সরকারের নতুন আদেশ অনুসারে দেশের সব জনতাকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে। এতে ৗ ব্যক্তি অনেকগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে। কিন্তু একাজের সাথে যেসব কর্মকর্ত-কর্মচারি জড়িত আছে, তার তো মহা দুর্নীতি শুরু করেছে! ঢাকা সিটি কর্পোরেশন মিরপুর-১০ জোনে আপনি নিবন্ধন ফরম পূরণ করে জমা দেবেন এই জুলাই কিংবা আগস্টে, আর আপনার ৗ সার্টিফিকেট আপনি পাবেন ২০১০ সালের জুন/জুলাইতে!! এক সার্টিফিকেটের জন্য ২ বছর কিংবা আরো অধিক সময় আপনাকে অপেক্ষা করতে হবে! আবার ধরুন, ২ বছর পর সার্টিফিকেট যাওবা পেলেন, তাতে নানা নাম-ধামের ভুল; তখন আরো ৬ মাসের অপেক্ষা!
এখন আপনিই বলুন, সামান্য ১০-১২ টা তথ্য সম্বলিত ( নিজের নাম, ঠিকানা ইত্যাদি) ১০-১২ লাইনের এক সার্টিফিকেটের জন্য আপনি কি ২ বছর দেরি করবেন?---- সম্ভবত না। তাহলে রাষ্ট্রীয় নির্দেশের এ ডকুমেন্টটি কি আপনি নিবেন না? তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে স্কুলে ভর্তি হতে পারবে না, আপনি বিদেশে যেতে পারবেন না! অতএব আপনাকে নিতেই হবে ৗ বিষবৃক্ষ! আর এখানেই কবি ধরা খেয়েছে!! সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারী আপনাকে ৭ দিনের মধ্যে সার্টিফিকেট দেবে, যদি আপনি ২০০ কিংবা ততধিক টাকা তাকে পেমেন্ট করেন অগ্রিম!! আর ১০০ টাকা দিলে ১ মাসের মধ্যে পাবেন! -- এখন বলুন- কোন্ অপশন আপনার পছন্দ??
তাদের নাকি লোকবলের অভাব!! ঘুষ দেবেন, লোকবলের ম্যোজিক সেবা পাবেন।
ভায়েরা, আমি এখনো ঘুষ দিইনি, তাই আমাকে ২ বছরের অধিক অপেক্ষা করতে হবে!!
একই বলে সরকারি সেবা!! রাজার কর্মচারিরা তো এরকমই হবে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

