somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঙ্কি রুট-শেষ পর্ব

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১ দিন পর ..
আপেক্ষার আরেকটা প্রহর সাঙ্গ হল। খুব ভোরে ফোন এল সন্ধ্যে নাগাদ রেডি থাকতে। ডাঙ্কি হবে ।
তাও ভাল এরা আগেভাগে ফোন করে খবর দিয়েছে । বলেনি ওপারের সেই ব্যাপারির মত ’ ওঠ ছেমড়ি তোর বিয়া!’
ডাঙ্কারের ভাষায় এবারের জার্নিটা খুব গর্জিয়াস! মার্সিডিজ,ভলভো বা অন্য কোন বিলাসবহুল বাসে ভ্রমন। ঢাকার রাস্তায় দুয়েকটা মার্সিডিজ প্রাইভেটকার দেখেছে অনেকে -সবাই বলত খুব দামী গাড়ি,কিন্তু এর যে বাসও হয় এই প্রথম শুনল ওরা!
তবে এ যাত্রা আর সবার মত আরামদায়ক সিটে শরির এলিয়ে দিয়ে চোখ বুজে দিবা সপ্ন দেখতে দেখতে যাওয়া নয়। জার্নিটা একটু অন্য রকম।
এসব বাসে যাত্রীদের পায়ের নিচে পেটের মধ্যে অনেকটুকু ফাকা জায়গা থাকে। যেটা যাত্রীদের লাগেজ রাখার জন্য ব্যাবহৃত হয়। সেটাকে ভাগ করে নতুন একটা চেম্বার করে সখোনে ঢোকার জন্য উপরিভাগের সিটের নীচ থেকে কিছু অংশ সুক্ষ ভাবে কেটে একটা দরজার মত বানানো হত। সেখানটায় হাটুমুড়ে কস্টে সৃস্টে জনা ছয়েক লোক বসতে পারে।
কিন্তু এমন অভিজাত ও ব্যায় বহুল জার্নিতে, মাত্র ছয়জন পাঠালে চলে? তারপর এরা তো আদমের দল। আদমের দল আর ছাগলের পাল একই। ঠেলে ঠুলে-চেপে চুপে ঢোকানো হয় সেখানে দশজন। তবে একটা সমস্যা আছে বাইরে থেকে আলো বাতাস ঢোকার কোন পথ নেই। একটাই মাত্র ছোট্ট ছিদ্র আছে তাও আবার বর্ডারের কাছে এসে বন্ধ করে দিতে হয় কেননা সীমান্ত রক্ষীদের কুকুরগুলো খুব নচ্ছার এরা কেমনে কেমনে যেন আদমের গন্ধ পেয়ে যায়। আদমের কটু গায়ের গন্ধ যেন বাইরে সাহেবী কুকুরের নাকে না যায় সে জন্য দম আটকে মারার এমন উত্তম ব্যাবস্থা। তবে এরা মরে গেলে যে আবার পয়সা মিলবে না সেজন্য একটা অক্সিজেন সিলিন্ডার মাস্ক সহ দেয়া হয়। বাইরের বাতাস বন্ধ হলেই সামান্য বিরতিতে এক এক করে সেই বিশুদ্ধ অক্সিজেন ফুসফুসে পুরে। তবে তখন কথা বলা নড়া চড়া একদম নিষেধ। কেননা বর্ডরের কুকুর গুলো হাড়ে হারামজাদা এরা একটু খসকস আওয়াজেও বুঝ ফেলে ওখানে আদম আছে। সেগুলো নাকি আরো ভযঙ্কর!
তবে তাদেরকে এভাবে সতর্ক না করে দিলেও চলত। গাড়ি চড়ার মিনিট দশেকের মধ্যেই সামান্য নড়াচড়ার সুযোগ না পেয়ে ওদের হাতপা এমনিতেই অবশ হয়ে। ছত্রিশ ঘন্টা জার্নি শেষে কোন এক নির্জন পার্কে গিয়ে খালাস করার পরে হাত পায়ের খিল ছাড়াতে লাগে ঘন্টা কয়েক! কারো কারো স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়। যাদের পরিচিত কেউ আছে তারা ব্যাপারির এজেন্টের বাকি পয়সা কড়ায় গন্ডায় শোধ করে ছাড়িয়ে নিয়ে যায় কিন্তু যা কেউ নেই সে পরে মহা বিপদে। তবুও শান্তি যে ভালয় ভালয় পৌছেছি।
কখনো রুমানিয়া ইউক্রনে হয়ে কখনো গ্রীসের উপকন্ঠ দিয়ে কখনো পোলিশ সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে কিংবা অস্ট্রিয়ার ভয়ঙ্কর বর্ডার পেরিয়ে ভাগ্য সুপ্রসন্ন থাকলে তারা পৌছোয় নির্দিস্ট গন্তব্যে কেউবা ইতালী কেউবা জার্মনী ইংল্যান্ড সুইটজারল্যান্ড কিংবা অন্য কোন সপ্নের দেশে।সেখানে শুরু হয় আরেক জীবন। সে জীবন সংগ্রাম মুখর তাতে সন্দেহ নেই কিন্তু অনেক কস্টের অনেক লজ্জা বা অপমানের ওদের ঘৃনায় উগড়ে দেয়া বমি খেয়ে বেঁচে থাকার জীবন ।
কেউ শুনবে ওদের সেই সংগ্রাম মুখর ঘৃন্য জীবনের কথা?
তৃতিয় বিশ্বের দরিত্রতম দেশের হতদরিদ্র নাগরিক হয়ে জন্মানোর সুবাদেই হয়তোবা তাদের, এই সংগ্রামমুখর জীবন আর মৃত্যুকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়। ।।



শেষ
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৯
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×