somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবি খাদিজা (রা.) এর জীবনী - মুসলিম মহিলাদের জন্য আদর্শ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত মহিলা ব্লগার আপুরা,

আসুন উম্মুল মুমেনিন খাদীজা (রা.) এর জীবনী ভালো করে জানি এবং আলোচনা করি । এবং উনাদের মত করে নিজেদের জীবন গড়ি ।

--------------------
হযরত খাদীজা (রা.) এর পিতা খুওয়াইলিদ ইবন আসাদ ছিলেন বহু সন্তানের জনক । দ্বিতীয় সন্তান ছিলেন হযরত খাদীজা (রা.) । আবু হালা ইবন যারারাহ আত-তামীমীর সাথে প্রথমে উনার বিয়ে হয় । আবু হালার মৃত্যুর পর 'আতীক বিন আবিদ আল-মাখযুমীর সাথে উনার দ্বিতীয় বিয়ে হয় । তবে অনেকে বলেন আতীক বিন আবিদ পরে আবু হালার সাথে বিয়ে হয় ।

পিতা ও স্বামীর মৃত্যুর পর তিনি অনেক সম্পদ লাভ করেন ও বড় ব্যবসা প্রতিষ্ঠা করেন । ইবন সা'দ উনার সম্পর্কে বলেছেন,

"খাদীজা ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্পদশালী ব্যবসায়ী মহিলা । উনার বাণিজ্য সম্ভার সিরিয়া যেত এবং উনার একার পণ্য কুরাইশদের সকলের পণ্যের সমান হতো ।'

মহানবী (সা.) তখন পচিশ বছরের যুবক । এর মধ্যে চাচা আবু-তালিবের সাথে বা একাকী কয়েকটি বাণিজ্য সফরে গিয়ে ব্যবসায় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন । ব্যবসায়ে উনার সততা ও আমানতদারীর কথা মক্কার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে । সবার কাছে তিনি তখন আল- আমিন । তার সুনামের কথা খাদীজা (রা.) এর কানেও পৈাছে ।

খাদীজা (রা.) লোক মারফত মুহাম্মদের (সা.) কাছে প্রস্তাব পাঠালেন, তিনি যদি ব্যবসায়ের দায়িত্ব নিয়ে সিরিয়া যান, অন্যদের তুলনায় খাদীজা (রা.) তাকে দ্বিগুণ মুনাফা দিবেন । মুহাম্মদ (সা.) রাজী হলেন ।

খাদীজা (রা.) এর পণ্য সামগ্রী নিয়ে উনার বিশ্বস্ত দাস মায়সারাকে সঙ্গে করে তিনি সিরিয়া চললেন । পথে এক গীর্জার পাশে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন । গীর্জার পাদ্রী এগিয়ে এলেন মায়সারা দিকে । জিজ্ঞেস করলেন : 'বিশ্রামরত লোকটি কে ? ', মায়সারা বললেন, : ' মক্কার হারামবাসী কুরাইশ গোত্রের একটি লোক ।' পাদ্রী বললেন: ' এখন এই গাছের নীচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি একজন নবী ছাড়া আর কেউ নন । '

মহানবী (সা.) সিরিয়ার বাজারে পণ্যদ্রব্য বিক্রি করলেন এবং যা কেনার তা কিনলেন । তারপর মায়সারাকে সঙ্গে করে মক্কার পথে রওনা হলেন । পথে মায়সারা লক্ষ্য করলেন, মহানবী (সা.) উনার উটের উপর সওয়ার হয়ে চলেছেন, আর এক টুকরো মেঘ উনাকে প্রখর রোদ্রে ছায়া প্রদান করে যাচ্ছে । ব্যবসায়ে প্রচুর লাভ করলেন । মায়সারা তার মনিব বিবি খাদীজা (রা.) কে পাদ্রীর মন্তব্য ও অলৈাকিক ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন ।

হযরত খাদীজা (রা.) ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমতি ভদ্র মহিলা । তার ধন সম্পদ, ভদ্রতা ও লৈাকিকতায় মক্কার সর্বস্তরের মানুষ মুগ্ধ ছিল । অনেক অভিজাত কুরাইশ যুবকই তাকে সহধর্মিনী হিসেবে লাভ করার প্রত্যাশী ছিল । তিনি তাদের সকলকে প্রত্যাখান করেন । মায়সারা মুখে সবকিছু শুনে খাদীজা (রা.) নিজেই মহানবী (সা.) নিকট বিয়ের পয়গাম পাঠান ।

বিয়ের সময় উনাদের উভয়ের বয়স সম্পর্কে সীরাত বিশেষজ্ঞদের মত পার্থক্য থাকলেও সর্বাধিক সঠিক মতানুযায়ী মহানবী (সা.) এর বয়স ছিল পচিশ এবং খাদীজা (রা.) এর বয়স ছিল চল্লিশ । খাদীজা (রা.) নিজেই উভয় পক্ষের খরচ বহন করেছিলেন । তিনি দুই উকিয়া সোনা ও রুপো মহানবী (সা.) এর নিকট পাঠান এবং তা দিয়ে উভয়ের পোশাক ও ওয়ালীমার বন্দোবস্ত করতে বলেন ।

চলবে ।

(যে লাইনগুলো বোল্ড করা হয়েছে সে লাইনগুলো নিয়ে দয়া করে একটু গভীর ভাবে চিন্তা করুন )

সূত্র: আসহাবে রাসূলের জীবনকথা ১। মুহাম্মদ আব্দুল মা'বুদ ।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×