ক্রিকেট নিয়ে যারা একটু খোজখবর রাখেন...তাদেরকে আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না যে...আমাদের অলক কাপালি এখন আ.সি.এল. এর সুপার হিরো...শাহরীয়ার নাফিস, আফতাব, মোশাররফরাও বেশ ভালো খেলছে।
আমার সাথে হ্য়তো অনেকেই একমত হবেন যে, ছেলেগুলো সত্যিই প্রতি ভাবান। টাকাপয়সা'র হাতছানি, নির্বাচকদের প্রতি ক্ষোভ যাই বলেন না কেন...ওরা আ.সি.এল. এ খেলতে গেছে। তাই বলে আমরা কি ওদের পর করে দিব ? যারা বলেন ওরা বেইমান, দেশপ্রম এর অভাব আছে ওদের মধ্যে...আমি তাদের সাথে একমত নই।
শুভকামনা, ওরা যেন পরের ম্যাচগুলোতেও ভালো করে। আর সেই সাথে একটা দাবী উঠাতে চাই...অলক কাপালি, শাহরীয়ার নাফিস, আফতাব দেরকে জাতীয় দলে দেখতে চাই...কোন আইন, কোন ধারা'র মাধ্যমে তা সম্ভব...সেটা কতৃপক্ষ ভেবে দেখুক...
আমি কি খুব অন্যায় কিছু বলছি ?
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


