একটু পেতে দেখা
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি কোথায় ছিলে
ইচ্ছে হয়ে স্বপ্ন হয়ে
লুকোন এক গল্প হয়ে
নীল পাহাড়ের ঝিলে
হঠাৎ হাওয়ায় উড়ে
শক্ত করে ধরলে আমায়
জড়িয়ে রেখে ভরলে আমায়
অচেনা সেই সূরে
পানকৌড়ি জলে
ডুবছে সেতো ডুবছে শুধু
জলের বুকে খুঁজছে মধু
ভুলছে ছায়ার ছলে
বেশতো ছিলাম স্বপ্ন চোখে
বেশতো ছিলাম একলা আমি
কাটতো সুখে দিবসযামী
ভাবিওনি সেই তোকে
হঠাৎ এলি দমকা হাওয়া
কষ্টে ভালোবাসায় রাঙ্গি
বুকের ভেতর গড়ি ভাঙ্গি
হরেক নতুন চাওয়া
যাই হারিয়ে সকাল সাঁঝে
এলোচুলে নাইতে নেমে
পদ্মপাতায় অনেক প্রেমে
হারাই নিজের মাঝে
হারিয়ে দেখি সন্ধ্যাবেলা
শূণ্য প্রদীপ আঁধার জমাট
খোলেনি তোর মনের কবাট
শুধুই ছেলে খেলা
পথের বাঁকে পথ হারিয়ে
ঘুরছি একা পাগলপারা
খুঁজেখুঁজে হচ্ছি সারা
তারার পথে ভুল জড়িয়ে
ছুটছি আমি ছুটছি একা
মনে মনে সঙ্গোপনে
দুঃখ কি আজ তোরও মনে
একটু পেতে আমার দেখা?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন