ্র এদেশে মানুষ থাকে !!! যাই হোক তিনি সেদিন আমেরিকায় ছিলেন তাতে দোষের কিছু নাই।তবে ঘটনার পরদিন কিংবা তারও পরদিন তার কী উচিৎ ছিলনা আমেরিকা থেকে ছুটে আসা?কিন্তু তিনি আজও আসেন নি। প্রয়োজনবোধ করেন নি দেশের এমন দুর্দিনে দেশের মাটিতে থাকার।তার মন্ত্রালয়ের অধীন একটা শৃংখলা বাহিনী এমন উশৃঙ্খল কাজ করল,রক্তের বন্যায় ভাসিয়ে দিল দেশের গৌরব অথচ তাতে মন্ত্রী মহোদয়ের কিচ্ছু আসে যায়না!
হায়রে ডিজিটাল বাংলাদেশ ! হায়রে নানা বিশেষনে বিশেষায়িত চমকের মন্ত্রী সভার মন্ত্রী!!
সত্যিই চমক দেখালেন মোনতিরি মহোদয়....(!!!)
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×