কলেজের দিনগুলি
১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১২
কলেজের দিনগুলি আসবে না ফিরে,
মন যেন হারিয়ে যায় অতীত আঁধারে।
ক্লাস ফাঁকি দিয়ে ঐ বটের আড়ালে,
জমতো যে আড্ডাটা সাথীরা মিলে।
দু'টাকার চটপটি লাগতো যে বেশ,
আচার কিনতে গেলে টাকা হত শেষ।
স্যারদের সামনে এলে সাধু সাধু ভাব,
প্রতি দেখায় বলা হত আদাব,আদাব।
যেই দূরে সরে যেত শিক্ষাগুরু,
অমনি সে বাদরামি হত যে শুরু।
দিনগুলি রয়ে গেল স্মৃতির পাতায়,
স্মৃতিগুলি সর্বদা আমাকে কাঁদায়।
পাব না তো হাতড়িয়ে সোনার সে দিন,
সময়ের আড়ালে সে হল যে বিলীন।
অতীত,অতীতই শুধু,নেই তার গতি,
তবুও সে সম্বল,শুধুই স্মৃতি।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
মো: হামিদুর রহমান ছিদ্দিকী বলেছেন:
সুকান্ত সুকান্ত ভাব দেখতাছি ।
মো: হামিদুর রহমান ছিদ্দিকী বলেছেন:
সুকান্ত সুকান্ত ভাব দেখতাছি ।
৩. ১৩ ই মার্চ, ২০১০ দুপুর ১:১৭
কিপটে বলেছেন:
ছড়া তবে +
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















Good Very good....
Post more.....