আমাদের বৃষ্টিকনারা বৃহষ্পতি গ্রহণ লাগা প্রমিথিউস।
দন্ডিত। একগুঁয়ে সন্তু।
চলার জেদকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে তোলে নুড়ির নুপূর।
মহাকাল জুড়ে স্বেদগ্রন্থির বিমূঢ় আত্নসর্মপন।
আমাদের ক্রোধ এবং কান্নার নিস্ফল নির্বান আমাদের দুরারোগ্য কাম, আমাদের বৃষ্টিকনারা তার কানা বেয়ে ছড়াতে থাকে মহাকালের দিকে।
পায়ে ঠোকর খাওয়ার সন্ত্রস্ত বিহ্বলতা এখন গা সওয়া।
আমাদের দিগন্তের দিকে সুমহান সৌধ এবং পতাকাগুলো ক্রম বিবর্ধিত। ক্রম উৎসারিত গোঙানির প্রিজমে আমাদের বৃষ্টিকনায় এক ঝলক অপ্রতিসম রঙধনু।
এরকমই আমরা।
এরকমই প্রতিদিন।
ক'ফোঁটা দু'ফোঁটা কাগজ ভিজে টুপটুপ করে বৃষ্টিকনারা গড়াতে থাকে আমাদের মোহন কফিনের দিকে।
বৃষ্টিকনায় আমরা এপিটাফ লিখি ।
প্রতিদিন।।
২৬/১২/২০০৯
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


