একা, কিন্তু পরাজিত নই
প্রতিকণা স্বেদবিন্দু স্বাক্ষী দেবে
বঞ্চিত যদিও
তবু তরূখন্ডের মতো ভীষণ একগুঁয়ে
উঠছি বেড়ে অপ্রতিরোধ্য জিঘাংসায়
সংশপ্তক আগুন হৃদয়ে
বুকে পিঠে খোদিত দুঃখ বর্ণমালা।
ইতিহাস জানে
আমি তো যদুবংশ ধ্বংসের ইন্ধনে
নির্দ্ধিধায় পুড়িয়েছি সংসার
পাঁজরে নিয়েছি গেঁথে মৃগ শিশু কান্না
বন পোড়া আর্তনাদ ধমনী-শিরায়
উস্কোখুস্কো একতারা রোদ অলিতে-অলিন্দে
ক্ষ্যাপা অন্ধকারে উজানে যাবার
ভীষন তাড়া
জানি খরস্রোত, উল্টো পিঠ দিন-রাত্রি
জানি পতন নিয়তি
তবু গুচ্ছ গুচ্ছ সিঁড়ি বেয়ে
চূড়ায় ঠিক ওড়াব সদম্ভ ঘোষনা,
একা-
একাই
কিন্তু পরাজিত নই
কিন্তু পরাজিত নই
কিন্তু পরাজিত নই...
১৫/০৭/২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


