আমার প্রিয় পোস্ট

মনের খোলা জানালয় কত আলো কত রঙ, খেলা করে চুপি সারে, আসে যায় কড়া নাড়ে ... ...

দেশের অবশ্যদ্রষ্টব্য স্থান সম্পর্কে তথ্য (আরও চাই)

০৪ ঠা জুলাই, ২০০৮ রাত ১১:৫৯

শেয়ার করুন:                   Facebook

কিছুদিন আগে চট্টগ্রমের দর্শণীয় স্থান সম্পর্কে একটা পোষ্ট এসেছিল। সেটা ছিল শুধু শহর কেন্দ্রিক। যারা স্থানীয় বা আছেন অনেক দিন ধরে তাদের অনেকেই নানা মন্তব্য করেছেন। যারা ঘুরতে যেতে চান তাদের জন্য একটা ভাল হেল্প হয়েছে।

তবে যারা আরেকটু বর্হিমুখি হতে চান তারা সিতাকুন্ড পাহাড, ঝর্না, মন্দির, ইকোপার্ক যেতে পারেন। গাছ পাকা হলুদ কলা পাবেন।
বোয়ালখালিতেও ইকোপার্ক আছে।
আছে চকরিয়াতেও, ডুলহাজারা সাফারি পার্ক। কক্সবাজার যেতে পড়ে। জীব বৈচিত্রে অসাধারণ! অনেক বড় কালেকশন এখানে। পশুরা মুক্ত ঘুরছে, আপনি গাড়িতে বসে দেখছেন। ইদানিংকার যত বেওয়ারস হরিন সাপ পাখি, সবার নাকি ওখানেই জায়গা হয়েছে। তাই টইটম্বুর অবস্থা!

বান্দরবানের পাহাড, কটেজ, শৈলপ্রপাত শংখ নদী আরও কত দেখার মত জায়গা। হাসিব ভাই দেশ থেকে ''রাস্তা'' নাটকের পুরা সেট আনলেন, বান্দরবান বেশ ভালই দেখানো হয়েছে।

রাঙ্গামটি গেলে যাবেন শুভলং ঝর্ণা। লেকের মাঝে পুল সহ হোটেল আছে, নাম বোধহয় পেদাতিংতিং। রাঙ্গামটির পথে আছে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র। পার্মিশন লাগে অবশ্য।
কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের বাধে যেতেও পার্মিশন লাগে, তবে লেকে ঘুরা যায়। এমন কি কাপ্তাই থেকে রাঙ্গামটি যেতে পারেন নৌ-পথে। আর কর্ণফুলী পেপার মিল কিন্তু পাহাডের মাঝে, বার ঘুনিয়ায়, কাপ্তাইর পথে।

চকরিয়া দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরীর উজানে নৌকায় গেলে (এইসময় না, পাহাডি ঢল নেমেছে নিশ্চয়!) মনোরম দৃশ্য, পৌছে যাবেন আলিকদম। পাহাড ঘেরা নদীপথ, মন পাগল করা। আমি ঐ পাহাডে গিয়েছি কবার। চলতে চলতে দেখবেন পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ঝর্না, এত সুন্দর, মনে হয় লাফিয়ে পড়ি! রাস্তাও আছে, চাঁদের গাড়ি আছে, আছে রোমাঞ্চ। চাঁদের গাড়ি দুই ধরনের। বড়টা লোকাল, মনুষের জন্য গাড়ি আপাদমস্তক ঢাকা পড়ে। ছোট গুলো আরাম দায়ক, নাম শর্ট-বডি। লামা-আলিকদমে বৃষ্টির পর পাহাড়ি ঢল অনিন্দসুন্দর। দুই পাহাডের মাঝের পথ হটাৎ সয়লাব! খুব বিপদ জনকও বটে। লামা-আলিকদম বান্দরবান জেলার মধ্যে, কিন্তু চকরিয়া দিয়ে রাস্তা। কক্সবাজার যেতে হাতের বামে লামা-আলিকদম।

ডানে গেলে আবার দেখা পাবেন মাতামুহুরীর। সাগরের পথে চলছে। ঐ দিকে কুতুবদিয়া আর মহেশখালি যাবার রাস্তা আছে। কিন্তু কক্সবাজারের মত বালুকাবেলা নাই, নাই কোন পরিকল্পিত ঝউবন বা হোটেল। তাই সাগরের টানে টুরিষ্টরা ছুটে যায় না ও পথে। গেলে দেখা মিলবে জেলে পাড়া আর মাছের কারবার। খেটে খাওয়া মানুষের সংশ্পর্শ।

মালুমঘাট ক্রিশ্চিয়ান হসপিটাল, ডুলহাজারায়, পাহাডের মাঝে যেন। চকরিয়ার একটু পরে।
তারপর রামু। রাবার বাগানের মাঝের পথ চলে গেছে নাইক্ষংছড়ির দিকে। এলোমেলো ছায়াঢাকা পাহাডি পথে ঝম ঝম চলছে চাঁদের গাড়ি। আব্বার পোষ্টিং যখন রামুতে ছিল, কতবার চলে গেছি নাইক্ষংছড়ির দিকে। বাইকের চাবিটা হাতানোই যা কঠিন! তেলের দাম ১৭-১৮ টাকা মাত্র। ৯৯-২০০১ এর কথা বলছি। চিটাগাং কেন্টপাবলিক কলেজে পড়ি তখন।
রামুতে উপজাতি প্রচুর, তাই অনেক মন্দিরের দেখা মেলে। নদীর পার ঘেষে গেলে পাহাডি পথে পাহাড় চুড়ায় মন্দির সহ একটা আশ্রম আছে, আর্মি ক্যাম্প আছে। ঐ রাস্তায় যান চলাচল তেমন একটা ছিল না তখন। রাতের আধারে বাইকের হেডলাইটের আলোয় বন্যপ্রাণীর চোখ জ্বল-জ্বল করতে দেখেছি। দেখেছি রাস্তা পেরোতে গিয়ে চমকে যাওয়া শেয়াল, বেজি, বনবেডালের দৌড়। যেতে যেতে টেকনাফ রোড। মরিচ্যা নমে জায়গার পর ডানে ইনানি বিচের পথ। রাস্তা খুব খারাপ ছিল তখন। আর এখন নাকি রমরমা ব্যপার। ইনানি বিচের সৌন্দর্য তার পাথরে। প্রথমে বালুবেলা, তারপর পাথর, শেষে আবার বালুময় শৈকত।

উখিয়ার পর টেকনাফ। মাথিনের কুপ। রাজকুমারী মাথিন তার প্রমের জন্য আত্মহত্যা করে এখানে ঝপিয়ে পড়ে। এরপর সেন্টমার্টন, ছেড়াদ্বীপ।

কক্সবাজার আর মহেশখালির কথা আমি আর বলার দরকার মনে করলাম না।
----------------------------------------------------------------------------------

এর বাইরে আরো দেখার মত অনেক জায়গা আছে। আশা করি সবাই চেনা জায়গার নির্দেশনা দিবেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অবশ্যদ্রষ্টব্য স্থান ;
প্রকাশ করা হয়েছে: প্রকিতির গুন গুন  বিভাগে ।

 

  • ১৮ টি মন্তব্য
  • ১৭৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:১২
comment by: ফারহান দাউদ বলেছেন: ভালো পোস্ট,ভ্রমণকারীরা দয়া করে তথ্য যোগ করেন।
সোনাদিয়া আইল্যান্ড যাইতে পারেন শুঁটকির গন্ধ শুঁকতে চাইলে।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন:
ফারহান দাউদ বলেছেন: ভালো পোস্ট,ভ্রমণকারীরা দয়া করে তথ্য যোগ করেন।
সোনাদিয়া আইল্যান্ড যাইতে পারেন শুঁটকির গন্ধ শুঁকতে চাইলে।


------

কেমনে যাওয়া লাগে ডিটেল দিলে ভাল হয় বস।

২. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৮
comment by: মনুমনু বলেছেন: ভালো লাগলো ভাই।৮৩-৮৮ ইং , এই ৫ বছর বাবার চাকরি সুবাদে ছিলাম কাপ্তাই। আপনার বলা অধিকাঙশ জায়গায় দেখেছি অনেক কাছ হতে, আমার শৈশব কেটেছে ঐসব জায়গায়, আমি আমাকে খুব ভাগ্যবান মনে করি।প্রকৃতির রূপ এত কাছ থেকে দেখার সৌভগ্য পেয়েছি।২০০১-০২ এর দিকে আবার গিয়েছিলাম বান্দরবনে অনেকদিন ছিলাম,আগের রূপ পাই নাই, তবুও যা আছে অনে--ক। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: আপনকেও অনেক ধণ্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

আপনিত দু-চারটা স্পটে যোগ করে দিতে পারেন, তাইনা?
আমিও গেলাম!!!

৩. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৬
comment by: নেমেসিস বলেছেন: চমৎকার বর্ননা ।
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: চিকনা মিয়ার ভাষায়, ২ কেজি ধইণ্যাপাতা। ;)

৪. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ১২:৫৮
comment by: ব্রাইট বলেছেন: বাংলা না ইংরেজীতে দর্কার?
ইংরেজী হলে এট্টু দেখতে পারেন http://travelbd.info
০৫ ই জুলাই, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন:
২ কেজি ধইণ্যাপাতা। কষ্ট কইরা পইরা লমু।
কুনু সমস্যা নাই।:)

৫. ০৫ ই জুলাই, ২০০৮ রাত ২:৫০
comment by: রোকন বলেছেন: জটিল লিখছস বেটা... পুরা ট্রাভেল গাইড।

যারা রাঙামাটি যেতে চান, অবশ্যই অবশ্যই পেদাটিংটিং এ ঘুরে আসবেন। পাহাড়ী খাবার মেন্যু, সেই সাথে মনোরম দৃশ্য। তারপর যাবেন শুভলং ঝর্না এবং বাজার। বাজারে অনেক উদ্ভট উদ্ভট জিনিস কিনতে পাবেন। ইশশশ... আবার কখন যে যাওয়া হবে....
০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:৪৩

লেখক বলেছেন:
কার দোস্ত দেখা লাগবে ত!!!

৬. ০৬ ই জুলাই, ২০০৮ ভোর ৪:৩৩
comment by: বিবর্ণ বলেছেন: লিখার ধরন খুবই সুন্দর।
০৯ ই জুলাই, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: ২ ১/২ কেজি ধইন্যাপাতা।
(বাজারে আগুন লাগছে ত তাই!!)

৭. ১১ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৫
comment by: মুহিব বলেছেন: সেইনটমার্টিন
১১ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:৪৯

লেখক বলেছেন:
হুম, ঐটা ত বলছি দাদা।
: উখিয়ার পর টেকনাফ। মাথিনের কুপ। রাজকুমারী মাথিন তার প্রমের জন্য আত্মহত্যা করে এখানে ঝপিয়ে পড়ে। এরপর সেন্টমার্টন, ছেড়াদ্বীপ।

কক্সবাজার আর মহেশখালির কথা আমি আর বলার দরকার মনে করলাম না।

৮. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪২
comment by: রোকন বলেছেন: দেশে তো যাইতেছিস... ঘুইরা আয় সব। আমার যে কি হিংসা হইতেছে!!! তাইমুর পরশু বললো যে তুই দেশে যাইতেছিস। থাকবি কদ্দিন???
৯. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: সবুজ বলেছেন:
জুলাইর ১৭ তারিখ রওয়ানা দিমু, আগষ্টের ৯য়ে ফিরতি পথ ধরমু।
হ, আমারও খুশিতে ঘুম আহে না। রাইত ভর আবোল তাবোল ভাবি ... সকলে অফিসে ঝিমাই :)
১০. ১৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৮
comment by: বিজ্ঞ পোকা বলেছেন: চমেতকার লিখা!! বাংলাপিডিয়াতে ভ্রমন এর পাতা পাইলে এড করা যাইত।
১১. ২০ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৫
comment by: সবুজ বলেছেন:
হ ... কুপায়া দিলি???

 



 


ইনিজনিযারিং পডা প্রায় শেষ।
ভাবছি এই যন্ত্রণাময় শহর ছেড়ে, আইন কানুন বিধি ধর্ম ফেলে কোথাও পালানো যায় কিনা।
স্বভাবে খুব অলস...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৭৯৭৯