আমার প্রিয় পোস্ট

দেখা হয়নাই চক্ষু মেলিয়া-- উৎসর্গ ঐসব ব্লগারগন কে যারা এককালেএই সামহয়্যারকে সমৃদ্ধ করেছেন সুলেখনী দ্বারা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন

০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৩

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশের হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্যের মধ্যে যেটি এখনও যাই যাই করে টিকে আছে সেটি হলো বলধা গার্ডেন। পুরান ঢাকার ওয়ারীতে অবস্থিত এই উদ্যানে রয়েছে বিরল প্রজাতীর বেশ কিছু গাছ। অন্যতম প্রাচীন এ উদ্যানটির প্রতিষ্ঠাতা ভাওয়াল জমিদার নরেন্দ্র নারায়ন চৌধুরী। শোনা যায় প্রায় ১৯০৯ ইংরেজী সনের মাঝামাঝি নিঃসংগ এই জমিদার নৈসর্গিকতার কাছে নিজেকে বিলিয়ে দেবার জন্য ব্যাক্তিগত উদ্যোগে এই অঞ্চলের ঐতিহ্যবাহি এ উদ্যানের ভিত্তিপ্রস্থর করেন।

সৌখিন এ জমিদার পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দুর্লভ প্রজাতীর গাছপালা এনে বাগানটিকে ক্রমাগত সমৃদ্ধ করেছেন কিন্তু তাঁর মৃত্যুর পর বাগানের উন্নয়ন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাগানের ভগ্ন দশায় ব্যাথিত হয়ে তৎকালিন পূর্বপাকিস্তান সরকার ১৯৬২ সালে এর রক্ষনাবেক্ষনের দায়িত্ব নেয় এবং বন বিভাগের সার্বিক ব্যাবস্থাপনায় আসে। দেশ স্বাধীন হবার পর বন-বিভাগ আবার নতুন করে বাগান উন্নয়নের উদ্যম পায় ফলে উদ্যানের হারানো ঐতিহ্য কিছুটা হলেও আবার ফিরে আসে। অনেক জঞ্জাল পরিষ্কার করে এটিকে আবার গোছানো হয়, শ্যাওলা পড়ে থাকা 'শঙ্খনিধি' কেও চকচকে করে তোলার প্রয়াস চালানো হয়।

বিশ্ববিখ্যাত আমাজন লিলিও এই শঙ্খনিধিতে ভাসতো, এখনও কিছু অবশিষ্ট আছে। সব মিলিয়ে এখান আছে প্রায় ৭৭২ টি প্রজাতীর ১৫০০০ এরও বেশি নমুনা। বেশিরভাগই বিদেশী ও দুষ্প্রাপ্য। শতবর্ষে একবার ফোটা সেঞ্চুরী প্ল্যান্টও এই বাগানে রয়েছে, বেশ কয়েক বছর আগে একবার ফুটেছিলো। মধ্য আফ্রিকার অধিবাসিরা মিশরের মমি বানানোর অনেক আগে থেকেই মৃতদেহ সংরক্ষনের জন্য যা ব্যাবহার করত তা হোলো, বাওবাব (Adansonia digitata)নামের একপ্রকার বৃক্ষ। এর খোলে রেখে তারা মৃতদেহ সংরক্ষন করত, সেই বৃক্ষও আমাদের অবহেলিত এই বলধায় রয়েছে। রয়েছে বৃহৎ সূর্য্য ঘড়ি যা এখনও রৌদ্রজ্জল দিনে সঠিক সময় নির্দেশ করে!

রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এখানে এসেছিলেন। তাঁর বিখ্যাত 'ক্যামেলিয়া' কবিতাটিও এই উদ্যানের আনন্দকুঠিতে বসে লেখা,

যেদিন নেমে আসব তার দুদিন আগে তনুকা বললে,
'একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা-
একটি ফুলের গাছ।'
এ এক উৎপাত। চুপ করে রইলেম।
তনুকা বললে, 'দামি দুর্লভ গাছ,
এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে।'
জিগেস করলাম,'নামটা কি?'
সে বলল, 'ক্যামেলিয়া।'
চমক লাগল--
আর একটা নাম ঝিলিক দিয়ে উঠল মনের অন্ধকারে।
হেসে বললেম, 'ক্যামেলিয়া,
সহজে বুঝি এর মন মেলে না?'

আজ আর নেই তনুকা, নেই রবীঠাকুর কেবল রয়ে গেছে তাঁর ক্যামেলিয়া। দেশের বাইরে থেকে ফিরে এসে শঙ্খনিধির সামনে দাঁড়িয়ে কেবল মনে হতে লাগল, দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া...........



 

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৫
চাঙ্কু বলেছেন: চমৎকার একটা জায়গার কথা মনে করিয়ে দিলেন । ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৮
শীমুলতা বলেছেন: দারুণ!
শিখাপা ওনেক দিন পর আপ্নাকে দেখলাম। ভালো আছেন্তো? এতদিন আসেন্নি কেনো?

+
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: ভালো আছি। এতদিন আসতাম কিন্তু লগ ইন হতে ইচ্ছে করত না। ব্লগটা আর আগের মত নেই। অনেক ভালো লেখা আসে যদিও, সেগুলো পড়ে নীরবে লেখককে ধন্যবাদ দিয়ে চলে যাই।

৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০
শান্তির দেবদূত বলেছেন: অনেক কিছু জানলাম ......ধন্যবাদ ......

এইবার এই গার্ডেনটাকে কেটে এখানে বহুতল ভবন বানাতে হবে , আমাদের থাকার জায়গার বড়ই অভাব ....... ঢাকার মত মেগাসিটিতে এমন বৃক্ষের বস্তি ভালো লাগে না ..... :|
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আপনার আক্ষেপটাই যেনো আজ সত্যি।ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৪
সব্যসাচী প্রসূন বলেছেন: ভাল কথা মনে করিয়ে দিয়েছেন :)
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন:

৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৫
নুসরাত জাহান যুথি বলেছেন: সুন্দর এই গার্ডেনটি ঢাকার প্রানকেন্দ্রে। অথচ আমরা কয়জন ওখানে গিয়েছি?
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যায় করি বহু দেশ ঘুরি
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয়নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু।

৮. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: বলধা গার্ডেন এ আমাজন লিলি দেখে মুগ্ধ হয়েছিলাম অনেক অনেক দিন আগে।

@চান্কুর যেন বলধা গার্ডেন নিয়ে কি সব সুখ স্মৃতি আছে:)
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আমিও মুগ্ধ হই

৯. ০৬ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো আপনার লেখা।

বলধা গার্ডেন আমার খুব পরিচিত ও প্রিয় স্থান। এই গার্ডেনের কাছেই আমার শৈশব কেটেছে। ছোটবেলায় অনেক এসেছি, বড় হয়েই তেমন একটা যাওয়া হয়নি। আপনি মনে করিয়ে দিলেন, দীর্ঘকাল পরে আবারো যাবার ইচ্ছে রইলো।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ কালপুরুষ দা।
আপনি কেমন আছেন?

১০. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০২
মাহবুব সুমন বলেছেন: নরেন্দ্র নারায়ন চৌধুরী ভাওয়ালের জমিদার ছিলেন না, উনি ছিলেন ঢাকার বলধার জমিদার। বলধার নাম অনুসারেই বাগানটির নামকরন করা হয় "বলধা গার্ডেন" । এ ব্যপারে উইকি দেখতে পারেন।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: আমি উইকিতে এ ধরণের কোনো কিছু দেখিনি। আপনি লিংক দিন।
আর আমি শুনেছি প্রাচীন লোকের কাছ থেকে, উনি কোলকাতা থাকেন, যার বয়স শতক পেরিয়ে গিয়েছে ক'দিন আগেই।
উইকি অনেক অসত্য ও ভুলে ভরা একটি কোষ, অন্য রেফরেন্স থাকলে দিন, মিলিয়ে দেখা যাবে।
ধন্যবাদ।

১১. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৯
বলাক০৪ বলেছেন: বেটার হাফরে নিয়া ঐখানে আরেকটা হানিমুন করতে চাইছিলাম লাস্ট ডিসেম্বরে, কিন্তুক যা হয় আর কি, শেষমেশ হইলোনা। দেখা যাক এই ডিসেম্বরে কি হয়।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: শুভকামনা রইল।

১২. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: শিখা উই মিচ য়ু .....
অনেকদিন পরে দেখলাম আপনাকে .. আপনের চশমার ফ্রেম দেখি আগেরটাই আছে !
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: আপনি আর কতকাল ওভাবে বসে থাকবেন বিমা?
তবে আমি আগের ঠিকানায় ই আছি আগের মত, কেবল বদলেছে বয়স!

১৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৯
মানুষ বলেছেন: সেই চশমা, সেই মুখ ....
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০

লেখক বলেছেন: সেইসব মানুষেরা!

১৪. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন:
কবি বলেছেন --- যদিও বয়েস আমার হাজার বারো .. মনের বয়স আমার সবে আঠারো।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: সময় ছুটে চলে আমি আটকে পড়ে রই
আমার রাস্তা হাঁটে আমি হাঁটিনা
সময় বয়ে চলে আমি অম্নি পড়ে রই
আমার চশমা দেখে আমি দেখিনা.....


ঠিক করেছি ওটাকে আ্যান্টিক শপে দেবো তাই আজও অমনি রেখে দিলাম, ঠিক করেছি না?

১৫. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার চশমার তুলনা আর কোথাও নাই ।
কোন দোকান থেকে কিনসিলেন লিংক দিয়েন তো !

কবিতা ভালো হইছে ।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: ওটা ওয়ান পিস ছিলো কেবল আমার জন্য! লিংক দিয়েতো লাভ নেই! তবে আপনি পুরোনো জিনিসের প্রতি আগ্রহী হলে আমারটা আপনার কাছে বেঁচবো কিনা ভেবে দেখতে পারি।

১৬. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৫
মাহবুব সুমন বলেছেন: উইকিতে বলধা গার্ডেন নিয়ে একটা ভুক্তই আছে। সেটা দেখুন। উইকিতে অনেক বেছে বুছে তথ্য যুক্ত করা হয়। কোনো তথ্যতে আপনার কোনো আপত্তি থাকলে আপনি সেখানে এডিট করতে পারেন।

বলধা গ্রামটি গাজিপুরে, সেখানেই নরেন্দ্রনারায়ণ রায়চৌধুরীর বাড়ি। তাকে বলধার জমিদার বলা হয়, ভাওয়ালের জমিদার না। ভাওয়ালের রাজপরিবার/জমিদারী অন্য এক পরিবারের ছিলো।

আমি আপনার দেয়া তথ্য নিয়ে কথা বলছি। অন্য কিছু নিয়ে না। ভালো থাকুন।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: লিংক প্লীজ

১৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৯
কায়েস মাহমুদ বলেছেন:


শিখা আই মিচ য়ু,তুমি বুড়ি হৈলেও জোয়ান কালের ছবিটা পাল্টাওনি।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: আজকের ছবি আগামি কালের স্মৃতী।

১৮. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
কায়েস মাহমুদ বলেছেন:


বলধায় আর কে যাইবো ,পরিবার লৈয়া কে যায়, জোড়ায় জোয়াড় দুই পা ওয়ালা প্রানীরা ফ্রেন্স কিস দিতে থাকে ঘন্টার পর ঘন্টা।

ভালো লোক হৈয়া ঐখানে তো যাইতে পারিনা।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০০

লেখক বলেছেন: দৃষ্টিকে প্রসারিত করুন, একস্থানে আটকে রাখবেননা.....দেশের বাইরে গেলে তখন কিভাবে সহ্য করেন?

১৯. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: কায়েসের প্রথম জবাবটা কৈ গেলো !!!!! :D
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: ভুলে ওর ওখানে পড়ে গিয়েছিলো। ওটা ছিলো আভিক শাওন নামে একটা ব্লগারের জন্য। মুছে দিয়েছি।

অফ টপিক: আজকাল অন্য সব পুরোনো ব্লগারেরা কোথায়? হাসিব, রাশেদ, ওরা কোথায়?

২০. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০২
বিষাক্ত মানুষ বলেছেন: আপনি সংস্থাপক আর সমালোচনাকারী'র খবর না নিয়ে ওদের খবর নিচ্ছেন ব্যাপারটা কি ঠিক হচ্ছে !!!
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: সংস্থাপক তো বানর, আর সমালোচনাকরী ছাগল। ওদের প্রোফাইল পিক এরকমই বলে। তবে ওদের চাইতে কিছু মুষ্টিবদ্ধ হাত আর একটা নিষ্পাপ কার্টুন আমার কাছে বেশি আকর্ষনীয়।

২১. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৩
কায়েস মাহমুদ বলেছেন:
হাসিব,রাশেদ,আইজু ,গন্ডার হেরা আশেপাশেই আছে।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ও ইনভিসিবল হয়ে গিয়েছেন বোধ করি!

২২. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৪
কায়েস মাহমুদ বলেছেন: মনে হয় কিছু জানে বৈলা,নইলে ১ বছর পর উনি হাজির কেন@বিমা
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: কিছু কি?

২৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৪
মাহবুব সুমন বলেছেন: View this link

Click This Link

আশা করি কাজে লাগবে আপনার।
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১১

লেখক বলেছেন: ভাওয়াল এর গড়ের যমিদার ছিলেন উনি, জন্মেছিলেন বলধা গ্রামে। ভাওয়ালের গড়ের যতটা ব্যাপ্তি আছে বলধার এখন ততটা নেই। গাজীপুরে এখনও ভাওয়াল রাজার বাড়ি আছে। এবং জমিদার সাহেবকে ভাওয়ালের জমিদার বলা হয় বলধার নয়।
আমি বাংলাপিডিয়েতেও ভাওয়ালের জমিদারের বলধা গার্ডেন দেখলাম, বলধার যমিদার নয়।
যাইহোক, ধন্যবাদ আপনাকে মাহবুব সুমন।

০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ

০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: ইতিহাসের কায়েস কিন্তু কম কথা বলত যদিও পাগল ছিলো।

২৫. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৫
কায়েস মাহমুদ বলেছেন: অভিক শাওনের কমেন্টা আমার জবাবে দিছিল নাকি , দেখি নাই,

কি লিকছিলো@বিমা
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: যা ভাগ এখান থেকে


-এটা

২৬. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১৯
কায়েস মাহমুদ বলেছেন: ইতিহাসে কায়েস কি কর্ছিলো খুইলা কও,জানিনা@শিখা
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: মজনুর নাম শুনেছেন? লাইলীর মজনুর কথা বলছি। ওর নাম ছিলো কায়েস।

২৭. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২০
বিষাক্ত মানুষ বলেছেন: ওলে লে লে লে ... ড়াষুরে তুই কৈ !!!!! :D

@কায়েস - সেইটা তো কওন যাইবো না ... বেশ অপমানজনক কথা :D
০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: চরম অপমানজনক কথা কায়েস

২৮. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৪
কায়েস মাহমুদ বলেছেন: পরনে কাপড়া আছে শরম কিসের?মরদ নাতো, কৈয়া ফেল।
২৯. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৪
সমার্ঁীৈদ` বলেছেন: ভালইতো, আপনার ভাবনাগুলো সৃষ্টিশীল। চালিয়ে যান সবার না হলেও কারোনা কারো কাজে লাগবে।
৩০. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৩
আলী আরাফাত শান্ত বলেছেন: বহুদিন পরে দেখলাম আপনাকে?
কেমন আছেন?
ভাবনা গুলো চমৎকার!
৩১. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৪
হাসান বায়েজীদ বলেছেন: বেকুব টাইপের কাউরে পাইলে আমরা ঠাট্টা কৈরা কৈতাম "বলধা গার্ডেন"!
৩২. ০৬ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৩
ঝড়ো হাওয়া বলেছেন: দেশের এই মাথা ওই মাথা ঘুরেছি ... অথচ কাছের এই বাগানেই যাই নাই। নিজের উপরই বিরক্ত লাগছে।
৩৩. ০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
মিমিমিশি বলেছেন: উঈঈঈঈঈঈঈঈমা.............শিকা বুজান কিমুন আচেন?
৩৫. ০৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৫১
তিখা বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।
৩৭. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৩
ভুডুল বলেছেন: শীখাপু কেমন আছেন? আমরা ভালো। আপনার পোস্টা পড়ে ভিষন ভালো লাগলো, আপনাকে অনেকদিন পর দেখেও ভালো বোধ হচ্ছে। নিয়মিত লিখুন। ধন্যবাদ।
৩৮. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৪৭
কেমিকেল আলী বলেছেন: অনেকদিন পরে দেখে ভাল লাগছে।
আর কালপুরুষ আপনার ব্লগে প্রথম মন্তব্যকারী না হওয়ায় চমকিত হইলাম।
৩৯. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:৫৪
রাশেদ বলেছেন: আহা! কতদিন বাদে সেই চেহারা আবার দেখিলাম। পুরানোরা কি সবাই আসিতেছে নাকি? চতুরভুজ জামাল ভাই কেমন আছে? আর আপনার ফ্যাশন ডিজাইন না কি যেনো শিখতেছিলেন? সেইটার খবর কি?
৪০. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৫
কঁাকন বলেছেন: আপু আপনার প্রোফাইল পিক দেখে শান্তা-২৯ এর কথা মনে পরলো
৪১. ১২ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩৮
ভাস্কর চৌধুরী বলেছেন:

দীর্ঘদিন পর আপনার লেখা পড়ার সু-ভাগ্য হল!!! প্রায়'ই আপনার ব্লগ বাড়িতে ঘুড়ে যাই!! তবে লেখাটির উৎসর্গ যথাযত হয়েছে।
যারা এককালেএই সামহয়্যারকে সমৃদ্ধ করেছেন সুলেখনী দ্বারা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন আজ তারা!!!! আমি তাদেরকে আবার এখানে এসে সুলেখনী দ্বারা সামহয়্যারকে আরও সমৃদ্ধ করবেন সেই আশা রাখছি..........................................!!!

সবাইকে খুব মিস করি...........................!!!

আপনি কেমন আছেন?
৪২. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৮
ভাস্কর চৌধুরী বলেছেন:




মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়------------------------
৪৩. ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
শীখা বলেছেন: ধন্যবাদ ভাস্কর, আপনাকেও শুভেচ্ছা।

সবাইকে ধন্যবাদ।
৪৬. ১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৯
পজিটিভ২৯ বলেছেন: ব্লগ পইড়া আইজকা যত হাসলাম এমুন আর হাসি নাই.....।

ধন্যবাদ আপনাকে দিতেই হয়। অনেক মজাক পাইলাম ব্যাক ট্রাকিং কইরা ..বিশেষ কইরা নিধিরামের পোষ্ট পইড়া পুরা হা হা পে দি
৪৭. ২২ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪১
করবী বলেছেন: অনেক স্মৃতী মনে পড়ে গেল
৪৮. ২৩ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
বাঙ্গাল বলেছেন: বলধায় এখন এত কাপল...এগো জ্বালায় হাটাই যায় না।
----------------------------------
ব্যানানা বাংলাদেশ-৩ (গডফাদারের স্টিমুলাস মূলা)
৫০. ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৩৩
মিঠাই নদীর পাড়ে বলেছেন: আই মিচ মিস শিখা,
আই লাইক মিচ শিকা,
শিখা তুমি কুতায় ?
৫২. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৯
আবু সালেহ বলেছেন:

দেখা হয়নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া...........


এ ছাড়া বলার কি বা আছে.....ভালো থাকবেন...
৫৪. ১৪ ই মে, ২০১০ দুপুর ১:৩১
হেমায়েতপুরী বলেছেন:

ক্যামেলিয়া এখানে বসে লেখা?? সত্যি??

 

মোট সময় লেগেছে ০.৯৫৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই