somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগের সংযত ব্যবহার

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়্যার ব্লগ লেখালেখির যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা আমাদের সৌভাগ্য। এইভাবে লিখতে লিখতে লেখার হাত যেমন খুলবে তেমনি মস্তিস্কের চিন্তার ক্ষমতাও বেড়ে যাবে নি:সন্দহে। কিন্তু খুব পরিতাপের বিষয় অনেক লেখক বাজে এবং অশ্লীল মন্তব্য করে থাকেন। সাধারণত দেখা যায়, যারা অহংকারী এবং অগণতান্ত্রিক তারা অন্যের মতামতকে তাচ্ছিল্য করে। আর তখনই তারা বাজে ও অশ্লীল বাক্য প্রয়োগ করে থাকে।
আমরা তো আধুনিক সভ্য পৃথিবীর সভ্য মানুষ হিসেবে নিজেদেরকে দাবী করি। অথচ দেখুন প্রায় আড়াই হাজার বছর আগে দার্শনিক সক্রেটিশ অথবা প্লেটো কি ভাবে কোন প্রকার অধৈর্য বা অস্থির না হয়ে মানুষের কত উদ্ভট কথার যুক্তিগ্রাহ্য উত্তর দিয়েছেন। তাতে মানুষ সভ্যতার পথে পা রাখতে পেরেছে। আবার দেখুন ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ স: সেই সময়কার অনৈতিকতা সম্পন্ন নিষ্ঠুর অশিক্ষিত মানুষদের বিপরীতে কি চরম নৈতিকতা ও মানবিকতার উদাহরণ সৃষ্টি করে গেছেন। এইভাবে হযরত মূসা আ:, হযরত ঈসা আ:, জরুষ্থ্রষ্ট, বৌদ্ধ, শ্রীকৃষ্ণ... এসব মহামানুষদের জীবন আর তাদের লেন-দেন, আচার-আচরণ দেখুন। নৈতিকতা, মানবিকতা, গণতন্ত্র এসব তো তাদের কাছ থেকেই শিখতে হবে।
যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে অথবা মানুষের উপর প্রভূত্ব করতে চায়, যারা স্বার্থ উদ্ধারের জন্য প্রতিপক্ষের উপর মিথ্যা আরোপ করে, মিথ্যা লোভ দেখায়, নিজে যা নয় তা সেজে মানুষের সাথে প্রতারণা করে, তাদের আদর্শ, তাদের কথাকে একজন লেখক বিশ্লেষণ করে সত্য নিরুপন করবে এবং সাধারণ মানুষকে তাদের তৈরিকৃত হিংসা হানাহানি থেকে রক্ষা করবে। কিন্তু লেখক যদি নিজেই হানাহানির পক্ষালম্বন করে, তবে আমাদের মত সাধারণ মানুষের শান্তনা কোথায়!
আমরা তো শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, ম্যাক্সিম গোর্কি, মাইকেল মধুসুদন চাই। এরা যখন তৈরি হয়েছিল তখন সামহয়্যার ছিল না। আজ তো সুযোগ হাতের মুঠোয়। একে যথাযত গ্রহণ করতে হলে
একটা বিষয় মনে রাখা দরকার, লেখকের অবশ্যই আবেগ থাকবে, কিন্তু সে আবেগ থাকবে ধৈর্য, সততা এবং জ্ঞান দিয়ে পরিচালিত। তা না হলে তার লেখার মধ্যে অশ্লীল শব্দ আসবে, গালি আসবে, বিরক্তি আসবে। আর এ সবই ভাল লেখক হবার পথে অন্তরায়। এগুলো অধৈর্যের আলামত। আর অস্থির অধৈর্য ব্যক্তি কখনো ভাল লেখক হতে পারে না। অতএব সুশৃঙ্খল চিন্তারাজ্য তৈরি করে উন্নতমানের লেখক হবার জন্য আবেগকে সংযত করা দরকার। কারণ লেখকদের লেখা পড়েই তো অন্য দশজন শিক্ষালাভ করবে, জ্ঞান অর্জন করবে, সত্যকে জানবে। তাছাড়া যে লেখক অশ্লীল শব্দ ব্যবহার করে তাকে খুব নিকৃষ্ট মানের মানুষ মনে হয়। যারা পাঠক তারা প্রত্যেকে মন থেকে অশ্লীল লেখকের প্রতি ঘৃণা পোষণ করবে, একসময় দেখা যাবে ঐ লেখক মানুষের কাছে ঘৃণ্য হয়ে গেছে। আমরা যদি ঘৃণার একটা অবয়ব কল্পনা করে নিই, যেমন মনে করা যাক ঘৃণা হলো ছোট্ট কাঁটা সদৃশ, একসময় অসংখ্যা কাঁটা তৈরি হলো। সেই অসংখ্যা কাঁটা ধেয়ে আসছে সেই অশ্লীল লেখকের দিকে... ব্যাপারটা ভেবে দেখুন তো! ছোট্ট করে বলে রাখি, আপনার বোন ভাই বা আপনাকে যে উন্নত মানের মানুষ বলে ভাবে সে কিন্তু আপনার ব্লগ দেখছে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
২৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×