সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা

"নিউক্যালিয়্যান ল্যাংগুয়েজ" দেশেই বিদেশী ভাষা

২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:২৭

শেয়ারঃ
0 0 0

পানি কে হানি বলতে শুনে কেউ হাসাহাসি করবেন না। কারন সামান্য পানিকে আমরা Honey বা মধুর মতো মনে করি। পানি হানি হয়েছে বলে “পেঁপে” কিন্তু “হেহে” নয়। পেপেকে নেয়াখালিতে “হাবিয়া” বলে। অতএব, হাবিয়া শুনে ‘হাবিয়া দোজোখ’ মনে করার কোন কারন নেই।

নিচে এরকম আরো অনেক নতুন শব্দের তালিকা প্রদান করা হলঃ

শব্দের বাংলারূপ শব্দের নিউক্যালিয়ানরূপ
বিবাহ = হাংগা / বিয়া
হাতপাখা = বিচইন
বজ্রপাত = ঠাডা
ঝাড়ৃ = হিছা
কাঁদা = হেঁক
মাটি = মাডি
পুকুর = হুইর
খালি = খাইল্লা
কড়াই = কইয়া
হাড়ি = হান্ডি
পাতিল = হাতিল
পাখি = হইক
কলস = ঠিল্লা
কাক = কাউয়া
বক = বগা
কবুতর = কইতর
বিড়ার = মেহুর

*নেয়াখালিতে “শ” সব সময় “হ” হলেও (“শালা” এর পরিবর্তে “হালা” বলা) কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। অনেকে মনে করে থাকেন ‘শ’ এবং ‘হ’ এক্সেঞ্জ হওয়ার কারনে নোয়াখালির লোকেরা লালশাগ (লালশাকের কথ্যভাষা) কে লালহাগ বলেন। আসলে তা নয় নোয়াখালিতে লালশাক-কে "‍‍‍ডুল্লা" বলা হয়।

নোয়াখালিতে “ফেনী” কে বলে “হেনী”
ফুলকে বলে “হুল”
“আমি” কে বলে “আঁই” (ইংরেজীর সাথে মিল আছে)
কিন্তু সে হল “হ্যাতে”

*একটি বিষয় লক্ষনীয় যে, বাংলা "না" কথাটার জন্য নোয়াখালীর লোকেরা কিছুটা বিকৃত ভাবে ইংরেজী “নো” ব্যবহার করে থাকে। যেমনঃ
পারবনা হল “হাইত্তন্ন”
করিবনা হল “কইরতন্ন”
পরিবনা হল “পইরতন্ন”
পড়িবনা হল “পইড়তন্ন”
খাবনা হল “খাইতন্ন”
ঘুমাবনা হল “হুইতান্ন”

“মই” কে নোয়াখালির লোক ছংগা / ছঙ্গ বলে। খেজুরের রসকে বলে “রই”।

কিছু কমন শব্দঃ
শোয়া = হোতা
দুষ্টুমি = খান্নশি / শয়তানী
শুধু শুধু = হুদামিছা
সত্যি সত্যি = হাচাহাচ

নোয়াখালির গননা পদ্ধতিঃ
১টা = এইজ্ঞা / ওজ্ঞা
২টা = দুগা/ দু¹া
৩টা = তিঙ্গা
৪টা = চাইরগা
৫টা = হাঁচগা
৬টা = চোগা
৭টা = হাতগা
৮টা = আইস্টেগা / আস্টোগা
৯টা = নোগা / নগু
১০টা = দোশগা
১৫টা = হোন্ডোগা
সবগুলো = ব্যাগ্গুন

আশাকরি আমার এ লেখা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ নোয়াখালির ভাষা "নিউক্যালিয়্যান ল্যাংগুয়েজ" শিখতে আগ্রহী হবেন।

 

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৪
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
বার অইছে! বার অইছে!
হিমুইল্যার নোয়াখাইল্যা ডিকশনারী।
এক্কেরে মাগনা।

দইন্যবাদ বাই।
২. ২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৩৬
শীমুল শরীফ বলেছেন: আন্নেরে দইন্য-বাদ দিয় খাডো কইত্তে ছাই না;
৩. ২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৪৫
চিলে কোঠার সেপাই বলেছেন: আন্নে হযরত ঘুমেত্তন উঢি এক জক্ হানি হায় এই হোষ্ট লেইকতে বয় গেলেন.....।
২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: কিতা খরতাম জনসেবা কইরতে লিখছি আরি - -

৪. ২৯ শে জুন, ২০০৯ দুপুর ২:৫১
বিলাশ বিডি বলেছেন: ভাই আম্নে এক্কেরে আসল জাগাত আত দিসেনঃ-)
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: আত ফুইড়বো নি কোন

৫. ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৬
মামুন মাহফুজ বলেছেন: আন্নেদি আঙো বাসা দহল করি লইচেন, টুডুল বাই টের হাইলে আন্নেরে গলদ এউগ্গা ছুমা না দিওন ছাইরতো ন।
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: হ্যতেরে কন এগু ফইড়তে। হিলাচ দিছেননি কোন?

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: আন্নেরে দইন্যবাদ

৭. ২৯ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৭
অমি রহমান পিয়াল বলেছেন: বাইচলামি ফোস্ট ফ্রিওতে লইগেলাম
৩০ শে জুন, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: ফ্রিওতে রাখনেরলাই দইন্যবাদ

৩০ শে জুন, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: যেইখানত হউক তয় নোয়াখালিযে না হেইডা হাচাহাচা

৯. ৩০ শে জুন, ২০০৯ দুপুর ২:৩২
বিলাশ বিডি বলেছেন: মেয়া, আন্নে আঁরে আঁসাইতে আঁসাইতে শ্যাষ করি হালাইসেনঃ(
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: আন্নেরে যে আঁসাইতে ফাইচ্ছি হেডাই আঁর স্বার্তকত। বালা থাকুন

১০. ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:২১
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: আইতঁ এন্নে এন্নেই কইতাম হারি, আর বাঁই নুয়াখালীর কাছে, তাইলে আরেঁও কি শিখন লাইগবো নি কন চাই...।
০১ লা জুলাই, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: জাননের কোন শ্যাস নাই; জাননের চেষ্টা মিছা তাই - -

 

মোট সময় লেগেছে ১.৩১৪৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হিপোক্রেটদের মতো দেশকে রাজাকার ও মুক্তিযোদ্ধা দু'ভাগে ভাগ করিনা। শুধু গরুর মতো চাইয়া থাকি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই