একমাত্রা'র গল্প (৩)
আমরা সিদ্ধান্ত নিলাম যে...পথশিশুদেরকে নিয়ে প্রথম কাজ শুরু করবো । কিন্তু পুঁজি কই ? সেই চিন্তায় আমরা বসে থাকিনি। নিজেদের হাতখরচের টাকা দিয়েই আমরা শুরু করলাম ওসমানী উদ্যানের খোলা আকাশের ক্লাস। সপ্তাহে ৩ দিন বিভিন্ন এলাকার পথশিশুরা সেখানে আমাদের ক্লাস করতে আসা শুরু করলো। গান, কবিতা, ছবি আঁকা'র মাধ্যমে শিশুদেরকে পড়াশুনার ব্যাপারে আগ্রহী করে তুলতাম আমরা। একসময় আমরা দেখলাম ধীরে ধীরে কমে আসছে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রী'র সংখ্যা। আমরা এরপর থেকে ওদেরকে টিফিন দেয়া শুরু করলাম। মাঝে মাঝে খেলাধুলার'ও আয়োজন থাকতো। এভাবেই একসময় জমে উঠলো আমাদের খোলা আকাশের ক্লাস।
কাজ করবার জন্য শুরুতেই দরকার একটা নাম। অনেকগুলো প্রস্তাবিত নাম থেকে আমরা বেছে নিলাম 'একমাত্রা' নামটি। অনাদিকাল থেকে চলে আসা আমাদের শ্রেনীভিত্তিক সমাজব্যবস্থায় যে দুটো স্তর বিদ্যমান, আমদের লক্ষ্য যেহেতু সেই স্তরের ব্যবধান কমাতে কাজ করা...কাজেই একমাত্রা নামটিকে শুধু আমাদের পছন্দই হলো না...আমরা ধারন করলাম একমাত্রা'র চেতনাকে।
মনে পড়ে... বিকেল বেলা আমরা যখন হাতে পলিথিন (ছেলেমেয়েদের বসবার জন্য) আর বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে ক্যাম্পাসের মধ্যে দিয়ে ওসমানী উদ্যানের দিকে যেতাম...বন্ধুরা অনেকেই বাঁকা কথা শোনাতো...আমরা কস্ট পেতাম...কিন্তু দমে যাইনি। তাই বলে আমাদের স্বাভাবিক জীবন যে থেমে ছিলো তা কিন্তু নয়। দেখা যেত....ওসমানীর ক্লাস শেষ করে সন্ধায় লাইব্রেরীর সামনে এসে...সেই পলিথিন বিছিয়েই আমরা বসে যেতাম আড্ডায়। গিটার হাতে পারভেজ, শোয়েবরা গেয়ে চলত অবিরাম....'আজ তোমার মন খারাপ মেয়ে...তুমি আনমনে বসে আছো...' কিংবা 'আমি তোমার চোখের কালো চাই'...ইত্যাদি।
একমাত্রা'র গল্প লিখতে গেলে অবধারিতভাবেই একজন 'নায়ক' এর গল্পও চলে আসে সমান্তরালভাবে। যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই গল্পের কাহিনীকে। (চলবে)
একমাত্রা'র গল্প (২):
Click This Link
একমাত্রা'র গল্প (১)
Click This Link
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।