somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাপের পেটে ব্যাঙের বাসা!

০৬ ই মে, ২০০৯ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করিম শেখ গ্রামের বিরাট ধনী গেরস্ত।তার মাঠ ভরা ধান,গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ।গ্রামে তার বিশাল প্রাচীর ঘেরা বাড়ী।গ্রামের কয়েকজন চৌকস লাঠিয়াল করিম শেখের বাড়ীর চৌহদ্দী পাহারা দেয়।

ঐদিকে করিম শেখের বন্ধুর ছদ্মবেশী ডাকাত কেহেরমানের চোখ পড়ে করিম শেখের ধন সম্পত্তির উপর।কিন্তু ঐ চৌকস পাহারাদার গুলির জন্য সে কিছুই করতে পারেনা।কেহেরমান ভেবে দেখে করিম শেখের কয়েকজন বিশ্বস্ত পাহারাদার কে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে তার কাজটা সহজ হয়।যেই ভাবা সেই কাজ।কেহেরমান কৌশলে বুদ্ধি খাটিয়ে করিম শেখের কয়েকজন লাঠিয়াল কে হাত করে খুন করে চৌকস ও বিশ্বস্ত লাঠিয়ালদের।
এরপর কেহেরমান করিম শেখের কাছে শোক বার্তা পাঠায়।বন্ধুর দুর্দিনে কেদেঁ কেটে হয়রান হয়ে যায় সে! এবার কেহেরমান করিম শেখ কে তার প্রহরা বাহিনী পূণর্গঠনের পরামর্শ দেয় এবং এটাও জানিয়ে দেয় প্রহরা বাহিনী পূণর্গঠনে বন্ধু হিসেবে সে সব ধরনের সহযোগীতা করবে।বন্ধুর এই সহযোগীতার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায় বোকা করিম শেখ।তৎক্ষনাৎ সে বাড়ীর প্রহরীদের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত তাজু মিয়া কে ডেকে প্রহরী পুণর্গঠনের কথা জানিয়ে দেয়এবং নির্দেশ দেয় এই ব্যাপারে তার বন্ধু কেহেরমানের কাছ থেকে সহযোগিতা নিতে।এদিকে কেহেরমান মনে মনে হাসে আর ভাবে তার সুদিন বুঝি এল।এবার সে তার অনুগত কিছু লাঠিয়াল কে করিম শেখের বাড়ির পাহারাদার বানাবে আর তাদের সহযোগীতায় দিনে দিনে নিঃস্ব করবে করিম শেখ কে।
যাই হোক তাজু মিয়া করিম শেখের বাড়ির সবাইকে ডেকে সাফ জানিয়ে দেয় পুনর্গঠন করা হবে প্রহরা বাহিনী।গড়ে তোলা হবেএকটা ডিজিটাল প্রহরা বাহিনী আর এই ব্যাপারে কেহেরমানের কাছ থেকে সহযোগীতা নেওয়া হবে..

আমিও সাফ জানিয়ে দিতেছি "বিডিআর পূনর্গঠনে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সহযোগীতা নেওয়া হবে"...স্বরাস্ট্র পাতি মন্ত্রীর এই বক্তব্যের সাথে আমার উপরোক্ত কেচ্ছার কোন মিল নাই !!!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×