somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাওলানা সমাচার

১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাওলানা শব্দটি আমাদের দেশে যথেচ্ছ ব্যবহার হচ্ছে। গায়ে আলখাল্লা চড়িয়ে, মাথায় আমামা বেঁধে এবং দাড়িতে খেজাব দিলেই সাধারণ মানুষ তাকে হুজুর,মাওলানা ডাকতে শুরু করে। আর কেউ না ডাকলে তল্পিবাহকেরা লোক চক্ষুর সম্মুখে হুজুর বলে পরিচিতি এনে পরে হুজুর খানায় জিকির আজকারের শান তুলে আসন পোক্ত করে দেয়ে। আর এই তথাকথিত হুজুর মাওলানাদের খপ্পড়ে পরে কিছু লোক সংসারে হাঁড়ির চাল বাড়ন্ত করে ফেলে।
মাওলানা শব্দটি দুটি আরবি শব্দ দ্বারা সন্ধিযুক্ত। সন্ধিবিচ্ছেদ করলে এ থেকে দুটি আরবি শব্দ বের হয়। একটি মাওলা আর অন্যটি আনা। মাওলা শব্দের অর্থ অভিভাবক, যা একমাত্র আল্লাহকে বোঝানো হয়েছে। কুরআনে আল ইমরান সুরার ১৫০ আয়াতে আল্লাহকে উদ্দেশ্য করে মাওলা শব্দটি ব্যবহার করা হয়েছে। আর আনা শব্দের অর্থ হলো আমি। অর্থাৎ মাওলানা মানে আমিই অভিভাবক। এই মাওলানা শব্দটি সুরা বাকারার শেষ আয়াতেও (২৮৬) এভাবে ব্যক্ত হয়েছে- আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমীন কাদেরীন- অর্থাৎ তুমিই আমাদের অভিভাবক,অতএব কাফের জাতির বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য করো। এই তুমি আর কেউ নয় একমাত্র আল্লাহতালা।
অনেকে মাওলানা পদবির পূর্বে হযরত ব্যবহার করেন। হযরতও আরবি শব্দ। যার অর্থ ইয়োর হাইসেন। বাংলাদেশে এই হযরত মাওলানা প্রায়ই অলি গলিতে খুঁজে পাওয়া যাবে এবং এদরে অনেকে শব্দটির অর্থ না জেনেই ব্যবহার করছেন হয়তো। এখন প্রশ্ন হচ্ছে আমিই অভিভাবক যদি কুরআনের ভাষায় আল্লাহকে বোঝানো হয় তাহলে মানুষের এই মাওলানা পদবি ব্যবহার কি আল্লাহর সাথে শেরেক হয়ে যাচ্ছে না?
তুর্কি পন্ডিত আহমেদ হুলুসি বলেছেন- Allah is not a God কারণ God এর বহুবচন আছে যেমন Gods কিন্তু Allah এর কোন বহুবচন নেই। তাই আল্লাহকে যদি God এর সাথে তুলনা করা মানে বহু ইশ্বরবাদী (শেরেক) হয়ে যাওয়া। কুরআন বলেছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু শেরেকির জন্য মাফ করবেন না।
তাহলে যারা নিজেরাই আল্লাহর সাথে শেরেক করছে,তারাই আবার ইসলামের বাণী শোনায়, আমল ও ইমানের নসিহত করে আর আমরা বোকার দল দোজাহানের অশেষ নেকী হাশিলের জন্য দলে দলে যোগদানও করছি। কেন?
১১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×