somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ডিজিটাল রাষ্ট্রপতি ও আমাদের ডিজিটাল রাষ্ট্রঃ প্রাণভিক্ষা পাননি নুরুল ইসলাম, পেলেন ঘাতক বিপ্লব !!!

২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লক্ষ্মীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম বারবার প্রাণভিক্ষা চেয়েছিলেন বিপ্লবের কাছে। এমনকি প্রাণভিক্ষা পেয়ে চিরতরে লক্ষ্মীপুর ছেড়ে যাওয়ার প্রতিজ্ঞাও করেছিলেন। কিন্তু বাথরুমে ফেলে রামদা ও ছেনি দিয়ে নির্মমভাবে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছিল। নুরুল ইসলাম প্রাণভিক্ষা না পেলেও তাঁর ঘাতক বিপ্লব ঠিকই ক্ষমা পেয়ে গেলেন রাষ্ট্রপতির কাছ থেকে।
২০০৩ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম ঘোষিত রায়ে সেই নির্মম হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা আছে। এমনকি আসামিদের কেন সাজা দেওয়া হবে তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন বিচারক।
রায়ের শেষ অংশে বিচারক উল্লেখ করেন, 'ঘটনার রাতে আসামি বিপ্লব, লাভু, জিকু, রিংকু ও শিপন এই পাঁচ আসামি বিপ্লবের বাথরুমে ফেলে রামদা ও ছেনি দিয়ে নির্মমভাবে ভিকটিম নুুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আরো দেখা যাচ্ছে যে ভিকটিম নুরুল ইসলাম অপহৃত হওয়ার আগে আসামি বিপ্লবের কাছে প্রাণভিক্ষা চেয়ে লক্ষ্মীপুর শহর ত্যাগ করার আকুতি জানিয়েছিল।'
রায়ে উল্লেখ করা হয়, 'বিপ্লবসহ বাকি চারজন খুনির মনে ভিকটিমের প্রাণে বাঁচার আবেদন এতটুকু প্রভাব বিস্তার করতে পারেনি। কারণ বিপ্লব, লাভু, জিকু, রিংকু ও শিপন ভিকটিমকে কুপিয়ে হত্যা করেছে। ভিকটিমের দেহকে তারা নারকীয়ভাবে কুপিয়ে খণ্ড-বিখণ্ড করেছে। তাই এই আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়া সমীচীন হবে। এ ছাড়া খালেক, গনি, মাহফুজ, মারজু, পরান, জাকির, মেহেদী, টিপু ও শিমুল ভিকটিম নুরুল ইসলামকে হত্যায় অংশ নিয়েছে। কিন্তু তারা ছেনি বা রামদা দিয়ে সরাসরি আঘাত করেনি কিংবা ভিকটিমকে কেটে টুকরো টুকরো করেনি। তাই তাদের সাজা দেওয়ার ব্যাপারে নমনীয় হওয়া সমীচীন হবে।'
রায়ে আরো উল্লেখ করা হয়েছে, 'এই মামলার আসামি এইচ এম বিপ্লব, আবদুল জব্বার ওরফে লাভু, আলমগীর হোসেন ওরফে জিকু, তানভীর হায়দার ওরফে রিংকু ও জিয়াউর রহমান ওরফে শিপনের বিরুদ্ধে ৩০২/৩০১/৩৪ ধারার অপরাধ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের ভিকটিম নুরুল ইসলামকে খুনের দায়ে এবং পরবর্তী সময়ে আলামত গোপন করার দায়ে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তাদের প্রত্যেককে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। খালেক, গনি, মাহফুজ, মারজু, পরান, জাকির, মেহেদী, টিপু ও শিমুলের বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। আদায়কৃত অর্থের মধ্যে ৮০ শতাংশ ভিকটিম নুরুল ইসলামের স্ত্রী ও সন্তানরা মুসলিম বিধান অনুযায়ী পাবেন। এ ছাড়া বাকি ২০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।'
মামলায় তৎকালীন সরকার নিয়োজিত কেঁৗসুলি ও বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ গতকাল বৃহস্পতিবার রাতে কালের কণ্ঠকে বলেন, 'রাষ্ট্রপতির এই ক্ষমা ঘোষণা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। কারণ যেখানে একজন আইনজীবী খুন হওয়ার ঘটনায় তাঁর পরিবার ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, তাহলে দেশের সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে তা এখান থেকে সহজেই অনুমান করা যায়।'
এদিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার কপি গতকাল আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছেন। গতকাল সকালে তিনি ওই ক্ষমা ঘোষণার কপিতে 'দেখিলাম' উল্লেখ করে নথিভুক্ত করার নির্দেশ দেন। গত মঙ্গলবার এই কপি আদালতে এসে পৌঁছায়। কিন্তু বিচারক বুধবার ছুটিতে যাওয়ায় তা আর নথিভুক্ত করা যায়নি। ছুটি থেকে এসে কাজে যোগ দিয়ে তিনি তা নথিভুক্ত করলেন।

কপি পেষ্ট লেখা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ সকাল ১১:৩৭
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×