আমার প্রিয় পোস্ট

jante chai onek kichu

কবিতা

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫

শেয়ারঃ
0 0 0

*নির্ঘুম এক ভয়ার্ত রজনী*

আজিকে একাকি নির্ঘুম রাতি
নেই আকাশে শশী,
চারিদিকে শুধু থমথমে ভাব
কি করিব বসি বসি?

নয়নে মোর আসেনা ঘুম
দুরুদুরু বুক কাঁপে,
একা নিরালায় মন যে মোর
কালেমা দরুদ জপে।

একটু খানি শব্দ হলেই
আঁতকে উঠে মন,
বারবার তাই মনে হয় যেন
ঐ আসে কোন জন।

বাহির পানে চোখ পড়লেই
মনে হয় কিবা নড়ে,
আতঙ্কে মোর থেকে থেকে শুধু
ভয়-ভীতি যায় বেড়ে।

টিক টিক টিক ঘড়ির কাঁটা
চলছে ঠিকই ঘুরে,
কি জানি এ রাত্রি কেন
যাচ্ছে এমন ধীরে?

গোটা রাতভর সময় গুনে
পাইনি পরিত্রাণ,
কখন আমার ভয়াল নিশির
হবে যে অবসান?

শিহোরিত মন,থমকিত ক্ষণ,
স্তম্ভিত ধমনী,
পার করিলাম আমি যে এক
ভয়ার্ত রজনী।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
ফটিক চাঁদ বলেছেন:
শিহোরিত মন,থমকিত ক্ষণ,
স্তম্ভিত ধমনী,
পার করিলাম আমি যে এক
ভয়ার্ত রজনী।

খুবই ভাল লাগছে............

+++++++
১৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ ফটিক চাঁদ।

২. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯
ফাইনডার বলেছেন:
অসাধারণ অসাধারণ হয়েছে ।
ধণ্যবাদ ভয়ার্ত রজনী
আবিস্কার করেছে এক কবি ।
১৭ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: ধন্যবাদ।কিন্তু ,আমি কবি নই।টুকটাক একটু লেখার চেস্টা করি আর কি....

 

মোট সময় লেগেছে ০.৯৩৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
jante chai onek kichu
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই