সন্ত্রাসী ভালবাসা 
২০ শে জুন, ২০০৮ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওই! ভালবাসবি কিনা বল!
পেরেম করলে করতে পারস
ছ্যাকা দিলেও নেই আপসোস
খবর আছে!
মারোস যদি প্রেমের মিস কল।
তাইলে তোরে বছর ভোরে
পাঠাবো প্রেম ফ্লাক্সি করে,
ব্যালান্স দেখে চোখ দু'টো তোর
করবোরে জ্বল জ্বল।
ভালবাসবি কিনা বল!
ফিল্ডিং মারস যদি তুই
স্লিপ, গালি বা পয়েন্টে,
ব্যাট চালামু তখন আমি
মনোবীণার জয়েন্টে।
এক ওভারে ওয়াইড, নো-বল
কয়টা দিবি বল;
তারচাইতে প্রাক্টিস ম্যাচে
জীবন কাটাই চল।
ভালবাসবি কিনা বল!
প্রেম করতে জবরদোস্তি
ছোটলোকের কাম,
ব্যস্ত মানুষ আমার হাতে
সময় বড়ই কম,
ঘর বাধবি কিনা বল!
"না" বললে বুইঝা বলিস
"হ্যা" বললেই কাজী অফিস
তারপরেতে তোমার আমার
সুখের বাসর ঘর।
'হ্যা' কিম্বা 'না' যা বলবি
জলদি কইরা বল!
চুপ কেন তুই? চোখ থেকে তোর
ঝরছে কেন জল?
এই নে রুমাল!
চোখ মুইছা সিদা কইরা বল,
আমার ভালবাসায় তুই
পাইছস কোন ছল?
তাইলে ভালবাসবিনা ক্যান বল?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৮ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন