চাণক্য বাড়ৈ আমার খুব পছন্দের একজন কবি। তার প্রথম বই এটা: পাপ ও পুনর্জন্ম। বইটি আসছে ঐতিহ্য থেকে।
চাণক্যের কাক নামে অসাধারণ একটি কবিতা রয়েছে। এই কবিতাটি ২০০৮ সালে কালি ও কলম কবিতা সংখ্যাতে প্রকাশিত "বাসিন্দা" নামে।
এছাড়া কবির প্রতিতুলনা নামে অসাধারণ একটি কবিতা রয়েছে। কবিতার রঙ যে হৃদয়ে মাখা সম্ভব এই কবিতা তারই প্রকৃষ্ঠ উদাহরণ।
পাপ ও পুনর্জন্ম বইটির জন্য শুভকামনা ও অভিনন্দন।
ওয়ায়েদ আকাশ এর রঙ করা দুঃখের তাবু বইটির জন্য অপেক্ষা করছি। তার অন্য বইগুলিতে তিনি যথেষ্ঠ মুন্সিয়ানার ছাপ রেখেছেন। দেখা যাক তিনি এবার আমাদেরকে নতুন কি দেন।
কবি কুমার চক্রবর্তীর কবিতার বই আসছে: হারানো ফোনোগ্রাফের গান।
নিউওয়র্ক প্রবাসী কবি আবু সাঈদ ওবায়দুল্লাহর কবিতার বই আসছে: নো ম্যানস জোন পেরিয়ে। বই আসছে শুদ্ধস্বর থেকে।
অপেক্ষা করছি রিসি দলাই এর কবিতার বইটির জন্য। তার বইটির নাম: নাচঘর। নাচঘর বের করছে চারবাক।
কবি শ্রীদর্শিনী চক্রবর্তীর কবিতার বই শীতের অব্যর্থ ডুয়ার্স। বইটার জন্য অপেক্ষা করছি। বইটি বের হয়ে গেছে, তবে এখানে না; কলকাতা বইমেলায়।
এছাড়া আরও যে বইগুলোর জন্য অপেক্ষা করছি সেগুলো হলো:
সরকার আমিনের 'প্রেম ও প্যারাসিটামল'
আবদুল মান্নান সৈয়দের 'ঘুমের ভেতরে নিদ্রহীন'
সৈয়দ শামসুল হকের 'তবু বেঁচে থাকা অপরূপ'
শিমুল সালাহ্ উদ্দিনের 'সতীনের মোচড়'
তুষার গায়েনের 'দ্বিমেরুযোজন'।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


