আমার প্রিয় পোস্ট

নীল আকাশে ভেসে থাকতে চাই ধ্রুব তারার মতো

মুম্বাইতে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমিও...

২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭

শেয়ারঃ
0 0 0

এই পৃথিবী হয়ে উঠছে অশান্ত, আর আর আমরা হয়ে উঠছি মানুষ থেকে অমানুষে। ধিক্কার জানাই এই অমানুষদের যারা প্রতিনিয়ত মানুষকে করছে খুন। কোরআনে আছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার মতো জঘন্য পাপ আর কোন নাই। এটি একটি জঘন্য অপরাধও বটে। আমরা যরা ইসলাম লেবাসধারী শয়তান তারা মানুষকে হত্যা করছি, আমরাকি জানিনা আমাদের পরকালে জবাবদিহি করতে হবে।
আমরা যারা সচেতন মানুষ আছি, সকলেই এই বর্বরোচিত হামলা ও নিরিহ মানুষকে জিম্মি করার ঘটনাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ভারতের মত একটি শক্তিশালি দেশ কি করে এই রকম সন্ত্রাসীদের কর্মকান্ড আগে থেকে ওয়াচ করতে পারলো না। তারা ও তাদের ইন্টিলিজেন্সরা কি আসলেই নামে মাত্র। পাঠক আপনাদেরও হয়তো মনে আছে আমাদের দেশেও একযোগে তিষট্টি জায়গায় বোম্ব ব্লাষ্ট হয়েছিল আমাদের দেশের ইন্টিলিজেন্সরাও কিছু করতে পারেনি। ঠিক ভারতের মতো দেশে এই রকম একটি বড় ঘটনার পূর্ব পরিকল্পনা ভারতের সুরক্ষা বিভাগে বের করতে পারলো না। আসলে কোন দেশের কোন ইন্টিলিজেন্সরাই কোন কাজের না। খোদ আমেরিকার মতো দেশে এফবিআই'রাও কোন আগাম খবর দিতে পারে যখন টুইন টাওয়ার ধ্বংস করা হয়েছে। তাহলে এতে কি প্রমানিত হয় না। কোন দেশের ইন্টিলিজেন্টরাই আসলে কোন দেশকে সুরক্ষা দিতে পারেনা। তাহলে তাদের এতো সম্মান ও পয়সা খরচ করে রেখে লাভ কি? যদি না তারা কোন কাজই করতে না পারে। পাঠক ভেবে দেখবেন।

 

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
চাণক্য বলেছেন: নির্বোধ বালক, গোয়েন্দারা কোন কাজের না হইলে, তুমি ব্লগীং করিবার যোগ্য থাকিতে না তাহা সুনিশ্চিত। হয়ত, বোমাক্রান্ত হইয়া হাত-পা খুয়াইয়া কোন চিকিৎসাকেন্দ্রের পচিতে।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: বিজ্ঞ বালক তুমি কি জানো না ? আমাদের সাবেক প্রধান মন্ত্রী শেখ হসিনা ও নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের ওপর গ্রেনেড ও বোমা হামলা হলো, আমাদের দেশের গোয়েন্দারা কি করতে পেরেছে। আমি হাত-পা না খুয়ালেও আমাদেরই অনেক আত্মীয়-স্বজন নিহত ও আহত হয়েছে। তুমি মন হয় এই সম্পর্কে কোন খোঁজই রাখ না।

 

মোট সময় লেগেছে ০.৮৯০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজের সম্পকে কি লিখব! আমি খুব আবেগপ্রবণ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই