somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওসমান (এক আজেরবাইজানী যুবকের কথা) ১ম পর্ব

১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাল ১৯৯২। আমি তখন মাস দুয়েকের জন্য মস্কোতে এসেছিলাম। উঠেছিলাম মাঝারী সারির আরিয়েখাবা হোটেলে। হোটেল না বলে ওটাকে হোস্টেল বলাই শ্রেয়!
কেন বলছি;
মস্কোতে প্রতি সপ্তাহে প্রচুর বাঙ্গালী আসছে তখন।
কম্যুনিজমের খোলস থেকে বেরিয়ে আসা যেন পুনর্জন্ম লাভকারী রাশিয়ায় শুধু বাংলাদেশ নয়-বিশ্বের অনেক দেশ থেকেই তখন ছাত্র আসছে। তবে তাদের সবারই মুল লক্ষ্য ছিল মুলত রাশিয়ার প্রান কেন্দ্র মস্কো।
মস্কো নগরী তখন সারা বিশ্বে নানা রঙের নানা জাতির পদভারে মুখর! যদিও প্রায় সবাই আসছিল স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু তন্মধ্যে অতি অল্প সংখ্যকই সত্যিকারে পড়ালেখার উদ্দেশ্য নিয়ে আসত। বেশীরভাগেরই ধান্দা ছিল যে কোন উপায়ে ইউরোপের অন্য কোন দেশে মুলত ইতালী বা জার্মানিতে পাড়ি জমানোর।
বিশেষত যারা ছিল আমাদের মত দরিদ্র দেশের। কলেজ ইউনিভার্সিটি গুলো বিদেশী ছাত্রদের ভর্তির ব্যাপারে প্রথমে প্রচুর আগ্রহ দেখালেও একসময় তাদের আগ্রহে ভাটা পরল। তার কারন প্রথমত তাদের হোস্টেলগুলোতে এত ছাত্রের থাকার সংস্থান ছিল না।
দ্বীতিয়ত ভাষাগত সমস্যা; অধিকাংশ ছাত্রই নিজেদের ভাষা ছাড়াও অন্তত মোটামুটি কাজ চালানোর ইংরেজী জানত। তারা মুলত ভাব বিনিময়ের জন্য এই ভাষার উপর ভর করেই ভিনদেশে এসেছে। কিন্তু তখন সমগ্র রাশিয়াতে ইংরেজী জানা লোকের সংখ্য ছিল নেহায়েত নগন্য। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এর ব্যাতিক্রম নয়। ফলে তারা হিমসিম খাচ্ছিল নবাগত ছাত্রদের পড়াতে ।
তৃতিয়ত কারন যেটা সেটা আমাদের জন্য অবশ্যই লজ্জাজনক। উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র বিশেষত যারা বাংলাদেশ, পাকিস্থান, –ভারত,শ্রীরঙ্কা ,ফিলিপাইন, নাইজেরিয়া থেকে এসেছিল তারা প্রধানত আদম ব্যাপারীর খপ্পরে পড়ে বাধ্য হয়েছিল নকল সার্টিফিকেট করাতে। সেটা যখন প্রকাশ পেল তখন রাশিয়ার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিদেশী ছাত্র ভর্তি করতে অনীহা প্রকাশ করল।
স্টুডেন্ট ভিসা নিয়ে যারা এসেছে তাদের প্রত্যেকেরই ভিসার মেয়াদ ছিল মাত্র ১৫ থেকে ৩০ দিন।
মস্কো এসে থিতু হতে হতে এর সিংহ ভাগ সময় ফুরিয়ে গেল। ভিসার মেয়াদ বাড়ানোর তখন একমাত্র উপায় ছিল কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া।
সদ্য আগত ছাত্র অছাত্র সবাই মরিয়া হয়ে উঠল যে কোন উপায়ে ভর্তি হওয়ার জন্য। অনেকেই মস্কো ছেড়ে ছুটল অন্যান্য শহরে বা গ্রামে। তবে যাদের উদ্দেশ্য ছিল শুধূমাত্র সুযোগ বুঝে অন্য দেশে পাড়ি জমানোর তারা সহজে মস্কো ছেড়ে নড়তে চাইল না।
আর এই সুযোগে মস্কোতে কিছু ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠল।
অতিরিক্ত টাকা উপার্জনের আশায় মস্কো সহ অন্যান্য শহরের ইন্সটিটিউটগুলো তাদের ধারন ক্ষমতার থেকে অনেক বেশী ছাত্র ভর্তি করতে শুরু করল। আমার বিশ্বাস ভুয়া প্রতিষ্ঠান নির্মান ও অতিরিক্ত ছাত্র ভর্তির প্লানটা আমাদের ভারতীয় উপমহাদেশের কিছু ব্যবসায়ী ও পুরোনো ছাত্রের।
তবে এসব প্রতিষ্ঠানে যারা ভর্তি হল তাদের কাছ থেকে সুকৌশলে অঙ্গিকার নামা করিয়ে নিল যে তারা শুধূমাত্র ভিসা পাবে কিন্তু তাদের থাকার কোন সংস্থান কতৃপক্ষ করতে পারবে না। তাছাড়া তাদের ক্লাসে ঢোকার অধিকারও থাকবে না।
ভিসার ব্যাবস্থা হওয়াতেই অনেকে খুশি হল। সেসব তথাকথিত ছাত্ররা যারা অন্য কোথাও থাকার ব্যাবস্থা করতে পারেনি তারা কেউ কেউ একা অথবা দলবদ্ধ ভাবে বাসা বাড়া করে থাকতে লাগল।
বাসা ভাড়া দিয়ে যে টাকা আয় করা সম্ভব, রাশানরা এর আগে জানতকিনা আমি সন্দিহান! ডলারের বিপরীতে রুবলের মুল্যমান অনেক কম হওয়ায় বিদেশীদের কাছে সে ভাড়া নেহায়েৎ নগন্যই মনে হল।
অবশিষ্ট যারা ভাল বাসা খূজে পেল না বা খোজার ব্যাপারে কোন আগ্রহই দেখাল না (অনেক ক্ষেত্রে ভাষাগত সমস্যা বিদেশী আতংক ও বাড়ি মালিকের পূর্ব পরিচিতের রেফারেন্স না দিতে পারার জন্য তারা বঞ্চিত হল)তারা আশ্রয় নিল এসব মাঝারী মানের হোটেলে মাসিক চুক্তিতে। এইসব ভাড়াটেদের বেশীর ভাগই ছিল একটু সৌখিন সেই সঙ্গে আলসে টাইপের।
আদম ব্যাপারীরাও তাদের ক্লায়েন্টদের থাকার জন্য এসব হোটেল রুম ভাড়া করত! বিনিময়ে দেশ থেকে আসা নিরিহ সরল ও অল্প শিক্ষিত(বেশীর ভাগ)লোকদের কাছ থেকে ভাড়ার কয়েকগুন টাকা উসুল করে নিত।
আমি যে হোটেলে ছিলাম সেখানে শিক্ষিত/অর্ধশিক্ষিত ছাত্র ব্যাবসায়ী আদম মিলিয়েপ্রায় শ’খানেক বাঙ্গালী ছিল। হোটেলের দুটো ফ্লোরের বেশীরভাগ জুড়ে ছিল তাদের বাস। বাকি ফ্লোর গুলোর অধিকাংশ বোর্ডারই ছিল জর্জিয়া, তাজাকস্থান, আর্মেনিয়ান ও আজেরবাইজানের।
তন্মধ্যে তাজাকরাই ছিল সবচেয়ে ভদ্য ও নম্র। আজেরবাইজানীদের বেশীর ভাগই মুসলমান সম্প্রদায়ের। মুখে ধর্মের প্রতি প্রচুর অনুরাগ দেখালেও তারা তাদের ধর্ম সন্মন্ধে প্রায় অজ্ঞই ছিল। প্রকৃতিতে ছিল তারা চরম উগ্র।
আজেরবাইজানী ছেলে যাদের সাথে আমার তাদের দেশের মানে, আজারবাইজানের বাইরে পরিচয় হয়েছে তারা বেশীর ভাগই ছিল উগ্র ও অসভ্য। রাশান মেয়েরা আজেরবাইজানী-দের প্রচন্ড ভয় পেত সেইসঙ্গে ঘৃনাও করত।
আমাদেরকে তারা তাদের সাথে মিশতে নিষেধ করত। আমরাও যথাসম্ভব ওদের কে এড়িয়ে চলতাম, তবে তারা কেন যেন আমাদের সাথে বিশেষ করে বাঙ্গালীদের সাথে গায়ে পড়ে মিশতে চাইত ও খুব ভাল ব্যাবহার করত। উপেক্ষা করতে চাইলেও একসময় ভয়ে অথবা তাদের আন্তরিকতায় মিশতে বাধ্য হতাম।
রাশিয়াতে(বিশেষত;মস্কোতে) অন্যান্য প্রদেশের লোকের মধ্যে ইউক্রাইন ও আজারবাইজানী ছিল সংখ্যাধিক তবে রাশানদের মাঝে ইউক্রাইনীদের চেনা একটু মুশকিল হত। আজেরবাইজানীদের সহজেই চেনা যেত।
তাদের চেহারা ছিল আফগাণী বা ইরাকীদের মত। তবে পথে ঘাটে প্রচুর আজারবাইজানী পুরুষ লক্ষ্য করা গেলেও নারীদের সংখ্যা ছিল নগন্য প্রায় শুন্যের কোঠায়। এর কারন হয়ত, ধর্ম সন্মন্ধে তাদের জ্ঞান যত সীমিতই হোকনা কেন মেয়েদেরকে ইসলাম ধর্মের কড়া অনুশাসন মেনে চলতে হত।
আজারবাইজানী ছেলেরা ভাগ্যন্বেশনে,পড়ালেখা বা ব্যাবসায়িক প্রয়োজনে মস্কো বা রাশিয়ার অন্য শহরে আসতো তারা বেশীরভাগই অবস্থান করত ছোট খাট হোটেল বা হোস্টেলে। মেয়েদের হয়তো পুরুষদের কাজের সাথে সম্পৃক্ত হতে দেয়া হত না সেইসঙ্গে আবাসন সমস্যার জন্য তাদের কে আসতে দেয়া হত না।
আজারবাইজানীদের সাথে একটু মেলামেশা করে উপলদ্ধি করলাম এরা বাইরে যতই উগ্র বা অসভ্য হোকনা কেন মনটা খুব ভাল ,উদার ও সাহসী, কিন্তু কথাবলার সময় যেকোন শব্দ শুরু বা শেষ করত গালি দিয়ে -যদিও রুশ ভাষায় এদের জড়তা ছিল স্পষ্ট। ওদের কথা শুনে ধারনা হয়, কোন আজারবাইজানী রুশ ভাষা শেখার শুরুতেই বাজে শব্দগুলো আত্মস্ত করত। রাশান মেয়েদের সন্মন্ধে খুব বিশ্রী (আদি রসাত্মক )মন্তব্য করে মজা পেত। রুশ মেয়েদেরকে তারা সেক্স ডল ছাড়া আর কিছু ভাবত না। আমাদেরকে উপদেশ দিত তাদের সাথে যেন দৈহিক সম্পর্ক ছাড়া অন্য কোন সম্পর্ক না করি।
এরা কেন যেন রাশানদের প্রচন্ড ঘৃনা করত আর তাদের যত ক্ষোভ ছিল রুশ মেয়েদের প্রতি। নির্জন রাস্তায় একাকী কোন রুশ মেয়েদের দেখলে তাদের উদ্দেশ্যে খারাপ উক্তি বা বিশ্রী অঙ্গ ভঙ্গী করত। রুশ ছেলেরাও তাদের বিশেষ ঘাটাত না। তবে সব আজারবাইজানীই যে খারাপ তা নয়, কেউ কেউ তাদের ঘৃনা করলেও বাইরে প্রকাশ করত না। ...ক্রমশ
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×