আমার প্রিয় পোস্ট






ভাল্লাগছেনা। চলুন সবাই মিলে একটু হাসি। দম ফাটানো হাসির কিছু জোকস। ১৮+ 




- স্বপ্নচারী সুমন
- মুক্তিযুদ্ধের বিরোধীদের সাধারন ক্ষমা নিয়ে একজন আইনজীবির মিথ্যাচার এবং প্রকৃত ঘটনা - এস্কিমো
- বঙ্গবন্ধুর সাধারন ক্ষমা : কিছু প্রশ্ন - ওরাকল
- ১০০% জিয়াই স্বাধীনতার ঘোষক ও কিছু মিথ্যাচারের জবাব-১/১ - চিন্তিত দার্শনিক
- জাসদ-গণবাহিনী সৈনিক সংস্থার বিপ্লবের চালচিত্র - সৈনিক সংস্থার সেনা অফিসার হত্যার মিশন সফল হলে সেনাবাহিনী ধ্বংস হয়ে যেতো - ROKON
- আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস রহস্য ( কপি পেস্ট হইলেও মাথা ঘুরানোর মতন একটা পোস্ট) - মেকগাইভার
- হাশরের ময়দানের ভয়াবহ অবস্হা ! যার সম্মুখিন প্রতিটি মানুষকে-ই হতে হবে । - েশখসাদী
- ইতিহাসের নিরেট বাস্তবতায় নভেম্বর ১৯৭৫: একজন জিয়ার লিডাশীপ কোয়ালিটি এবং গত হয়ে যাওয়া কুটকৌশল ও বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ সেই সব দিনগুলি (১ম পর্ব) - মিনহাজ আল হেলাল
- রহস্যময় সাইলেন্স জোন - ন্জু
- আকাশ সংস্কৃতি বদলে যাওয়া সময় - রোকসানা লেইস
- মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কিছু ছবি ফেসবুকে পেলাম - কল্পবিলাসী স্বপ্ন
- অন্ধ মোলাকাতনামা
- ত্রিনিত্রি
- ডিজিটাল প্রদর্শনী।।একটি ছবি গ্যালারী বা ব্লগ।। - যুক্তিবাদী একজন
- জাগো.....চালায় কেঠা........?? পোলাপানরে এসব কি শিখাইতাছে.....??

- চিকন আলি
- সহজ ইতিহাস : আর্মেনিয়ান গণহত্যা*** !!! - প্রজন্ম৮৬
- পরম শান্তিতে ঘুমিয়ো, আদৃতা : নৃশংস হত্যার কিছু গুরুত্বপূর্ণ মোটিভ! - সত্যয়
- " ঢাকার এবং ঢাকার বাইরের অনেক মজাদার খাবারের নাম ও লোকেশন (বাংলার মিনি ফুড ডিকশনারী) " - নাফিজ মুনতাসির
- মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন। ব্লগ গবেষণা:১ - সামুর পাগল
- সহজ ইতিহাস : অটোমান সাম্রাজ্যের পতন - প্রজন্ম৮৬
- সবাই দেখেন, কিভাবে দলে দলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীরা, অথচ অবৈধ অনুপ্রবেশের দায়ে উল্টো বাংলাদেশকে অভিযুক্ত হতে হয় সবসময়। বাংলাদেশের সীমানার অভ্যন্তরে ভারতীয় অবৈধ অনুপ্রবেশের একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। - দিগন্তের পথিক
- এবার নাকি বাংলাদেশে হবে মিস ইউনিভার্সিটি প্রতিযোগীতা!! - পুষ্পিতা.
- ব্যুফেতে গিয়া কেমনে টাকা উসুল করবেন??(গবেষনা মুলক পোস্ট) - শিশির সিন্ধু
- হিমু কালেকশন! সকল হিমু সংক্রান্ত বই একসাথে!! (রিপোষ্ট) - সজল বস
- ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : (১ম পর্ব) - আশরাফ মাহমুদ মুন্না
- ইহুদি সম্প্রদায় : অত্যাচারিত থেকে অত্যাচারী : বর্তমান পৃথিবীর শাসক ও সুপারপাওয়ার : (৩য় পর্ব) - আশরাফ মাহমুদ মুন্না
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- অভিশপ্ত ১২৫৮: মংগোল সৈন্য কর্তৃক বাগদাদ অবরোধ ও ধ্বংসের নির্মম ইতিহাস - ইমন জুবায়ের
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- জেনে নিন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু জানা অজানা তথ্য – ১ - ইমরান০০৭
- ধিক সামুর সকল স্মার্ট ব্লগারদের.......

(২০+) - মাহমুদুল হাসান কায়রো
- বুফে : ঢাকায় বুফের হালচাল এবং আমার অভিজ্ঞতা থেকে ঢাকার বিখ্যাত বুফে রেস্টুরেন্ট(বিস্তারিত) - ইশতিয়াক আহমেদ চয়ন
- বি ডি আর হত্যাকান্ডের সেই গোপনীয় অধ্যায়গুলো-১ম খন্ড - স্বাধীনতার_অপেক্ষায়
- .....বাংলাদেশী একটা হারামি জাতি-... (বিস্তারিত পড়েন. নিজেও একই কথা বলবেন ) - ইসকুল বালক
- বেকায়দা - ৫ ( লোকাল বাস পর্ব ) - জিকসেস
- সেই ক্রুসেড (ছয় খন্ড একত্রে) - আমি লিখতে চাই না
- রক্ষীবাহিনীর সীমাহীন অত্যাচার !!!!!!!! - মাহমুদ ইমতিআজ
- ইন্কলিং অফ অ্যান আইসকোল্ড কন্সপীরেসী : প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লাটভাই কে ? - দাসত্ব
- একটি দু - মুখো জোক্স - "১৮+"....... - রুপান
- এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় বীর কে বলুন তো দেখি???? - নিশাচর বাদুড়

কুত্তা কুত্তিদের কান্ড আর কত দেখতে হবে?
(ব্যতিক্রম ধর্মী ছবি ব্লগ) - কানন শাহ
- ছাত্রী রুমমেট আবশ্যক - মাহমুদহাসান
- পছন্দের মুভির তালিকা
- বিডি আইডল
- বিডিআর হত্যাকান্ড : আমার প্রতিক্রিয়া, আমার প্রতিবাদ - ক্ষতিগ্রস্থ
- ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাক (আ.) সম্বন্ধে জ্ঞাতব্য - Islam Q&A থেকে - মেরিনার
- আমার প্রিয় কিছু ১৮+ জোক্স (১) - কোর আই সেভেন
- কে প্রথম ভালোবেসেছি? - সাকিরা জাননাত
- সামুর সব রেসিপি পোস্ট
[আপডেট * ~ ৫ ~ *] - বাবুনি সুপ্তি
- তারা ভয় দেখায় কারণ আমরা ভয় পাই - হুমায়রা ফেরেদৌস তানিয়া
- ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি - জলপাই আলম
- X Facts : মুজিব হত্যাঃ জিয়া , প্রচলিত কিছু বক্তব্য , চেপে রাখা না বলা তথ্য - দাসত্ব
- ইত্যাদির বাংলিশ কালেকশনগুলান একসাথে দেখি আর ব্যাপক মজাক লুইটা নেই
- সীমানা ছাড়িয়ে
- আমার যত ভইনেরা

(রিভিউ পোষ্ট) - শ্রাবনের ফুল
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- সাবধান লিঙ্কে ক্লিক করবেন না - প্রতিবিপ্লবী
- ২৪ বছর ধরে আমি যা ভুল জানতাম..শেখ কামাল কি কারনে মেজর ডালিমের বউকে হাইজ্যাক করেছিল !!!???? - সিষ্টেম ইন্জিনিয়ার
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- mkv ফরমাটের মুভি ডাউনলোডের সাইট চাই। - সানুনয়
- আরো কয়খান ১৮+++, কমন পরলে দোষ নাইক্কা - মেহরিন সাদিয়া সুমি
- ১৮+++ - মেহরিন সাদিয়া সুমি
- চিংড়ি রাঁধিব, খাইব সুখে: একটি চিংড়ি মালাইকারি রেসিপি - দি ফিউরিয়াস ওয়ান
- তিন গোয়েন্দা (কিশোর, মুসা, রবিন) মনে আছে তো? এইবার মুভি দেখেন
- বিডি আইডল
- অরূচিশীল নোংরা ছবির নাম উঠলেই ডিপজলের নাম চলে আসতো, আর এবার রূচিশীল নোংরা ছবির নাম উঠলে ফারুকীর নামটাও চলে আসতে পারে। সুতরাং ভাই ফারুকী সাবধান. . . - সুমন অহেমদ
- রেপিডশেয়ারের প্রিমিয়াম ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রয়োজন। কোন ভাই কি একটু দিবেন??? (তাজুল ইসলাম মুন্না) - তাজুল ইসলাম মুন্না
- কিছু কমন রান্না। রেসিপি-৪ (বেগুনী) - শারমীন সুমি
- জোকস ১৮+ এবং ১৮- - মেহরিন সাদিয়া সুমি
- ব্লগে যত মধুর শব্দমালা - রুচি
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- জাময়াতে ইসলামী: রুখতে হবে এই অপশক্তিকে - আহমদ আবদুল হালিম
- আওয়ামী লীগের চালু করা রিমান্ডের প্রথম শিকার সিরাজ শিকদার - রাকিব খান
- সংগৃহীত এডাল্ট জোকস্ - ০৩ ....... (২৫+ এর চেয়ে কম বয়সীরা নিজ দায়িত্বে পড়বেন
) - মিসিরআলী
- যুদ্ধাপরাধ ও ট্রাইব্যুনাল : নানকিং মাসাকার ও টোকিও ট্রায়াল - জোবাইর
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- লিজ টেলরের Cleopatra (1963)–20th Century Fox কে প্রায় দেউলিয়া করে দেওয়া এপিক মুভি - বিডি আইডল
- তৌফিক এলাহী ও জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেয়ার অভিযোগ এবং সংশ্লিষ্ট দুটো লিংক - সুধাসদন
- হারামীরা এইগুলা কি শুরু করছে??...

- সাম্যবাদী
- বাংলাদেশ আর পাকিস্তানের পতাকা একসাথে উড়ে কিভাবে!!! - একরামুল হক শামীম
- বিশ্ববেঈমান গোলাম আজম কয় --- বাঙালিরা কখনো জাতি ছিল না - কালের সাক্ষী
- সামহোয়্যারের বর্ষসেরা ১০ বিচ্ছেদমূলক মন্তব্য (যা পড়ে চোখের পানি আটকে রাখতে পারি না) - ফিউশন ফাইভ
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ - ফিউশন ফাইভ
- রাজাকারদের তালিকা - সুমন অহেমদ
- মুর্খ বউটাকে এতো ভালোবাসি তা বুঝিনি কখনো আগে (প্রথম পর্ব) - ডিজিটালভূত
- কেন আমি বন্দিশালায়? -- মেজর (অব.) এমএ জলিল, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার - করিম আদনান
- আকবর হোসেনঃ নিজ নামে গড়ে তুলেছিলেন মুক্তিবাহিনী>> অকুতোভয় এক মুক্তিসেনার অসামান্য বীরত্বের কাহিনী - পারভেজ মাসুদ
- সি. সি. টিভি স্হাপন এবং হজ্জ নষ্টের সূক্ষ ষড়যন্ত্র (১) - তুষারপাত
- অবশেষে মনপুরার ডিভিডি প্রিন্ট অনলাইনে - বিডি আইডল
- দুই নেত্রীর থেকে নতুন কিছু পাওয়ার নাই - লেখাজোকা শামীম
- আজ সামহোয়্যার ইন ব্লগ - নোটিশবোর্ড
- তাহলে কি ইন্ডিয়া'ই আমাদের পৃথিবী??? - বাবু>বাবুয়া>বাবুই
- দাড়ি রাখলেই কি মৌলবাদী অথবা উগ্রবাদী? - বাংলাদেশ জিন্দাবাদ
- সাক্ষাৎকারে তারেক রহমান। বিশেষ বিশেষ স্থানে ব্যথা এখনও আছে। (কাল্পনিক) - দুরণ্ত সাহস
- ১৯৭১ সালে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১২ হাজার মানুষ হত্যা করা হয়েছে। - আমি মদন
- রাজাকাররা না থাকলে দেশে ৫ কোটি মানুষ মরতো (রিপোষ্ট) - ~স্বপ্নজয়~
- এক ক্ষণজন্মা প্রতিভার জীবনী - শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী - রাগিব
- আবেগী পোষ্ট ( উৎসর্গঃ দেশী পোলা ভাইজান ) - রাজ মো, আশরাফুল হক বারামদী
- শেখ হাসিনা ও তারেকের বিরুদ্ধে যত অভিযোগ : মামলার সংখ্যা ও আর্থিক দুর্নীতির অভিযোগে এগিয়ে শেখ হাসিনা - এরশাদুর রহমানা
- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্ধশত চিকিৎসক নেশাগ্রস্ত - অপ্রিয়
- ডিডোর কথা সালাউদ্দিনের মুখে... এখন কি উনারও অপসারণ চাইবে রজনী - বাদল রায় গং
- রোহান
- নিশি রাতের ছোট গল্প , দয়া করে ১৮ এর নীচে কেউ পড়বেন না। - বিলাল
- ভারতীয় কীর্তিমানদের স্বরূপ - রেহনুবানিজাম ইভা
- মাল্টিকালচার কানাডা ২ - রোকসানা লেইস
- বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ - রাসেল ( ........)
- অতঃপর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ফুটবল দল --- তথ্যানুসন্ধানী প্রতিবেদন + ইন্টারভিউ - মেহরাব শাহরিয়ার
- অঙ্ক নিয়ে স্যাম লয়েডের ধাঁধা : খামখেয়ালি শিক্ষক - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- যুদ্ধাপরাধীদের বিচারের দাবী এবং একজন স্বঘোষিত পর্নোষ্টার - জাতেমাতাল
- বিয়ে করতে পুরুষদের যত বাধা - ডিজিটালভূত
- বারমুডা ট্রায়াঙ্গল কি আসলেই রহস্যময়? - অনিশ্চিত
- ওমর (রা)- আল-কু'রআন যাঁকে বদলে দিয়েছিল! - তায়েফ আহমাদ
- তাদের গল্প,আল-কুরআন যাদের বদলাতে পারে নি।-১ - তায়েফ আহমাদ
- আবু লাহাবঃ লোভের আগুনে নিঃশেষিত যার কাছে, আত্মীয়তার বন্ধন - তায়েফ আহমাদ
- একজোড়া যুবকযুবতী উপযুক্ত স্থান না পেয়ে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সুন্দরীদের জীবনচক্র- শেষ পর্ব (সম্পূর্ণ আজাইড়া পোস্ট)

- জানজাবিদ
- ইসলাম যে সকল বিজ্ঞানের জন্মদাতা তার সপক্ষে একটা ছুট্টু প্রমাণ। - দীপ দীপ্তি
- এখনে এতো ভারত বিরোধী মন্তব্য কেন??? ভারত কি সত্যিই এতো খারাপ দেশ? - কিছুকিছু
- বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান, ভারত নয় - সুধাসদন
- যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ - হাবিবমহাজন
- প্রেম- বৈধ না অবৈধ? - আজম মাহমুদ
- হারিয়ে যাওয়া ফিনিসীয় সভ্যতা - ভাবসাধক
- বিএনপির কাউন্সিল, তারেক জিয়ার নব উথ্থান এবং প্রাসংগিক কথা। - তাজা কলম
- নারী: গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা ! - শ্লেট: আমাদের অনুকাগজ
- সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে যাওয়ার নির্দেশ....৮ই ডিসেম্বার......... - আবদুল মুনয়েম সৈকত
- আসুন মেতে উঠি ঈদ আনন্দে (কঠিন ভাবে আফুদের প্রবেশ নিষেধ পোস্ট) - ডিজিটাল দুষ্ট ছেলে
- তেল গ্যাস নিয়ে ব্লগার মেঘনাদ এর অপমানজনক উত্তরের জবাবে আমার মত - সায়েমুজজ্জামান
- একদা আমি মডারেটরদের চিঠি লিখেছিলাম। - নিবিড় অভ্র
- নারী ধর্ষণ করে এদেশে উত্তারাধিকার রেখে যাওয়ার নীতি নিয়েছিল পাক বাহিনী - সায়েমুজজ্জামান
- মফিজদের ঈদ ভ্রমন: চিরকালের বেদনাগাঁথা - এ.টি.এম.মোস্তফা কামাল
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় 'ফেমিনিনিটি' উৎপাদন: বাজার- পুরুষতন্ত্রের একটি 'পরিমিত' রূপ - মুনীর উদ্দীন শামীম
- তবু রিকশা ভালো লাগে - বড় বিলাই
- এ মাসের ব্লগীয় পুরষ্কার পাচ্ছেন আমাগো মনসুর ভাই !!! (সাথে ইউটার্ন ও পিংকির কাছে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাতকার) - এস.কে.ফয়সাল আলম
- সামহোয়্যার ইন... ব্লগ কর্তৃপক্ষ ও মডারেটরদের দৃষ্টি আকর্ষণঃ স্বচ্ছ নীতিমালা চাই - অতন্দ্র তওসিফ
- বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অনুতপ্ত নই: ভগবত - নাঈম আহমেদ
- বাবরী মসজিদ ধ্বংসে রাষ্ট্রীয় মদদ ছিল আদভানীদের সাথে কংগ্রেসের নরসীমাদের বিচার হতে হবে - Shes Thikana
- জাবির ধর্ষন বিরোধী আন্দোলনের কিছু কথা.. - রাজর্ষী
- ৬ ডিসেম্বর ১৯৭১ - নুরুজ্জামান মানিক
- যে বিপ্লব নিরবে ঘটে যাবে - আমি রোদের ছেলে
- রনি কলকাতা কী কন্সপিরেসি থিওরীর অংশ হতে পারে?? - আকাশ_পাগলা
- লগী বৈঠার সেই দিন গুলো এবং শান্তির কন্যা - ইরফান আহেমদ
- ভারতের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে দেশপ্রেমিক ব্লগারদের অনৈক্য : একটি তুলনামূলক বিশ্লেষণ - ফিউশন ফাইভ
- সম্রাট আকবর ও তার দীন-ই-ইলাহীর পতন কাহিনী ì - মো: আটিকুর রহমান
- রনি কলকাতা বিতর্কটি নজরে পড়ে গেলো : আমার কিছু কথা - মুসাফির...
- প্রিয় সামহোয়ার ইন ব্লগ ডেভেলপার , মডারেটর ও ব্লগার বৃন্দ - এই ব্লগটা কি এখনো ১৬ই ডিসেম্বর ২০০৫ সালেই পড়ে আছে ? ( একটি আলোচনা পোস্ট) - রাগ ইমন
- অবিলম্বে তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনা হোক! - বকবাকুম
- রাজাকার : হামিদুল হক চৌধূরী - ক্যামেরাম্যান
- আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি - শাহরিয়ার নির্জন
- সেন্ট মার্টিন: ১৯৯৪; - ইমন জুবায়ের
- কৌশিক,কালপুরুষ,সবাকদের আবাসিক বলায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি - শিরোনাম
- বাংলাদেশ বনাম ভারত: তুলনা করলে কেমন হয়? - সাইফ শামস
- উগ্র হিন্দুবাদের কবলে মুসলমানদের ইতিহাস - স্পাইডার
- আমি রনি কলকাতার ব্যান চাই না - রাজ মো, আশরাফুল হক বারামদী
- Dictionary.com এর দিন বোধ হয় ফুরালো? এসে গেল Google Dictionary… জটিল একটি নতুন সার্ভিস! - হাসান
- চার বছর (৭২-৭৫) অবহেলার শিকার হয় সশস্ত্র বাহিনী - সুধাসদন
- রেসিডেন্ট ভাড় এবং ভাড়িনী: ভাইজান আমি কিন্তু কিছুই জানি না! - উদাসী স্বপ্ন
- বাংলাদেশে একাত্তরের যুদ্ধপরাধীদের বিচার না হওয়ার অন্যতম কারণ: ওয়াহাবী কানেকশন। - ইমন জুবায়ের
- এইসব কি ভাই????
- টেকি মামুন
- একটি অনুসন্ধিৎসুমূলক পোস্ট: কোন জেলার লোকেরা কিরকম? (ব্যাপক হিট এবং কিন্চিত মাইনাসের প্রত্যাশায়
) - অন্ধ দাঁড়কাক
- ঢাকা শহরের বাড়ীওয়ালার মেয়েদের প্রতি ....এক ব্যাচেলর এর আবেদন!! - এস.কে.ফয়সাল আলম
- পার্বত্য জনগনঃ উদ্বাস্তু হতে হতে ক্রমশঃ আলাদা হয়ে যাওয়া... জেগে ওঠা বিচ্ছিন্নতার বোধ... - মুনশিয়ানা
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার হালচাল - নিশিবাস
- ভেবে ভেবে বলি- আপনি আরেকটু ভাবুন - কালপুরুষ
- ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ---

- লাল সাগর
- রাজাকারদের নতুন ট্রিক, ভূতের মুখে রাম নামের রিমিক্স ভার্শন - তানভীর চৌধুরী পিয়েল
- দাম্পত্য রসঃ বউয়ের যত্ন নিন, নিলে কতটুকু নিচ্ছেন জানুন - সোনারবাংলা
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- সিকিম ও কাস্মিরের ভুখন্ড বড়দের বাট্টা হতে পারে কিন্তু রক্তের দামে কেনা বাংলাদেশ নয়- পর্ব ১ - এ. এস. এম. রাহাত খান
- দেশপ্রেমের ধাপ সমূহ, ২৮ অক্টোবর ২০০৬ , ১৯৭১ ও প্রজন্মের দায়িত্ব - রাগ ইমন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- ইমিগ্রেশনে সংক্ষিপ্ত নাটক - ফালাক
- ধর্ষণের জন্য কি শুধু ধর্ষকই দায়ী? - ইকবালখন্দকার
- বাবা, সাবধানে থাকবা, বিদেশীরা বড়ই সেক্সী - দেশী পোলা
- যুদ্ধে জড়ালে পাকিস্তান এক মাসের বেশি টিকতে পারবে না - হতবুদ্ধি
- আমেরিকাতে নারী সংখ্যাধিক্য, পুরুষরাও বিবাহে অনুচ্ছক । ফলে হোমোসেক্সচুয়ালিটি লেসবিয়ান গে একমাত্র সমাধান!!! - অগ্রজ
- বিদেশের মাটিতে কিছু আবাল আর সকল বিদেশি মেয়েদের বেশ্যার হবার কাহিনী (১৮+ হতে পারে) - হাসান
- মসজিদের মিনার নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে সুইস নাগরিকগন!!! - সততার আলো
- ত্রিভুজ ভাই আমার কথা একটি বারের জন্য ও বললেন না!!!!!!!!!! - jewelosman
- bdnews24.com এর নতুন ডিজাইন ও কিছু কাক বা বকতালীয় বিষয় - ত্রিভুজ
- ইউটার্নের বোরহানী খাওয়ার পোষ্ট আর উদাসী স্বপ্নের বিয়া খইতে মন চায় মাগার দাওয়াত পাইলাম না দেখে বোরহানী খেয়েই আসলাম....... - ইচ্ছে
- চিকনমিয়া মাইনাচ পুরষ্কার, ২০০৮
EXCLUSIVE!!! (ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- অদ্ভুত আমার এই দেশ ! লঞ্চ দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি হয় তবুও এদের জন্য রাস্ট্রীয় শোক পালন করা হয় না - শয়তান
- প্রতিবাদ প্রতিবাদ খেলা, ব্লগবিপ্লবী, মডারেশন এবং একটি মামুলি প্রশ্ন - ফিউশন ফাইভ
- ব্লগে একজন দুধধর্ষক লেখক এসেছে, এটিম শঙ্কিত, ছাগুরা উল্লাসিত - স্ট্যানলি কুবরিক
- এবার ঈদের প্রকৃত প্রহর (রিয়েল টাইম) ধরে জীবন্ত (লাইভ ) রান্না বান্না - রাগ ইমন
- একটি মৃত মানুষ নিয়ে অহেতুক টানা হেচড়া- বইয়ের মোড়ক উন্মোচনকালে অভিমত - শিরোনামহীন..........
- কৌতুক >>> পড়লে মন ভাল থাকে। - মানি-শেখ
- বিডিআর হত্যাকান্ডের বিচার: প্রশ্নবিদ্ধ সুষ্ঠতা এবং বোকা জনগনের কৌতূহল (রিপোস্ট) - আবু সাঈদ আহমেদ
- বাবরি মসজিদঃমানুষের প্রান যেখানে ধর্মকে টিকিয়ে রাখে!(লিবারহাম রিপোর্ট ও ঘটনা প্রবাহ) - এ. এস. এম. রাহাত খান
- মুজিব শাসনে রেডক্রসের দুর্নীতির শ্বেতপত্র ও মোশতাক সরকারকে স্বীকৃতি - সুধাসদন
- নিকট ভবিষ্যতে সামহোয়ারইন......
(ফান পুস্ট,
মডুরা বেরসিকের মত ডিলিট মাইরেন না) - রোবোটিক্স
- বঙ্গবন্ধুর খুনিরা যেভাবে রাষ্ট্রীয় আনুকূল্য পান (’৭৫ থেকে ’৯৬) - নিউজকাস্টার
- বিদেশি মিডিয়ায় ১৫ আগষ্ট - ওবায়েদ
- বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন....মেজর ডালিম - একান্ত কথা
- বঙ্গবন্ধুর শাসনামল : মোশতাক সরকারের শ্বেতপত্র প্রকাশ - সুধাসদন
- শেখ মুজিবের শাসনামলে রক্ষীবাহিনীর সমস্ত কর্মকান্ডের ইনডেমনিটি যেভাবে দেওয়া হয়। - ব্রাইটসেন্ট্রাল
- খন্দকার মোশতাকের সঙ্গে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাত্ : সহযোগিতা অব্যাহত রাখতে ইন্দিরার প্রতিশ্রুতি - সুধাসদন
- উইদাউট ওভেন ছাড়া কেক....

- নীল-দর্পণ
- মহানবী (সাঃ) কে নিয়ে কিছু কথা এবং কার্টুনিস্ট আরিফের দুর্ভাগ্য। - নরাধম
- ভেজিটেবল রোল বানালাম......

- নীল-দর্পণ
- কুদ্দুসের বাপের মিয়া ভাইরে বাজারে উঠন নিষিদ্ধ করছে বাজার কমিটি ।। পুরোনো জামা আর খুচরা পয়সার জন্য চরম উৎকন্ঠা ।। জলশূন্য হাজারো নয়ন - সবাক
- আজ মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক মেজর জলিলের আজ ২০তম মৃত্যুবার্ষিকী - অারমান
- ১৯৭৫-এর ১৫ আগস্ট দুঃসহ সেই দিনটি: ---এমএ ওয়াজেদ মিয়া - মোতাব্বির কাগু
- ইতিহাসের ভুল পাঠ : কার নেতৃত্বে গঠিত হয় আওয়ামী লীগ? মাওলানা ভাসানী নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? - মিরাজ
- উৎকন্ঠিত প্রতীক্ষায় পাপ মুক্তির জন্য বসে আছি - অন্যমনস্ক শরৎ
- সেদিন যা ঘটেছিল - গল্পসল্প
- দৃষ্টি আকর্ষণ : সামহয়্যার এর নাস্তিক-আস্তিক বাহাস এবং ব্লগারদের ধর্মীয় অনুভূতি - মোজাম্মেল প্রধান
- ইভটিজিং - জুল ভার্ন
- পোংটা পিচ্চি....


- নীল-দর্পণ
- বারমুডা ট্রায়াঙ্গেল... বড়ই রহস্যময় এলাকা (নিতান্তই ফান পোষ্ট)
- রোহান
- গ্রানাডা ট্র্যাজেডি : মুসলিম উম্মাহর করণীয় - সততার আলো
- জেএমবির সৃষ্টিকর্তা ভারতকেই আবার এর বিরুদ্ধে একশন নিতে মহাজোট সরকারের অনুরোধ পরিকল্পনা এবং ২০০৫ সালে বিডিআর প্রধানের বক্তব্যে হাসিনার গোস্বা হওয়া! - বাংলাদেশ জিন্দাবাদ
- আওয়ামী-বাকশালী গংদের নির্লজ্জ মিথ্যা প্রোপাগান্ডা ও শঠতার জবাব! - বাংলাদেশ জিন্দাবাদ
- একজন জিয়া, স্বাধীনতার ঘোষক কিম্বা পাঠক - মুক্ত মানব
- The Death of English (LOL), Age, sex, location>> ASL, hru >>>> How Are You ? , Fuck You >>> fuk u , Girlfriend >>> gf , Great >>> Gr8, No problem >> np - বিপ্লব কান্তি
- গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি - ফারুক ওয়াসিফ
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- মাঝ রাতের রান্না এবং পর দিনের বিরিয়ানী........ - অরুনাভ
- নবরুপে বাকশাল : মাহমুদুর রহমান - যুকরুফা ০৭
- ইসরায়েল: এই হাতলহীন তলোয়ারকে খাপে ঢোকাবে কে? - ফারুক ওয়াসিফ
- মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহন ও তার হত্যা - আর্কাইভ
- মেগাআপলোডের প্রিমিয়াম ইউজার হয়ে যান নিমিষেই! - বিডি আইডল
- একাত্তর নিয়ে যে বইগুলো পড়া দরকার : : একটি তালিকা - শাহিন০৩
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- বেড়িয়ে আসুন বন্য বিরিশিরিঃ - জুল ভার্ন
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- এশিয়ান হাইওয়ে: মানচিত্র কথা বলে - বল বীর
- ইতিহাস, উপন্যাস ও হাফ-আখড়াই - অারমান
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ৩ ধরনের ভর্তার রেসিপি - নিরব হাসি
- ১৯৭১-এ দৈনিক সংগ্রাম (পর্ব-১) - সবাক
- নির্যাতন-৪ সেনা নির্যাতনের তিনটি ঘটনা, এখন সময় তদন্তের - সায়েমুজজ্জামান
- ৭ নভেম্বর এবং কর্নেল তাহের হত্যা - তাজা কলম
- জিয়া, ৭ই নভেম্বর ও একান্তই আমার ভাবণা - মুক্ত মানব
- ইতিহাস কথা বলে: ৭ই নভেম্বর, ৭৫ ও জেনারেল জিয়াউর রহমান বিষয়ক অজানা কিছু তথ্য - তাজা কলম
- যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধী : জেনে নিন, চিনে নিন - আইরিন সুলতানা
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- থলের বিড়াল বেরিয়ে পড়ছে- মুজিব বিরোধী ইনু-মেননরাও শেখ হাসিনার মিত্র হয়েছেন - আবুল কালাম
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- বিদ্রোহ ১৯৭৭'বাংলাদেশ: অবশেষে একটা স্থির চিত্র পেলাম! - এ. এস. এম. রাহাত খান
- আমার গাড়ী চালানো শেখা এবং.......
- পারভীন রহমান
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ২ : ৭ ই নভেম্বরের সিপাহী বিপ্লব - দিনমজুর
- কর্ণেল তাহের আজো প্রাসঙ্গিক ১: কর্ণেল তাহেরের পিপলস আর্মি - দিনমজুর
- মুক্তিযুদ্ধের বীরসেনানী খালেদ -হায়দার -হুদা হত্যার বিচার চাই - নুরুজ্জামান মানিক
- বীরউত্তম লে কর্নেল এ টি এম হায়দার - নুরুজ্জামান মানিক
- ৭ই নভেম্বর ১৯৭৫ - যে দিন প্রতারিত হয়েছিলো একটা জাতি, একটা দল আর একজন মুক্তিযুদ্ধা তাহের। - এস্কিমো
- Rapidshare থেকে ডাউন লোড করার অতি সহজ পদ্ধতি। - হা...হা...হা...
- মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস : একাত্তরে উত্তর রনাঙ্গনে - নুরুজ্জামান মানিক
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- আমি rag দেই না (উৎসর্গ: ফিউশন ফাইভ) - আউলা
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- টিনএজ প্রেমে বিপত্তিঃ - জুল ভার্ন
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- তিরিশ ছুঁই ছুঁই -- বাংলাদেশে বিয়ে ? - রাগ ইমন
- গণিতের পঞ্চ কৌতুক (ফার্মেটের লাস্ট থিওরেমসহ) - ম্যাভেরিক
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- ইতিহাস খুড়ে দেখা : মুজিবনগর সরকার, স্বাধীনতার ঘোষনাপত্রের মুল দলিল এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক - মিরাজ
- শেখ মুজিবকে বঙ্গশত্রু উপাধি দিয়েছিলেন মতিয়া চৌধুরী - সুধাসদন
- একাত্তরে এক ফরিদের বিশ্বাসঘাতকতায় যেভাবে খুন করা হয় দুর্ধর্ষ মুক্তিযোদ্ধাকে - ফিউশন ফাইভ
- নভেম্বর ৩ , ১৯৭৫ - নুরুজ্জামান মানিক
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- আইপি বের করুন ই-মেইল সেন্ডারের....! - তাজুল ইসলাম মুন্না
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- সামহয়ারইনব্লগ ডিকশনারী Version 4.0 - The Bible of Somewhereinblog - নোবেলজয়ী
- চরিত্রহীন পুরুষরাই হবু স্ত্রীর বিবাহ-পূর্ব সতীত্ব খোঁজেন - মোহাম্মদ লোমান
- মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং করবেন যেভাবে--(like premium user) - বিডি আইডল
- ইন্টারনেট থেকে বিনামূল্যে এসএমএস করুন - এস. এম. মেহেদী আকরাম
- খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ - নির্ঝরিনী
- জিয়া জানতেন, কতখানি জানতেন... - অমি রহমান পিয়াল
- মনির হোসেনের পোস্ট ধরে কিছু আলোচনা: বিষয়- নারীর নারীত্ব ও সতীত্ব (উৎসর্গ: মনির হাসান ও সালাউদ্দীন শুভ্র) - নাস্তিকের ধর্মকথা
- টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয় - নাজিরুল হক
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- দেশটার পশ্চাৎদেশে বেশ কটি বাঁশ দিয়ে মা মরা, বাপ হারা ছিন্নমূল বিলুপ্তপ্রায় বাম - পাললিক মন
- ফিরে দেখা ১/১১: প্রথম পর্ব [রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন শেখ ফজলুল করিম সেলিম] - স্পাইডার
- ধ্বিক সকল নারী জাতিকে ধ্বিক, জয়তু পুরুষ!!!! জয়তু পৌরুষ!!!! - ফারা তন্বী
- কানাডায় ইমিগ্রেশন ও নতুন জীবন সূচনার চ্যালেঞ্জ - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- বিদেশেই কি থেকে যাবো? যারা বাইরে থাকছেন বা থাকার ইচ্ছা আছে আপনাদের মত কি? - বিডি আইডল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ফেসবুকের প্রাইভেসি নিরাপদ রাখার কিছু টিপস ! - পথে-প্রান্তরে
- কি হতে যাচ্ছে ২০২১ সালে? - ধীবর
- বাঙ্গালী জাতীয়তাবাদ কি ইসলাম বিরোধী চেতনা? - তাজা কলম
৭ নভেম্বরের ব্যবচ্ছেদঃ কি পেলাম কি হারালাম
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৭:৫৭
ছোটবেলাতে ৭ নভেম্বর আসলেই স্কুল ছুটি থাকত। কিন্তু কেন এই ছুটি এই দিনটির কি মাহাত্ম কিছুই জানতাম না। স্কুলের ক্যালেন্ডারের শুধু লিখা থাকত “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”। গুরুজনদের জিজ্ঞেস করতাম, কেন এই ছুটি। খুব সদুত্তর পাওয়া যেত না। চারপাশের মানুষজনকে জিজ্ঞেস করতাম। উত্তর পেতাম খুব ভাসা ভাসা। এই দিন নাকি একটা বিপ্লব হয়েছিল। সিপাহী ও জনতা মিলে বিপ্লব করেছিল। সেই বিপ্লবের মাধ্যমে নাকি দেশ রক্ষা পায়। নিউজপেপারেও এই রকম কথাবার্তা থাকত। কিভাবে কি ঘটেছিল, ঘটনার পটভূমি কি সবকিছু ছিল ধোয়াটে। ছোট ছিলাম বলে এই নিয়ে আর বেশি মাথা ঘামাতাম না। স্কুল ছুটি পাওয়া গিয়েছে তাতেই খুব খুশি। সারাদিন মজা করার মত সুযোগ পাওয়া গেল।
ইতিহাস আমাকে খুব টানে। এবং সেটা খুব ছোটবেলা থেকেই। ইতিহাসের মধ্যে কোন রকম ফাঁকফোকরের মধ্যে আমি নেই। তাই ৭ নভেম্বরের এই জোড়াতালি আমি শেষ পর্যন্ত মেনে নিতে পারিনি। কিন্তু সমস্যা হল প্রকৃত ইতিহাস জানাটাও কিন্তু সহজ না। কারন ইতিহাস একেক দলের কাছে একেক রকম। নিরপেক্ষ কোন ইতিহাস নেই। তাই আমাকে উলটা কৌশল নিতে হল। ইঞ্জিনিয়ারিং ড্রইং-এর একটা ব্যাপার আছে। কোন একটি স্থাপনাকে যদি তিন ডাইমেনশন থেকে প্রজেক্ট করা যায়, তাহলে ঐ স্থাপনার মূল আর্কিটেকচার ঠিকই বের করে নিয়ে আসা যায়। তাই একেক দলের একেক ইতিহাসকে যদি এক করে নিয়ে আসি তাহলে পুরোটা না হলেও অনেকখানি নির্ভরযোগ্য একটা ইতিহাস ঠিকই বের হয়ে আসবে।
এই দিনটি বিএনপির কাছে বিশেষ কিছু। কারন জিয়াউর রহমান এই দিন ক্ষমতায় আসীন হন। আওয়ামী লীগের জন্য এই দিন ভাল-মন্দ কোন দিক থেকেই বিশেষ কিছু না। কিন্তু তারপরেও বিএনপির বিরুদ্ধে থাকার জন্য তারা এই দিনকে দেখে মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে। এইদিনে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মারা যান কোন সন্দেহ নেই তাতে। জাসদের কাছে অবশ্য এই দিনটি বিশেষ কিছু। কারন ঐ দিন তারা বিজয়ী ছিল। কিন্তু অল্পকিছুদিনের মধ্যেই এই বিজয় ধুলোয় মিশে যায় কর্নেল তাহেরের মৃত্যুর সাথে সাথে। এবার আমি আমার পর্যালোচনায় আসি।
এই দিন বিএনপির জন্য বিশেষ দিন দেশের জন্য না
এই দিন ব্যাপক রক্তক্ষয়ের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। এবং সেটা দেশের জন্য কোন শুভকর রক্তক্ষয় ছিল না। খালেদ মোশাররফ সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা মারা যান। তাই এই দিনে দেশের কি লাভ হল? শুরুমাত্র ক্ষমতার বদল হল। ক্ষমতার লড়াইয়ের বিজয়ী বিএনপি তাই দলীয়ভাবে এই দিন উদযাপন করতেই পারে। কিন্তু জাতীয় ছুটি দেয়ার কি মানে? এটা তো জাতীয় কোন বিজয় না।
আসলেই কি সিপাহী-জনতা বিপ্লব?
এই দিনকে যেভাবে নামকরন করা হয়েছে তাতে সিপাহী এবং জনতাই যেন মূল নায়ক। তারা যেন এক মহান উদ্দেশ্যে জিয়াউর রহমানকে মুক্ত করে। কিন্তু আসলেই কি তাই? কোন রেফারেন্সে পাওয়া যায় না যে এতে জনতার কোন অংশগ্রহন ছিল। সিপাহীর অবশ্যই অংশগ্রহন ছিল, কিন্তু সেটা সেনা অফিসারদের নেতৃত্বে। কি এমন মোটিভেশন সিপাহী-জনতাকে উস্কে দিল জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য তার কোন ব্যাখ্যা পাওয়া যায় না। জিয়াউর রহমান ঐ সময় এমন কোন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন না যে সিপাহী-জনতা স্বতস্ফুর্তভাবে তাকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে। তার মানে আসলে সিপাহী-জনতার নাম দিয়ে এই দিনকে মহান বানানোর চেষ্টা করা হয়েছে। আদতে এটা বানোয়াট ছাড়া আর কিছু না।
খালেদ মোশাররফের প্রতি আওয়ামী লীগের এত সহানুভূতি কেন?
রাজনীতিতে একটা ট্যাকটিকস কাজ করে। সেটা শুধু যে আমাদের দেশের রাজনীতিতে তা না, যেকোন দেশের রাজনীতিতে। এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও। ট্যাকটিকসটা হল, শত্রুর শত্রু হল আমার বন্ধু। শুরুমাত্র এই লজিকের কারনেই কিন্তু আওয়ামী লীগ খালেদ মোশাররফের গুনকীর্তন করে যাচ্ছে। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন কোন সন্দেহ নাই। কিন্তু ১৫ আগস্টে ইতিহাসের অন্যতম জঘন্যতম হত্যাকান্ড যখন ঘটে তখন তিনি কোথায় ছিলেন? তিনি শেখ মুজিবের খুব পছন্দের পাত্র ছিলেন তার কোন প্রমান পাওয়া যায় না। দেশের নড়বড়ে অবস্থায় ক্ষমতালিপ্সা থেকেই তিনি সেনা অভ্যুত্থান ঘটান। যা পরে কিনা অন্যান্য সেনা অফিসাররাও করেন। খালেদ মোশাররফের অভ্যুত্থানকে আওয়ামী লীগ সাপোর্ট করে আসলে বিএনপির বিরুদ্ধে যাওয়ার জন্য। ৩ নভেম্বর আর ৭ নভেম্বরের অভ্যুত্থানের মধ্যে তো আসলে কোন পার্থক্য নেই। দুইটাই ক্ষমতালিপ্তার অভ্যুত্থান। ঐ অভ্যুত্থানে যদি শেষ পর্যন্ত খালেদ মোশাররফ জয়ী হতেন তাহলে আমরা জিয়াউর রহমানের পরিবর্তে খালেদ মোশাররফের সেনা শাসন পেতাম। তাতে গনতন্ত্রের জন্য কি বা এমন ভাল হত।
কর্নেল তাহের কতখানি মহান নায়ক?
আওয়ামী লীগকে দেখা যায় কর্নেল তাহেরের ব্যাপক গুনকীর্তন করতে। এটাও আসলে একটা রাজনৈতিক চাল ছাড়া আর কিছু না। আমাদের দেশের রাজনীতিবীদেরা কতখানি নিচ তার একটা প্রমান পাওয়া যায় কর্নেল তাহেরের পক্ষে আওয়ামী লীগের গুনকীর্তনে। কিন্তু কেন? কারন মনে রাখতে হবে ৭ নভেম্বরের সেই অভ্যুত্থানে কর্নেল তাহের কিন্তু জিয়াউর রহমানের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন। এবং তিনিই কিন্তু জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। অর্থাৎ আওয়ামী লীগ এমন একজনের গুনকীর্তন করে যিনি জিয়াউর রহমানের পক্ষে কাজ করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান পথের কাটা দূর করবার জন্য কর্নেল তাহেরকে হত্যা করেন সেটা অন্য বিষয়। সেটা তাদের নিজেদের ক্ষমতার লড়াই। সেই লড়াইয়ে কর্নেল তাহেরও জয়ী হতে পারতেন এবং জিয়াউর রহমান মারা যেতে পারতেন। তখন তো মনে হয় কর্নেল তাহের আওয়ামী লীগের খলনায়ক হতেন আর জিয়াউর রহমান হতেন মহান নায়ক। আওয়ামী লীগকে তখন দেখা যেত জিয়াউর রহমানের গুনকীর্তনে ব্যস্ত হতে। ক্ষমতায় কর্নেল তাহের আসলে হয়ত জামায়াত রাজাকারগুষ্ঠির পুনর্বাসন হত না। কারন তিনি বামপন্থী ছিলেন। এই কারনেই জাসদ তাকে ব্যাকআপ দেয়। বাম দলগুলো আজ আওয়ামী লীগের মিত্র হলেও তখন কিন্তু তারা ছিল মূল বিরোধী দল। বামপন্থীদের একটা অংশ কিন্তু চরমপন্থী সর্বহারা ছিল। এই সর্বহারাদের অত্যাচার কিন্তু এই দেশকে দীর্ঘদিন অনেক ভুগিয়েছে। বর্তমানের আমরা সেটা হয়ত ভুলে গিয়েছি। কর্নেল তাহেরের নেতৃত্বে বামপন্থীদের অভ্যুত্থান তাই দেশের জন্য এমন কোন সুখকর হত না।
আবারও সেই ভারতীয় জুজু
৭ নভেম্বর না ঘটলে নাকি ভারতীয় দাদারা এই দেশ শাসন করত। খুবই হাস্যকর ব্যাপার যে, বিএনপি সেই ৭৫ সাল থেকে শুরু করে আজও একই ভারতীয় জুজুর ভয় দেখিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই জুজুর ভয় যে আজ হাস্যকর ব্যাপারে দাড়িয়েছে সেটা কি তারা বুঝতে পারে না? ৯১ এর নির্বাচনে ঐ জুজু অনেকখানি কাজে দিয়েছিল কোন সন্দেহ নাই। জুজু দেখিয়ে তারা ভোট ব্যাংক হাতাতে সক্ষম হয়েছিল। কিন্তু এরপর থেকে সেই জুজুর ভয় যে কতখানি ফাপা একটা বিষয় সেটা কিন্তু দেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে। গ্রামের কিছু সহজ-সরল মানুষ ছাড়া মনে হয় কেউ আর ভারতীয় জুজুর কথায় প্রভাবিত হয় না। বাংলাদেশ দখল করার ইচ্ছা থাকলে ভারত তো সেই ৭১ এই দখল করতে পারত। ঐ যুদ্ধবস্থায় এমন ঘটনাতে বিশ্বশক্তিগুলোর তেমন মাথাব্যাথাও থাকত না। এমনকি এখনো ভারতের পক্ষে সামরিকভাবে বাংলাদেশকে দখল করা খুব কষ্টসাধ্য ব্যাপার না, সেটা সবাই বুঝে। কিন্তু ভারতের তাতে কি স্বার্থ? এই দেশের ১৫ কোটি মানুষের দায়িত্বভার নেয়ার কি এমন স্বার্থ তাদের আছে? এই দেশের রিসোর্সও কি খুব বেশি, যার জন্য ভারত লোভাতুর হয়ে থাকবে? বরং এই দেশের প্রতি বড় লোভ হচ্ছে এই দেশের মার্কেট। আর সেটা তো ভারত এমনিতেই দখল করে রেখেছে। তার জন্য সামরিক অভিযানের তো কোন দরকার নেই। তাই ৭ নভেম্বর এই দেশের সিপাহী-জনতা ভারতীয় দাদাদের শাসন থেকে রক্ষা করেছে এটা খুব হাস্যকর একটা কথা।
সর্বশেষ কথা এই যে, ৭ নভেম্বর আমাদের জনগনের জন্য বিশেষ কোন দিন না। এই দিন থাকা বা না থাকাতে আমাদের বিশেষ কোন আসে যায় না। সেনাদের ক্ষমতার লড়াইয়ে কে জিতল আর কে হারল তাতে আমাদের কি? আমরা ঘুরে ফিরে সেই সেনা শাসনই পেতাম। আর গনতন্ত্রের জন্য ধুকতাম।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
না বলা কথা বলেছেন:
একেবারে নিরপেক্ষভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য অশেষ ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাবসাধক বলেছেন:
bravo ! god post , Thank you.
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ যোগায়।
লেখক বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ পাপী ভাই। আসলেই এই দিনটি নিয়ে স্রেফ রাজনৈতিক খেলা চলছে। যেখানে আমরা জনগনই বলির পাঠা।
ত্রিশোনকু বলেছেন:
নিরপেক্ষ লেখনএর জন্য++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুপ্রেরনাই ব্লগিং করতে উদ্দীপনা জাগায়।
অলস ছেলে বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লেখার উৎসাহ জোগায়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শয়তান ভাই। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ জোগায়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মানিক ভাই। আপনার ব্লগের একনিষ্ঠ পাঠক আমি। আপনার কমেন্ট পাওয়া সত্যি আমার জন্য বিশাল পাওয়া। এই বিষয়ে আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।
পন্ডিত বলেছেন:
ওয়েল সেড
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পন্ডিত ভাই। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ যোগায়।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুপারম্যান ভাই। আপনি প্রথম এবং সম্ভবত একমাত্র আমার লেখা শোকেজে নিলেন। নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনার কমেন্ট আপনি করতেই পারেন। আমি কিন্তু ভাই আমার সহজ-সরল দৃষ্টিকোন থেকেই লেখাটা লিখেছি। আমি আওয়ামী লীগকে কোনদিন ভোট দেই নাই। তাই আওয়ামী লীগের প্রতি আমার বায়াসনেস থাকার কোন কারন নাই। কিন্তু ইতিহাস তো ধ্রুব সত্য। সেটা কারো বিরুদ্ধে গেলে আমি কি বা করার আছে?
অমি রহমান পিয়াল বলেছেন:
ভালো লিখছেন, এইদিন সিপাহীদের পাশাপাশি কয়েকট্রাক টুপি পড়া লোকও কিন্তু মিছিল বাইর করছিলো। আল্টিমেটলি এই সাত নভেম্বর হইলো স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠার বিপ্লব। পনেরো আগস্টের ফিনিশিং টাচ। বহুত বড় গেম ছিলো এইটা, যা পুরাটাই এক্সপ্লয়েট করছেন জিয়াউর রহমান
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পিয়াল ভাই। আমি আপনার ব্লগের একনিষ্ঠ পাঠক। আপনার মত চমৎকার লেখক, বিশ্লেষক ও গবেষক আমার ব্লগে এসে কমেন্ট করলেন এটা সত্যি আমার জন্য বিশাল পাওয়া। এই বিষয়ে আপনার ব্লগের প্রতীক্ষায় থাকলাম।
বিদগ্ধজন বলেছেন:
বহু পুরান একটা ছাগু এর মধ্যে আওয়ামী গন্ধ পাইছে। ঠিক কি কারণে কর্ণেল তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়, একটু বিস্তারিত বলেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। কমেন্ট না করে চুপি চুপি কয়েকজন মাইনাস দিয়ে গেছেন। কারা সেটা দিয়েছেন সেটা আমি ভাল মতই অবজার্ভ করেছি। কর্নেল তাহেরের ইতিহাস নিয়ে পড়াশুনা করছি। আশা করি ঐ বিষয়ে আলাদা একটা পোস্ট দিতে পারব।
নাজমুল আহমেদ বলেছেন:
+
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ যোগায়।
ধূসর মানচিত্র বলেছেন:
রাজনৈতিক দিক থেকে নিরপেক্ষ পোস্ট। আমাদের স্বাধীনতার পরের ইতিহাস অনেকটাই ধোয়াশে,খুব বেশি কিছু বলা নেই কোথাও। জিয়ার শাসনামলে অনেক সামরিক মুক্তিযোদ্ধাপন্থী অফিসার মারা যাওয়ার কথা যায়, কিন্তু তাও আড়ালে-আব্দালে। বঙ্গবন্ধু আমলের রক্ষীবাহিনীর কথা শোনা যায়, যায় জাসদের চরমপন্থা তাও কেমন জানি ধোয়া-ধোয়া। আমার এক মরহুম আত্নীয় কথা জানি, যিনি অনেক বড় সিভিলিয়ান মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের এলাকার। আমার নানু মুখে শোনা স্বাধীনতার পরে উনি নিজে সাঙ্গোপাঙ্গ নিয়ে থানা থেকে অস্ত্রলুট করেছিলেন। তারপর আবার জিয়া আমলে উনি ছয় মাস ক্যান্টনম্যান্টে আটক ছিলেন। পরবর্তীতে উনি ছাড়া পেলেন এবং ছাড়া পেয়ে উনি বিপ্লবি বাম থেকে অনেকটা ডানপন্থী বিএনপিপন্থী হয়ে যান। মূলতঃ মুক্তিযোদ্ধাদের অনৈক্য এবং আমাদের বাঙ্গালীদের কম ধৈ্য্য জন্য এত অস্থিতীশীল পরিস্থিতীর সৃস্টি, যার জন্য রাজাকাররা আজ দেশের ফ্ল্যাগ লাগিয়ে পাজেরো হাকাতে পেরেছে। চমৎকার একটি পোস্টের জন্য +++।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। ৭২ থেকে ৯০ পর্যন্ত সত্যি অনেক ধোয়াটে ইতিহাস আমরা পেয়েছি। ঐ সময় নিউজপেপার এখনকার মত স্বাধীন ছিল না। সরকারের সরাসরি সেন্সরশিপ ছিল। ঐ ধোয়াটে ইতিহাসগুলোই কিন্তু দেশকে বৃত্তবন্দী করে রেখেছে। আমরা আজো হতাশার বেড়াজালে বৃত্তবন্দী।
ফকির ইলিয়াস বলেছেন:
কারন মনে রাখতে হবে ৭ নভেম্বরের সেই অভ্যুত্থানে কর্নেল তাহের কিন্তু জিয়াউর রহমানের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন। এবং তিনিই কিন্তু জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন। অর্থাৎ আওয়ামী লীগ এমন একজনের গুনকীর্তন করে যিনি জিয়াউর রহমানের পক্ষে কাজ করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান পথের কাটা দূর করবার জন্য কর্নেল তাহেরকে হত্যা করেন সেটা অন্য বিষয়। হাঁ তা ঠিক ।
জিয়া বলেছিল , দেশ সমাজতান্ত্রিক ধারায় চালাবে। জিয়া বলেছিল ,
গণতন্ত্র , সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ সমুন্নত রাখবে।
তাই জাসদের অনেক মূলকথারা সাথে মিলে গিয়েছিল।
পরে জিয়া হাত মিলায় রাজাকরদের সাথে ।
তাই একটা পার্থক্য তো থাকছেই ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে কমেন্ট করবার জন্য। জিয়া এবং তাহের একসাথে কাজ করলেও নীতিগত পার্থক্য ছিল। একমত। আমি ব্লগে অবশ্য লিখেছি যে, তাহের জয়ী হলে জিয়ার মত রাজাকারদের পুনর্বাসন ঘটত না। কিন্তু বামপন্থী সর্বহারাদের অত্যাচার বেড়ে যেত। জিয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সর্বনাশ করেন রাজাকারদের পুনর্বাসন করে।
অতন্দ্র তওসিফ বলেছেন:
অনেকদিন কোন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখা নিবন্ধ পড়ি না। তবে একটি বাক্য, "এই দিন থাকা বা না থাকাতে আমাদের বিশেষ কোন আসে যায় না।" -এর সাথে দ্বিমত। দিনটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়, যদিও এটি ঠিক যে যে-ই জিতুক ফল হত যে আমরা সাধারণ জনগণ গণতন্ত্রের জন্য ধুঁকতাম।'+' ও প্রিয়তে
আশা করি ভবিষ্যতে এমন আরও ভাল লেখা পড়ার সৌভাগ্য আমাদের হবে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তওসিফ ভাই। ৭ নভেম্বর অবশ্যই গুরুত্বপূর্ন। কিন্তু সেটা ক্ষমতার পালাবদলের কারনে। মহান কোন কারনে না। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ যোগায়?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুপা আপা। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ জোগায়।
এ. এস. এম. রাহাত খান বলেছেন:
সব ঠিক আছে।কিন্তু ৭ তারিখ কিছু হুজুগে জনতা মিছিল করেছে এটার অথেন্টিক প্রমান আছে। ধন্যবাদ
লেখক বলেছেন: তাই নাকি। এমন কোন রেফারেন্স অনেক দিন ধরে খুজছি। জানা থাকলে প্লিজ শেয়ার করবেন। কমেন্ট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ব্লগে আসবার জন্য এবং কমেন্ট করাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখবার উৎসাহ যোগায়।
রাশেদ বলেছেন:
++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদ ভাই ব্লগে আসবার জন্য এবং কমেন্ট করবার জন্য। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখবার উৎসাহ যোগায়।
শয়তান বলেছেন:
কর্নেল তাহেরের পোষ্টটা তারাতারি দিয়েন । আজকে সন্ধায় এক আড্ডায় নতুন প্রজন্মের মাঝে লক্ষ্য করলাম এসব দিবস টিবস নিয়ে খুবই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী সবার মধ্যে । তবে তাহেরকে নিয়ে গোপন একটা ক্রেজ রয়ে গেছে অজ্ঞানতার কারনে ।
লেখক বলেছেন: শয়তান ভাই, এই মুহুর্তে একটু দৌড়ের উপরে আছি। তবে নিয়ত যেহেতু আছে লিখব অবশ্যই। ![]()
লেখক বলেছেন: ধইন্যা... ![]()
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
অনেকদিন পর এত সুন্দর একটা পোস্ট পড়ে মন ভরে গেল। অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা থাকলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ লাইলী আপু। আপনার কমেন্ট পড়ে আমারও মন ভরে গেল। আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে দুরন্ত ভাই ব্লগে আসবার জন্য। আপনাদের অনুপ্রেরনাই ব্লগ লিখতে উৎসাহ যোগায়।
যীশূ বলেছেন:
বামপন্থীদের একটা অংশ কিন্তু চরমপন্থী সর্বহারা ছিল। এই সর্বহারাদের অত্যাচার কিন্তু এই দেশকে দীর্ঘদিন অনেক ভুগিয়েছে। বর্তমানের আমরা সেটা হয়ত ভুলে গিয়েছি। কর্নেল তাহেরের নেতৃত্বে বামপন্থীদের অভ্যুত্থান তাই দেশের জন্য এমন কোন সুখকর হত না।---------------------------------------------------------------------------------
বাম দল আর চরমপন্থী সর্বহারা এক জিনিস না। তাই এই একটা লাইনের কারনেই এই পোস্টে মাইনাচ দিলাম।
লেখক বলেছেন: প্লাস মাইনাস বিষয় না। সত্য জানাটাই বিষয়। জামায়াতের একটা অংশ যেমন চরমপন্থী হয়ে জঙ্গি হয়ে গেছে, তেমনি সর্বহারাদের উৎপত্তিও কিন্তু বামপন্থীদের থেকেই। যদিও তাদের উপরে বামপন্থীদের শেষ পর্যন্ত খুব কমই নিয়ন্ত্রন ছিল।
লেখক বলেছেন: আমি কিন্তু বাম দল আর চরমপন্থী সর্বহারাকে এক বলি নাই কোথাও। কিন্তু সর্বহারাদের উৎপত্তি কিন্তু বাম ঘরানাদের থেকেই। আজকে যদি জামায়াত কোনভাবে ক্ষমতায় আসে, তাহলে জঙ্গিদের দাপট কতখানি গড়াবে? সেই হিসেবে বাম দল তখন ক্ষমতায় আসলে সর্বহারাদের দাপটও বেড়ে যেত। এবং বাম দল তাদের বিরুদ্ধে একশন নিত না কাছাকাছি নীতিমালার সংগঠন বলে। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
স্বপ্নরাজ বলেছেন:
পোস্টের সাথে প্রায় একমত.... শুধু ভারতের জুজুর ব্যপারটা ছাড়া... বিএনপি হয়তো ভারতের ভয় দেখায় রাজনৈতিক ফায়দা লাভের জন্য কিন্তু আপনার কি মনে হয় ভারতের ভয় কি আসলেই নেই??...সীমান্তে গিয়েছেন কখনও... আমি অনেক সীমান্ত এলাকায় গিয়েছি...বিএসএফ এর আতংকে ভোগে প্রায় প্রতিটা মানুষ... মারা যাচ্ছে তারা প্রায়ই,,,, অধিকাংশ সময়ই বিনা উস্কানিতে...
ট্রানজিট চাচ্ছে ভারত... ভাল করে দেখেছেন আসলে কেমন ট্রানজিট চাচ্ছে তারা?.... দিনমজুরের পোস্ট দেখেন..... টিপাইমুখ বাঁধ, পদ্মা ব্যরেজ.....
বাংলাবান্ধা গিয়েছেন কখনও?... নেপাল থেকে মাত্র ১৫ কিলো দুরত্ব... ভারত এইটুকুই ট্রানজিট দিতে রাজী হয়না....
অব্যহত চাপের মুখে মানুষ একসময় ভেংগে পড়ে..মেনে নেয় অনেক কিছু. .....সিকিম আর নেপালের ইতিহাস পড়েন... বিশেষকরে সিকিমের... যে বাঘ আপনার প্রতিবাশীকে খেয়ে ফেলেছে.... সে আপনাকেও খেতে পারে এইটা কি জুজুর ভয়????
ভাল থাকবেন।
লেখক বলেছেন: আচ্ছা, আমি বিষয়টা ক্লিয়ার করি, ভারতীয় জুজু বলতে বুঝাচ্ছি, ভারত এসে বাংলাদেশ দখল করে ফেলবে এই বিষয়টা। ভারত বাংলাদেশের জন্য সব সময় একটা আতংক, এটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। সীমান্ত সমস্যা, ট্রানজিট, টিপাইমুখ বাঁধ ছাড়াও আরো অসংখ্য ব্যাপারে ভারত বাংলাদেশকে অসহায় অবস্থায় ফেলছে এবং ফেলতে চাইছে, আমি এই ব্যাপারে একমত। কিন্তু ভারতের পক্ষে সামরিকভাবে বাংলাদেশ দখল করার সুবর্ন সুযোগ ছিল ৭১ এ। তখন বিশ্ব সম্প্রদায়ের কাছে কিন্তু নতুন বাংলাদেশ হওয়া আর এটা ভারতের ভূমিতে পরিনত হওয়াটা একই ব্যাপার ছিল। ঐ সুযোগ তারা নিতেই পারত। কিন্তু তখন যেহেতু নেয় নাই, আর নেয়ার সম্ভাবনাও নেই। খালেদ মোশাররফ ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছেন, এমন কোন রেফারেন্স কি আছে? আপনিও ভাল থাকবেন। আশা করি, এ ধরনের ডিসকাশনের মাধ্যমে আমরা ঠিকই সত্যি উদঘাটন করতে পারব।
বাংলার দাদা বলেছেন:
খুব ভাল পোষ্ট হয়েছে। লেখককে অনেক ধন্যবাদ। কিন্তু সমস্যা হল আমরা সবাই অন্ধ, অনেককিছু বুঝতে চাই না। বুঝার চেষ্টাও করি না।
লেখক বলেছেন: পোস্ট পড়বার জন্য এবং কমেন্ট করবার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
তাজা কলম বলেছেন:
সর্বশেষ কথা এই যে, ৭ নভেম্বর আমাদের জনগনের জন্য বিশেষ কোন দিন না। এই দিন থাকা বা না থাকাতে আমাদের বিশেষ কোন আসে যায় না। সেনাদের ক্ষমতার লড়াইয়ে কে জিতল আর কে হারল তাতে আমাদের কি? আমরা ঘুরে ফিরে সেই সেনা শাসনই পেতাম। আর গনতন্ত্রের জন্য ধুকতাম।[/sbসহমত।
লেখক বলেছেন: ধন্যবাদ তাজা কলম ভাই। আমি কিন্তু আপনার লেখার একজন মুগ্ধ পাঠক। আপনার মন্তব্য পাওয়া তাই আমার জন্য বিশেষ কিছু। ![]()
চানাচুর বলেছেন:
গুড পোস্ট।
লেখক বলেছেন: পড়বার জন্য এবং কমেন্ট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: পড়বার জন্য এবং কমেন্ট করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: বাচ্চাদের রাজনীতির লেখা পড়তে হয় না ![]()
ঘুমঘুম বলেছেন:
পড়ছি......ধন্যবাদ জানবেন।
লেখক বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
দিনমজুর বলেছেন:
নুরুজ্জামান মানিকের কমেন্ট এ একটু অবাক হলাম।
পোস্ট আমার ভালো লাগেনি, বেশী সরলীকরণ হয়েছে এবং তথাকথিত নিরপেক্ষতাবাদের প্রতি আমার কোন আস্থা নাই।
লেখক বলেছেন: আমি ৭ নভেম্বরের ব্যাপারে এক্সপার্ট নয় বরং সাধারন মানুষের ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি। নিরপেক্ষতার অভাবের কারনেই কিন্তু ৭ নভেম্বর একেকজনের কাছে একেক রকম। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। পোস্ট পড়ার জন্য এবং কমেন্ট করবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
পড়ুয়া_পড়ুয়া বলেছেন:
নিরপেক্ষ ইতিহাস বলে আসলে কিছু নাই । ইতিহাস অবশ্যই কোনো না কোনো পক্ষে যাবে । আপনি বলতে পারেন সত্য ইতিহাস । 'ইতিহাস আমাকে খুব টানে' বলে শুরু করে শেষটা হলো অতিসরলীকৃত বিশ্লেষণ করে হতাশাজনকভাবে '৭ নভেম্বর আমাদের জনগনের জন্য বিশেষ কোন দিন না' বলে ।
লেখক বলেছেন: ইতিহাস কোন না কোন পক্ষে যাবে, এটা কি আসলেই তাই? ইতিহাস তো কোন পক্ষ বিপক্ষ বিচার করে না। ইতিহাস সত্যি ঘটনা তুলে ধরে। সেটা সবার পক্ষে যেতে পারে, সবার বিপক্ষেও যেতে পারে। যেকোন রকম হতে পারে। আমি যা বিশ্লেষন করেছি তার মধ্যে ঠিক কোন কোন বিষয়গুলো যথার্থ হয়নি জানতে পারলে হয়ত আমি কিছু ব্যাখ্যা করতে পারতাম। তবে শেষ কথাটি যেহেতু উল্লেখ করেছেন, তাই বলি, ৭ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাপটে কি অবদান রেখেছে যে জনগন এই দিনকে স্মরনীয় করে রাখবে, এটাই আপনার কাছে জিজ্ঞাসা। আমার পোস্টটি পড়বার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
কুতুব্ বলেছেন:
যতদূর বুঝতে পারছি নিরপেক্খ বিশ্লেশণ। এই বিষয়ে আরো আলোচোনা হওয়া উচিত। কুয়াশা কাটিয়ে সত্য বেরিয়ে আশা উচিত..........
লেখক বলেছেন: ঠিক বলেছেন কুতুব ভাই। ব্লগে আসবার জন্য এবং কমেন্ট করবার জন্য অনেক ধন্যবাদ জানাই।
পথের মানুষ বলেছেন:
আপনার মত আমারও এ বিষয়ে ধোয়া ধোয়া একটা ধারনা ছিল। পরিষ্কার একটি ধারনা দেবার জন্য ধন্যবাদ। আসলে ইতিহাস এতটাই কুয়াশাচ্ছন্ন যে আজও অনেকেই মনে করেন 'জয় বাংলা' আওয়ামীলীগের শ্লোগান। হয়তো এভাবেই প্রতিটি কুয়াশাচ্ছন্ন সত্য সূর্যের আলো দেখবে। ততদিন অপেক্ষায় থাকি।
লেখক বলেছেন: ঠিক বলেছেন। জয় বাংলা তো আমাদের জাতীয় শ্লোগান হতে পারত। সবকিছু নিয়ে রাজনীতি করতে করতে আমাদের নিজস্ব বলতে কিছু নেই। সব কিছু যেন আওয়ামী লীগ অথবা বি এন পি -র প্রোপার্টি হয়ে গেছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















