somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... বাংলাদেশের খেলার মান নিম্নমুখী কেন? এই ক্ষতিকর চক্র হতে আমাদের বের হয়ে আসতে হবে। সুশীল সমাজ, লেখকেরা, সিনিয়র ক্রিড়াবিদেরা, কোচেরা, তৃনমূল পর্যয়ের কোচ ওসংগঠকেরা এগিয়ে আসবেন- রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ইনাদের সম্মানের সাথে ডেকে পরামর্শ নেবেন; সেইমতে দল নির্বাচন করবেন যেন বিদেশে গিয়ে তারাও লজ্জায় না পড়েন, আমাদেরও লজ্জায় না ফেলেন!
এই যে যারা অলিম্পিকে যাচ্ছেন, দোয়া করি তার তাদের সর্বোচ্চ দিয়ে যুদ্ধ করুক। খেলা শেষে আবার দেশে ফিরে আসুক। তেমনি তাদের বসেরাও যেন প্রকৃত কাজ বাদ দিয়ে শপিং এবং সেক্স নিয়ে ব্যস্ত হয়ে না পগড়ন!!
এমনিতেই দেশের রাজনিতিবিদদের নিয়ে বিশ্বে হাসাহাসি হচ্ছে, এখন তত্ত্বাবধায়কদের নিয়েও হাসছে বিশ্ব, সর্বশেষ প্রবাসী শ্রমিকদের বেআইনী কার্যকলাপে অতিষ্ঠ বিদেশী মালিক ও পুলিশ শশ শ্রমিককে দেশে ফেরত পাঠাচ্ছে মেরে-ধরে; দেশে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে-- এ অবস্থায় একমাত্র সৎ ক্রিড়াবিরাই পারে বিদেশে দেশের সুন্দর ভাবমুর্তি গড়ে তুলতে। এই সময়ে অলিম্পিকগামী দলটাই পারে নতুন আশাবাদী বাংলাদেশকে বিশ্বে উপস্থাপন করতে।
জয় হোক বাংলার দামাল ছেলেমেয়েদের!!
তোমাদের জন্য শুভ কামনা!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28826612 http://www.somewhereinblog.net/blog/shipu77/28826612 2008-08-02 17:28:36
দেশের এবং রাজধানীর জলাবদ্ধতা সারা বাংলাদেশের ভাঙগাচুরা সড়ক নিয়ে সবাই লিখুন এবং পরামর্শ দিন কর্তৃপক্ষকে।]]> http://www.somewhereinblog.net/blog/shipu77/28820685 http://www.somewhereinblog.net/blog/shipu77/28820685 2008-07-15 22:12:33 আবার ‍''মুক্তিযোদ্ধা'' বিতর্ক চাল-ডালের দাম নিয়ে যখন আমরা অস্থির, তখন জামাতপন্থী এবং অন্য পন্থী মুক্তিযোদ্ধাদের নিয়ে আবার শুরু হলো লেবু কচলাকচলি! জানিা এর জের ধরে কত রং-তামাশা আমাদের দেখতে হবে। সবাই এই সুন্দর মুক্তিযোদ্ধাদের ব্যবসায়ের পন্য বানাতে খুবই তৎপর বলে আমি মনে করি।
প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো এই বানিজ্যিক বহরে যোগ দেবেন না।
আপনারা আমাদের পিতা, আমাদের আলোক বর্তিকা, আমাদের স্বপ্ন! আপনারা যদি নোংরা রাজনীতির কাছে বলি হন, তাহলে আমরা কোথায় বাচাঁর জন্য আশ্রয় খুঁজব? স্বাধীনতার এই ৩৮ বছর ধরে আপনারা শুধুই ব্যবহৃত হয়েছেন দেশের রাজনীতি কর্ণধারদের দ্বারা। এবার সত্রিকারভাবে নিজেদের মান-সন্মান রক্ষার জন্য সচেষ্ট হন।
কোন দল খারাপ, কোন্ দল ভাল- তা আমার জানার কথা না। কে প্রকৃত মুক্তিযোদ্ধা, কে ভেজাল- তাও আমার জানার কথা না। মুক্তিযোদ্ধারা স্বাধনি মানুষ এবং সন্মানিত মানুষ হিসাবে যার যে দল পছন্দ, সেই দল করার নৈতিক এবং আইনগত অথিকার তার আছে। কিন্তু তারা যেন আওয়ামীলীগ- জামাতের রাজনীতির প্যাঁেচ পড়ে মান- সনমআন না খোয়ান! সব দলই নিজ স্বার্থের পাগল
হে আমার পিতৃতুল্য মুক্তিযোদ্ধাগণ, আসুন, আপনাদের সত্যিকার কাজ-কর্ম-চিন্তার দ্বারা আবার জাতিকে আরেক নোংরা গৃহযুদ্ধ হতে রক্ষা করুন!!
আমরা যারা আপনাদের সন্তান, তারা জীবন দিয়ে আপনাদের জন্য কাজ করতে চাই। শুধু একবার বলুন- কোন্ কোন্ দল কখন কখন আপনাদেরকে ব্যবসায়ের পন্য হতে বাধ্য করেছে?? আওয়ামী-বিএনপি-জামাত-জাতীয় পার্টি-কমুনিস্ট সব দলেই আপনাদের জন্য লোভনীয় টোপ ফেলে রাখা আছে এই ৩৮ বছর ধরে!!
আপনারা বিতর্কের উর্ধ্বে থেকে দেশকে নেতৃত্ব দেন, আমরা পরবর্তী প্রজন্মকে পাশে রেখে সহজ সত্যি ইতিহাস শিক্ষা দেন। আসুন, অগ্রজ ও অনুজ একসাথে সব কুটিলতার বিরুদ্ধে লড়াই করি। দেশকে সুন্দর করে গড়ে তুলি।]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28819945 http://www.somewhereinblog.net/blog/shipu77/28819945 2008-07-13 21:03:58
জন্ম নিবন্ধন ফর্ম পূরণ এবং সর্বনাশা ঘুষ এখন আপনিই বলুন, সামান্য ১০-১২ টা তথ্য সম্বলিত ( নিজের নাম, ঠিকানা ইত্যাদি) ১০-১২ লাইনের এক সার্টিফিকেটের জন্য আপনি কি ২ বছর দেরি করবেন?---- সম্ভবত না। তাহলে রাষ্ট্রীয় নির্দেশের এ ডকুমেন্টটি কি আপনি নিবেন না? তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে স্কুলে ভর্তি হতে পারবে না, আপনি বিদেশে যেতে পারবেন না! অতএব আপনাকে নিতেই হবে ৗ বিষবৃক্ষ! আর এখানেই কবি ধরা খেয়েছে!! সিটি কর্পোরেশনের কর্মকর্তা- কর্মচারী আপনাকে ৭ দিনের মধ্যে সার্টিফিকেট দেবে, যদি আপনি ২০০ কিংবা ততধিক টাকা তাকে পেমেন্ট করেন অগ্রিম!! আর ১০০ টাকা দিলে ১ মাসের মধ্যে পাবেন! -- এখন বলুন- কোন্ অপশন আপনার পছন্দ??
তাদের নাকি লোকবলের অভাব!! ঘুষ দেবেন, লোকবলের ম্যোজিক সেবা পাবেন।
ভায়েরা, আমি এখনো ঘুষ দিইনি, তাই আমাকে ২ বছরের অধিক অপেক্ষা করতে হবে!!
একই বলে সরকারি সেবা!! রাজার কর্মচারিরা তো এরকমই হবে!!
]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28817835 http://www.somewhereinblog.net/blog/shipu77/28817835 2008-07-07 21:20:15
এতো ধর্ষনের তেজ কোথায় পায় এরা খুব কষ্ট পাই এসব খবর পড়ে। কোথায় মানবতা? এত সহজেই যদি পুরুষেরা উত্তেজিত এবং ধর্ষকামী হয়ে যায়, তাহলে তো সমাজের সর্বনাশ হয়ে যাবে। ঐ ধর্ষকদেরও তো এরকমই মা, বোন, বৌ বাড়িতে আছে; তাহলে নিজের বোনদের যদি কেউ এখন ওরকম সর্বনাশ করে, তাহলে ৗ ধর্ষকেরা কি জবাব দেবে?
প্রার্থনা করি প্রতিটি মা, বোন, বৌ যার যার সম্মান ও ইজ্জত নিয়ে নিরাপদে ও অবাধে আমাদের সাথে মিলেমিশে চলুক, যে যার কাজ করুক।
মহান আল্লাহপাক তার স্বামী, সন্তান, সমাজকে তার প্রতি সদয় সম্মানজনক দৃষ্টি দিয়ে মূল্যঅয়নের তৌফিক দিক।
আজ কেউ যদি আমার মা, বোন, বৌ কিংবা ভাস্তি, ভাগ্নিকে এরকম সর্বনাশ করতো, তাহলে আমি কি ৗ ময়না তদন্ত কিংবা পুলশের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতাম? বিচার দিয়ে কি করব? প্রতিরাধ করার জন্য, আর কেউ যেন এরকম দুঃসাহস ভবিষ্যতে আর না দেখায়, তাই নিজের দায়িত্বে কঠিন শাস্তি দিতাম ঐ অসৎ লোকদের। ভয়ংকর শাস্তি দিলে, অন্য দুশ্চরিত্র লোকেরা সতর্ক হয়ে যাবে।
ওরা তো সত্যিই আমারই মা, বোন। ওদের অপমান মানে আমার জন্মের অপমান, মানুষের বড়ত্বের অপমান।
আর কেউ যেন চরিত্রে আঘাত না পায়।]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28817810 http://www.somewhereinblog.net/blog/shipu77/28817810 2008-07-07 20:12:33
দ্রব্যবাজার কার দখলে বিএনপি, আওয়ামীলীগের উপর আমরা বিরক্ত ছিলাম তাদের দুর্নীতির জন্য; আর এই সরকারের উপর বিরক্ত তাদের জনগন হতে বিচ্ছিন্ন শাসনচিন্তার জন্য!
মুক্তবাজার অর্থনীতির কথা জানি; তাই বলে কি ব্যবসায়ীরা যা খুশি , তাই করবে? সরকার কি তাদের সাথে সমন্বয় করবে না?
মেলেটারি অফিসাররা এত গডফাদার ধরছে, অথচ একজন বাজার-সিন্ডিকেট সদস্যকে কেন ধরতে পারছে না?
আমরা রাজনীতি জানিনা; সাধ্যের ভিতর চাল-ডাল কিনে সৎভাবে বেচেঁ থাকতে চাই।
জনগন দ্রুত এ সরকারের উপর থেকে শ্রদ্ধা তুলে নিচ্ছে।
সরকারের উচিত এখনই সতর্ক হওয়া।]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28813517 http://www.somewhereinblog.net/blog/shipu77/28813517 2008-06-25 13:31:20
তোমাদের জন্য ভালবাসা, হে কর্মবীর মানুষেরা
আসুন, এই পৃথিবীটাকে আরো সুন্দর করি যে যার অবস্থান ও সামর্থ অনুযায়ী। নিজে যতটুকু পারি ভাল কাজ, ভাল চিন্তা ও ভাল কথা বলি। অন্যকে সর্বদা পজিটিভ দিক দিয়ে মূল্যায়ন করি, উৎসাহিত করি। কারুর ভাল করতে যদি না পারি; অন্তত ক্ষতিকর কিছু যেন না করি বা বলি।

বর্তমানে আমাদের ভিতর সহনশীলতা খুব কমে েগছে। এর কারনও হয়ত আছে। জনসংখ্যার বৃদ্ধি, অনুকূল আবাসন পরিবেশের অভাব, নূ্্যনতম চাহিদার খাবারের অভাব, দারিদ্র, স্বপ্নভঙগ, যুদ্ধ-বিগ্রহ নানা কারণে বিশ্বের বেশির ভাগ মানুষ অস্থিরতায় ভুগছে। এর ফলে ব্যক্তির মানসিক ''ইগো'' ব্যাপরটা তীব্রতর হচ্ছে। কেউ কারুর কাছে যেচে গিয়ে নিজের দোষ স্বীকার করছি না, যেচে গিয়ে কারুর প্রতি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি না, যেচে গিয়ে কারুর কাছ হতে ভাল কিছু শিখছি না, যেচে গিয়ে কারুর বড় হতে দিচ্ছি না। অথচ নিজে সামান্য ছোট হয়ে, একটু নরম হয়ে অন্যের পাশে গিয়ে দাড়ালে কত মহৎ কিছুই না হতে পারে! কারুর সামান্য উপদেশ, সামান্য সান্ত্বনা, সামান্য সাহায্য অন্য কাউকে বিরাট কিছু হতে সিঁিড় হতে পারে। নিরবে নিভৃতে এরকম মানুষ অনেক আছে, যারা অকাতরে নিজের সর্বস্ব দিয়ে পৃথিবীর মানুষের , পৃথিবীর পরিবেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। মানুষ হিসাবে আমাদের ব্যর্থতা এই যে, যে কোন ব্যাপারে, সবার আগে আমাদের মনে ঐ ব্যাপারটার খারাপ দিকটাই উদয় হয়। অথচ ভাল দৃষ্টিভঙ্গি নিয়েই প্রথমেই দেখা উচিত।
আসুন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি সুন্দর করি।
]]>
http://www.somewhereinblog.net/blog/shipu77/28812088 http://www.somewhereinblog.net/blog/shipu77/28812088 2008-06-21 16:59:48