সৈয়দ শাহনুর (করোরে বন্ধু যা লয় যা লয় তুমার মনে)
উকিল মুন্সী (আষাঢ় মাইসা ভাসা পানি রে)
গৌরীপ্রসন্ন মজুমদার (কফি হাউসের সেই আড্ডা)
মীরা বর্মন (কে যাস রে ভাটি গান গাইয়া)
জসীম উদ্দীন (আমায় এত রাইতে কেন ডাক দিলি)
আনোয়ার উদ্দিন খান (লিখেছ আর না আসিতে)
এসএম হেদায়েত (আবার এল যে সন্ধ্যা)
কাউসার আহমেদ চৌধুরী (কবিতা পড়ার প্রহন এসেছে)
সৈয়দ শামসুল হক (হায়রে মানুষ রঙ্গিন ফানুস)
আমজাদ হোসেন (আসেন আমার মোক্তার)
দেহলভী (সুস্মিতার সবুজ ওড়না)
সালাউদ্দিন শুভ্র (প্রলয় উঠেছে শান্ত মনে)
সৈয়দ আওলাদ (ভাঙ্গা মন নিয়ে তুমি, আর কেঁদোনা)
সোহেল আরমান (যদি তুমি বলো)
জামিউর রহমান রনিম (তেরো নদী সাত সমুদ্দুর)
লতিফুল ইসলাম শিবলী (মান্নান মিয়ার তিতাস মলম)
মারজুক রাসেল (মীরা বাঈ)
জিয়াউর রহমান জিয়া (হাসিমুখ)
উপল (মেয়ে)
শাহান কবন্ধ (যদি ফিরে আসতে চাই আবার ঘুরে দাঁড়াই)
এবং অতঃপর---
লালন হাসন রবীঠাকুর নজরুল ডিএলরায় সহ আরও কিছূ নমস্য পীরতূল্য মহাজনকে এই তালিকায় রাখার ধৃষ্টতা আমার নেই। প্রিয় বাংলাদেশ বেতার তোমার দুইযুগের ঋণ আমি কিভাবে শোধ করবো। কলের গান, অডিও ক্যাসেট, সিডি তোমার স্তুতি আমি কোন ভাষায় লিখবো। দুর এক শহরে বসে টিভি অ্যান্টেনা লাগিয়ে ঢাকার প্রথম বেসরকারী রেডিও চ্যানেল রেডিও মেট্রো ওয়েভে প্রচরিত রক ওয়েভ শোনার তৃষ্ণা আমি কোন কোন চাতককে শোনাবো? অথচ গত দুই যুগ ধরে আমি গীতিকার ছাড়া আর কিছূই হতে চাইনি। এই স্বপ্নটি এখনো স্বপ্ন রয়ে গেছে। কোনদিন পূরণ হবে কিনা জানি না। যদিও চেস্টা থেমে নেই। জানি মিউজিক ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়।
আমার জাহাজ ভর্তি আকাশ/
তুই সাবধানে রং মাখাস/
ঘর ছেড়ে যদি হই বিবাগী/
মায়ার চোখে তাকাস।।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


