somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোতিশ্চক্র কিংবা নিমগ্ন পাথারে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এর চেয়ে ঝড় ভালো
শতেক ভালো জলপ্রপাত;
তার মাথায় বরং প্রস্তর ছোঁড় হাজার
ফুলতো অর্ঘ্য হতে পারে
বড় জোর যে কবি নপুংসক।

প্রেমে ভোলে যে কবি
কবি নামে তার কোন স্বত্ত্ব নেই।
তাকে বরং মানুষ বলো
বলো ব্যবসায়ী; দোকানদার;
আষ্টেপৃষ্টে জড়ানো কেরানী ভীষণ।
যে কবিকে টানে নির্বোধ নারী
সে কবি পাপিষ্ঠ।
প্রেয়সীর গুঞ্জরন কবির কানে
অশ্লীল শ্লোকের মতো বাজে,
দোহাই এর'চে ইস্রাফিলের শিংগা ফুঁকো
কবি কি চাইতে পারে প্রেম?

কবিকে প্রস্তর দাও
ভালোবাসা ভীষণ বিড়ম্বনা,
বরংতো ঘৃণা দাও
জল কেড়ে নিয়ে
দাও দাউ দাউ মরূভূমি,
কবির কপালে ছুঁইয়ে দাও
তপ্ত শ্বাস, মরূঝড়, ধূলো।
কবিকে গরল দাও
শীতল জলে বড় বিতৃষ্ণা।
কবিকে দুঃখ দাও
বুক ভাঙ্গা জলপ্রপাত সমুদয়
দাও ফণিমনসার ঝোপে
ক্ষুধার্ত শ্বাপদ তাড়া।

ধ্বংসের চেয়ে আর কোন আনন্দে
মাততে পারে কবি,
কবিতো অবলীলায়
নিতে পারে ক্রুশ কাঠ জ্বালা ; বেহুলার জল।
মারণ মন্ত্রবাণ ছুঁড়ে কবিকে
নির্দ্ধিধায় করে দাও সীমান্ত ছাড়া
বুক পকেটে দিয়োনা জোনাকি
কবিতো নিরত কংকাল পোষে বুকে।

ফসল পোড়া মাঠ
মরা শালিখের ঝোপ দেখে
কবি বিহ্বল বহুক্ষন।
কবিকে তো আঘাত দাও
দাও ক্রুর গর্জন
হিংস্র উন্মত্ততা;
দাও ভীষন ভূমিকম্প
অগ্নু্ৎপাত-অগ্নি
কবিকে জ্বালাও লাভার তুফানে।

কবি কি চাইতে পারে শীতল আশ্রয়?
চাইতে কি পারে সুখ?
গৃহ? সন্তান? আশা কি বাঁধতে পারে তাকে?
কবি কি ভালোবাসতে পারে শান্ত কূজন?
বৈঠা? জলের চ্ছলচ্ছল?
তাকে কি ভোলাতে পারে বিস্তৃর্ণ গেহ?
প্রাচীন মঠ?
জোনাকির ঝাড়?
হিজল? তমাল?
বৃক্ষের সারি?

এই সব স্থুল পুঁতিগন্ধে
কবি বিপন্ন ভীষণ!
তাকে তো যুদ্ধ দাও
ভীষণ কোলাহল
দাও মৃত্যূ;
কবিকে মৃত্যূ দাও
অকরূন, শোকহীন অজস্র অপার।
বরং কবিকে মহামারী দাও
দাও মন্বন্তর অভিশাপ অকম্প,
কবিতো বুকে বিষ পোষে
পোষে দগ্ধ মরিচীকা, উল্কাপাত
কবিতো সহজেই বইতে পারে থরথর বিস্ফোরণ।

কবিকে অবহেলা দাও
তবে তুমি সুখী শব্দ পাবে,
পাবে হরিৎক্ষেত্রের গল্প,
মিষ্টি শীষের সুর।
প্রলয়ে কাঁপালে তাকে
বহুগুন ফিরে পাবে প্রেমগীত,
পাবে সন্ধ্যা-সামগান,
মেঘদূত - স্বপ্ন গিরির প্রনয়।
কবিকে অন্ধকার দাও
দাও অকূল তিয়াস,
তবে তুমি আলো পাবে;
পাবে জোৎস্না ঝিরিঝিরি
যদি অমাবশ্যা বুনে দাও কবির প্রার্থনায়।

কবি তাই অনঙ্গ যন্ত্রনায়
অভিশাপ বিষন্নতায়
সব'চে আলোকদায়ী,
কেননা,
পাঁজরে ধূপকাঠি জ্বেলে
গন্ধ ছড়ায় যে মানুষ
কবি তার অনন্য নাম।।


০৮/১২/২০০৬

(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
The Old Guitarist, 1903
by Pablo Picasso)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×