আমার প্রিয় পোস্ট

.

হাঁটতে হাঁটতে আমার ভীষণ ক্লান্ত লাগে

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৬

শেয়ারঃ
0 0 0

বৃত্তের ব্যসার্ধ বাড়ছেই। গল্পগুলোর ব্যাপারে তালগোল পাকিয়ে ফেলি। কোন জিনিসটা কোন ড্রয়ারে রেখেছি আমি নিজেই ভুলে যাই। তুমি কি এই তালার চাবি, তুমি কি এই কলমের কালি? ঝরাপাতাগুলো উড়তেই থাকে মৃদু বাতাসে। আমি কোনো উত্তর পাই না।

যখন বৃষ্টি ঝরে জানলাগুলোতে হামলে পড়ে, তখন ছাদের বিশাল ছাতাটা একলা ভিজে কাঁদতে থাকে। ওখানে অনেকগুলো বিকেল থাকার কথা ছিল ডানা গুটিয়ে। অনেকগুলো পেলব কমলা আলো বিকেল। নরম তুলতুলে রোদ। কিন্তু পাখিগুলো ইদানীং সংসারী হয়েছে যেন। আর, পাশের, ঐ দূরের বিল্ডিংটার ছাদের পানির ট্যাংকিতেও ময়লা জমে না অনেকদিন। শেওলাও না। তখন মন্দিরের শঙ্খ আমাদের অন্ধ করে দেয়। আমরা খুব জোরে জোরে ঘণ্টি বাজাতে থাকি। একটানা। অনেকক্ষণ।

তুলসীপাতার জলের ছিটা আমাদের গায়ের উপর নাক কুঁচকে বসে থাকে। আমরা ওদের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে হেসে উঠি। ধূপদানী থেকে ধোঁয়া উড়তে থাকে সুগন্ধকে পিঠে করে। সন্ধ্যের আলো তখন ঝিমাতে ঝিমাতে প্রায় ঘুমিয়েই পড়ে।

****************

হাঁটতে হাঁটতে আমার ক্লান্ত লাগে। ভীষণ ক্লান্ত। নিজেকে আমার খুব স্বাভাবিক মনে হয়। হেরে যাওয়া কেউ মনে হয় না। কেবল হাঁটার গতিটা কমে আসে খুব। স্যান্ডেলটাকে খুব ভারী মনে হয়। রাস্তা পেরোনোর সময় সব্জি বাজারের কূপির আলো, এবং ধোঁয়া, আমি কিচ্ছু দেখি না। থালার সামনে শুয়ে থাকা মাছের লাশগুলোকেও না। বামহাতে লুঙ্গি তুলে নির্লজ্জ দর কষাকষিগুলোও না। কেবল কিছু বৃষ্টি ফোঁটা দেখি চোখের সামনে। চশমার কাচ জুড়ে ছোট ছোট কিছু বিন্দু। অথচ সামনের পৃথিবীটাকে কী অনায়াসেই ঘোলা করে দেয়!

****************

বাসায় হয়ত স্নান করার জল নেই। কিংবা আমার হয়ত ইচ্ছে থাকবে না। ঘামে ভেজা নোংরা টিশার্টটাকে ঝুলিয়ে রাখব হয়ত আরো অনেকদিন। কিন্তু আমার ভীষণ ক্লান্ত লাগে। স্যান্ডেলটাকে খুব ভারী লাগে। রাতটাকে অনেক কালো লাগে। অনেক দীর্ঘ।

বাসায় ফিরেই ক্লান্ত আমি হয়ত সটান শুয়ে পড়ব মেঝের উপর। অনেক কাজ বাকি। অসমাপ্ত। অগোছালো। অথচ আমি ঘুমিয়ে পড়ব। একটা রাত কেটে গেলে হয়ত সব ঠিক হয়ে যাবে। সকাল হলে হয়ত দাঁড়াতে পারব মুখোমুখি...

আয়নার সামনে...

হয়ত না...

আমি জানি না...

 

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১০ রাত ২:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: বরাবরের মতই অসাধারণ চিত্রকল্প !!

আপনি দারুন লেখেন -

ভালো থাকবেন । শত ক্লান্তিতেই ---
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯

লেখক বলেছেন: অনেকদিন পর!!!

আপনিও ভালো থাকুন সবসময়...শুভেচ্ছা...

২. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
"বাসায় ফিরেই ক্লান্ত আমি হয়ত সটান শুয়ে পড়ব মেঝের উপর। অনেক কাজ বাকি। অসমাপ্ত। অগোছালো। অথচ আমি ঘুমিয়ে পড়ব। একটা রাত কেটে গেলে হয়ত সব ঠিক হয়ে যাবে। সকাল হলে হয়ত দাঁড়াতে পারব মুখোমুখি"

লেখার শেষে এই আশাটুকু ভালো লাগলো।
অনেক শুভকামনা।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩. ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪২
রিমঝিম বলেছেন: ব্লগে আমি খুবই অনিয়মিত, তাই হয়ত আপনার লেখা আগে কখনো পড়া হয় নি। ভাল লাগল খুব।
শুভ কামনা।
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: শুভেচ্ছা।

৪. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪০
মেঘশাদা বলেছেন: হাঁটতে হাঁটতে আমার ভীষণ ক্লান্ত লাগে
১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আমারও।

৫. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৭
শূন্য আরণ্যক বলেছেন: আবারো মুগ্ধ হলাম -- এতো ভালো লিখেন কিভাবে ।

কোন ঘটনা ছাড়াই

অসাধারন ।

++++++
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, শূন্য আরণ্যক।

ঘোরের বশে লিখি। ঘোর না এলে লিখি না। আর, ইদানীং ঘোর লাগে না!

৬. ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫১
কাঠগোলাপ বলেছেন: কিভাবে লিখেন এমন করে?
২৬ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: এটা পুরোটা কিবোর্ড দিয়ে! :)

২৮ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন: থ্যাংক্স

৮. ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬
অনাহুত আগন্তুক বলেছেন: ওয়াও!
প্রথম প‌্যারাটার দিকে অনেকক্ষণ তাকাই থাকলাম।
৯. ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৮
অনাহুত আগন্তুক বলেছেন: প্রথম প‌্যারাটা দিয়ে একটা বই শুরু হতে পারতো।
১০. ১৩ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমার ভীষন ক্লান্ত লাগে, সব কিছুতেই ক্লান্তি যেন!

 

মোট সময় লেগেছে ০.৯৪৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই