আমার প্রিয় পোস্ট

ডিপ্লমেসি ইজ নট সামথিং য়ু ক্যান লার্ন অ্যাট ইসকুল অর ইন দ্য ফরেন সার্ভিস। আ ডিপ্লম্যাট ইজ আ পারসন হু ক্যান টেল য়ু টু গো টু হেল অ্যান্ড অ্যাকচুয়ালি মেক য়ু লুক ফরওয়ার্ড টু দি জার্নি

ফক্স নিউজ-প্রেস টিভি-ভিভে টিভি'র খবর । এবং অতীতের রেকর্ড সহ- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরুদ্ধে ভুকম্পন অস্ত্র পরিক্ষার অভিযোগ

২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩

শেয়ারঃ
0 0 0

মার্কিন অস্ত্র পরীক্ষার মাশুল হাইতির ধ্বংসযজ্ঞ

রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌ বাহিনীর এক অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌ বাহিনীর ‘ভূ-কম্পনঅস্ত্র’ পরীক্ষার ত্রুটির কারণে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ভূ-গর্ভস্থ পরমাণু স্থাপনা ধ্বংসের সম্ভাব্যতা যাচাইয়ে এই পরীক্ষা চালানো হয়।

রাশিয়ার নৌ বাহিনী দাপ্তরিকভাবে নিশ্চিত না করলেও ফক্স নিউজসহ বেশ কয়েকটি মার্কিন ও রাশিয়ার সংবাদ মাধ্যমে শনিবার গুরুত্বের সঙ্গে প্রতিবেদনটি প্রকাশিত হয়। সূত্র: প্রেস টিভি অনলাইন।

রাশিয়ার এই প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভেনিজুয়ালার ভিভে টিভির অনলাইন সংস্করণে বলা হয়, ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য ‘ভূ-কম্পন অস্ত্র’ পরীক্ষা করতে গিয়ে মার্কিন নৌ বাহিনীর করা ভুলেই ক্যারিবিয়ান অঞ্চলে এই ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে।

এই রিপোর্ট প্রকাশের পর পরই ভেনিজুয়ালার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেন, ইরানে কৃত্রিম ভূ-কম্পন সৃষ্টির জন্য চালানো যুক্তরাষ্ট্রের অস্ত্র পরীক্ষার ত্রুটির কারণে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় প্রায় এক লাখ ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পে ৩০ লাখেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়।

প্রকাশিত প্রতিবেদনে একই ধরনের অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার বিরুদ্ধেও অভিযোগ করা হয়।

>> ২০০২ সালে জর্জিয়ার গ্রিন পার্টির নেতা দেশটিতে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টির জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন।

>> ভেনিজুয়ালার টিভি চ্যানেলটি আরো জানায়, এই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে এ ধরনের আরো একটি পরীক্ষা চালালে ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এতে তেমন প্রাণহানির ঘটনা না ঘটলেও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

>> কয়েকটি সূত্রে দাবি করা হয়, এ ধরনের অপর এক অস্ত্র পরীক্ষায় চীনের সিচুয়ান প্রদেশে ২০০৮ সালের ১২ মে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়।

>> এছাড়া রাশিয়া ২০০২ সালের মার্চে আফগানিস্তানে অনুরূপ এক পরীক্ষা চালিয়ে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প সৃষ্টি জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে


মার্কিন অস্ত্র পরীক্ষার মাশুল হাইতির ধ্বংসযজ্ঞ: প্রতিবেদন । আরটিএনএন ডট নেট

 

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: B:-)

২. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
রাজিয়েল বলেছেন: খাইসে! সিরিয়াস জিনিস। এই ধরনের অস্ত্রের কথা তো খালি জেমস বন্ড এবং ঐ টাইপের এসপিওনাজ ফিকশনগুলাতেই পড়তাম। আসলেই থাকতে পারে চিন্তাও করি নাই। চিন্তা করেন যদি পাকিস্তানের হাতে থাকে তাইলে কি করবো? ভারত এবং আমাদের জন্য চিন্তার বিষয়। খালি একটাই আশার কথা। পাকিস্তানের নিজেরই এখন মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা।
২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: সেটাই

৩. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
সাইফ হাসনাত বলেছেন: 'শিশির' শব্দটা আমার খুবই প্রিয় একটা শব্দ। আর সাইফ তো আমার নামই...
কৌতুহলেই এলাম পড়তে। চালিয়ে যান। হ্যাপি ব্লগিং...
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: হ্যাপি কমেন্টিং !

৪. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
ইমন সরওয়ার বলেছেন: আমেরিকান তথা সাম্রাজ্যবাদীশক্তি প্রদর্শনকারী দেশগুলো কত ভয়ঙ্কর হতে পারে তা আমাদের কল্পনারও অতীত।


বিষয়টি নিয়ে আরো তথ্যসম্বলিত রিপোর্ট পোস্ট করার জন্য অনুরোধ রইলো।
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: যদি পাই

৫. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
হাল্ক বলেছেন: ভয়ংকর ব্যাপার স্যাপার।
২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১১

লেখক বলেছেন: জ্বি

২৪ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: :(

৭. ২৪ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৪৭
হোরাস্‌ বলেছেন: হুমম... অসমর্থিত প্রতিবেদন... হুগো শ্যাভেজ ... আর মানচি্ত্রে ইরান আর হাইতির মধ্যে কয়েক হাজার মাইলের দুরত্ব... সব গোলমাল পাকাইয়া যাইতেছে।
২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৩

লেখক বলেছেন: য়ুরোপজুড়ে সিআইএর গোপন কারাগার বিষয়ক প্রথম দিককার খবরগুলোও 'অসমর্থিত' ছিলো। সময়ে সূত্র প্রকাশ হবে।

৮. ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৩
সামিউর বলেছেন: আমি একটা ব্যাকফায়ারের অপেক্ষায় আছি। নিউইয়র্ক অথবা এলএ / ভেগাস হলেও চলে। মিস ক্যালকুলেশন বলে একটা কথা তো আছে। ;)
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: মানুষের জন্য এমন দুর্যোগের আশা করা কি ঠিক :(

৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৬
সামিউর বলেছেন: আমেরিকার শিক্ষা হওয়া উচিত। আর আমেরিকার মানুষ এই ভাবে চোখ বন্ধ কইরা থাকে কেন? X(
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: কিছু আগে আল জাজিরায় রিজ খানের একটা প্রোগ্রাম দেখছিলাম। বিষয় ছিলো আমেরিকার মিডিয়া দেশটির ফরেন পলিস বিষয়ে এবং আন্তর্জাতিক বিষয়ে তার আমেরিকান পাঠক শ্রোতা দর্শকদের কতটা জানান দেয়।

মনে হইলো তারা বরং এটা না জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে।

 

মোট সময় লেগেছে ০.৯৯৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পৃথিবীর দেশসমুহের মানে সীমানা দেয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের গতি আর প্রকৃতির দিকে নজর রেখে মজা পাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই