আমার হাহাকারের মেঘে
আদুরে বালকের মতো শুয়ে থেকো আজীবন ...
মাঝে মাঝে অভিমান হলে
ঠোঁট ফুলিয়ো মিষ্টি করে, আমি তাতে
জল ভরা মেঘ দিবো ছুঁয়ে, দিবো জল বোনা
সুবাসী মেঘ; তুমি পান কোরো।
আমার তো এই আছে শুধু -
মেঘ...
ভেসে ভেসে কত দূর দূর যায়,
মেঘে স্নান করাবো; টিপ পরাবো কাজল মেঘের
একটু কাছে বোসো।
সবই রইল ওদিকে সব
জোনাক জ্বলা সাঁঝের আঁধার; দিনের আলো।
ঝাউ বনের জোৎস্না রইল; সবুজ এবং সমুদ্রও।
বেলা হলে, ক্লান্ত হলে
এদিক ওদিক সাংগ হলে
মেঘে এসো...
আমার মেঘে.. একটু কাছে...
মেঘ আদরে ঘুমিয়ে থেকো যখন খুশি...
যেমন খুশি...
১৫/০৭/২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


