আমার প্রিয় পোস্ট

প্রতিকণা শিশিরেই থাকে দূর কোন সমুদ্রের স্মৃতি। প্রতিটি দীর্ঘশ্বাসে কোন না কোন মানুষ...

windows 7 ultimate ব্যবহার করতে চান? ও হ্যাঁ পুরোপুরি ফ্রি-তে??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৭

শেয়ারঃ
0 4 0


বলার জন্য বলা শুধু নয়:
১.যারা সফটওয়্যারের চুরি -চামারিতে নাই, তারচে ওপেন সোর্স এর লোক, তাদের কাছে এই চুরি বিদ্যা শেখানোর পোষ্টের জন্য ক্ষমা চাচ্ছি। আসলেই আমি জানি ওপেন সোর্স চুরির চেয়ে অনেক মহৎ এবং যোগ্য সমাধান।।
২. এ ব্যাপারে সামুতে আগে লেখা হয়ে গেলে দুঃখিত। আমার চোখে এখনো পড়েনি।

প্রাক কথন:
এ পোষ্ট (এই ধরনের বাটপাড়ি রকম, অবশ্যই উইন্ডোজের উপর) লেখার ছোট্ট একটা ইতিহাস আছে। সেটা একটু বলে নিই।
গত নভেম্বরে আমার পিসিতে ভালোরকম ভাইরাস ধরে। যার একমাত্র সমাধান ছিলো পুরোপুরি ডিস্ক ফরমেট সহ অপারেটিং সিস্টেম বদলানো। অনেক সাধের সাজানো পিসি (বিভিন্ন কাজের অকাজের সফটওয়্যার দিয়ে) জলাজঞ্জলী দিয়ে এক বন্ধুর কাছথেকে উইনন্ডোজ ৭ আনলাম। নরমাল সিডি তে রাইট করা। সিরিয়াল নাম্বার সহ। আমিতো মহা খুশি। এই জিনিস পাবার ইচ্ছে বহু দিন ধরে। দাও ইন্সটল। দিলাম এবং যথারীতি ৭-এর রূপে পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। এর আগে ছিলো ভিসতা, কম্পুটারের সাথে ফ্রি এসেছে, এবং মাত্র দু'মাসের মাথায় ঐ জিনিস পাল্টে পুরনো এক্স পি তে ফিরে গিয়েছিলাম। যা হোক। কিন্তু অপারেটিং সিস্টেমের কোনায় দেখি লেখা : evaluation copy। বন্ধুকে জিগগেস করে জানলাম , ইহা evaluation copy, মার্চ ২০১০ পর্যন্ত থাকবে। তারপর অটোমটিক গায়েব হয়ে যাবে। এরে এখন কি বলতে ইচ্ছে হয়? কিন্তু ঐ যে বললাম ৭-এর রূপ, আপাতত ভুলে গেলাম আর ভাবলাম - যা হোক , এখনো অনেক দিন আছে। দিন গড়াতে থাকলো। সবার কাছে ফুটানি করে বেড়াচ্ছিলাম, হে হে বাবা! পুরনো দিন শেষ, এখন উইন্ডোজ ৭ এর দিন। তারওপর ultimate ভার্সন। বন্ধুরা আড়চোখে তাকায়। তা তাকাক। কিন্তু বিধির সইলোনা। গত দিন কয়েক আগে হঠাৎ প্রথম বারের মতো দেখি একটা ছোট্ট মেসে পিসির কোনায় উঁকি ঝুঁকি মারছে। হয়তো আগেও মেরেছিলো, খেয়াল করিনি। মোদ্দা কথা বলতে চাইছে: বহুত হইছে, ফ্রি খাওয়েন দিন শেষ, নতুন উইন্ডোজ কিনে আন বা সিরিয়াল কিনে লাগাও বাছাধন। বহুত ফুটানি দেখাইছো। আর মাত্র ১১ দিন। তাড়াতাড়ি ডাটা ব্যাক আপ লাগাও।। হরি দিন তো গেল!! এত দিন প্রায় ভুলেই ছিলাম। এবারে আবারো খোঁজ , খোঁজ। গোটা পাঁচেক windows 7 (দুই নম্বরী সাইট হতে) এবং তার ক্র্যাক, প‌্যাঁচ -গোঁজ যা আছে সব সহ ডাউনলোড করলাম আর যথারীতি ইনস্টলে ব্যর্থ হতে থাকলো। মোটামুটি ঘুম হারাম হয়ে গেলো। রাতদিন ঐ মেসেজ। দিন গেলো দিন গেলো !! হাতে দুটি অপশন: হয় পুরনো এক্স পি তে ফেরত যাওয়া অথবা windows 7 একখান কিনে আনা। দ্বিতীয়টাতে নৈব নৈব চ। বিজ্ঞ জনে এর কারণ জানেন। আর প্রথম টাতে পরাজয়ের অনুভূতি। সুতরাং দুটোতেই যাওয়া চলেনা। জেনুইন করার নানান ঝাড় ফুঁক ফিকির ফেল মারলো। এবারে কোমর বেঁধে নামা গেল মাইক্রোসফটের মাথায় কাঠাঁল ভাঙার জন্য। ঘুমহীন, স্নানহীন ইত্যাদি ইত্যাদি। অবশেষে আমি পাইলাম! আমি ইহাকে পাইলাম!! এখন আমি এখন windows 7 এর গর্বিত মালিক, পুরো জেনুইন।
হে হে বাবা। সে সফলতার কাহিনী আর যদি কারো লাগে , সে ভরসায় এই সমাজসেবা মূলক পোষ্ট, আপনারাও কিভাবে ইহাকে পাইতে পারেন। (যাদের আছে তারা বাদ কিন্তু)।

যা হোক বহুত গপ্প করে ফেললাম । এবারে সোজা কাজের কথায় আসা যাক।

এ পোষ্ট যারা ফলো করবেন , তাদের কোন রকম টেকি হবার দরকার নেই। একদম না। শুধু আপনার মোটামুটি জানা থাকতে হবে কিভাবে একটা নতুন অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়। ব্যস। তো এবার ধাপে ধাপে শুরু করা গেল। আল্লাহ ভরসা।

আপনার যা লাগবে:
১. একটা টরেন্ট ডাউনলোডার। নামিয়ে নিন
এবং ইন্সটল করুন u-torrent এখান হতে:
http://www.utorrent.com/downloads

ফাইল সাইজ: 311.8 KB

2. একটি iso file র্বানার, ডিভিডি তে ফাইল র্বান করার জন্য।
না থাকলে ডাউনলোড করুন এখান থেকে:
http://download.cnet.com/Active-ISO-Burner/3000-2646_4-10602452.html?part=dl-105270&subj=dl&tag=button
ফাইল সাইজ: ৪.৭১ এম বি।
ইন্সটল করে নিন।

৩. এবারে আসল ফাইল ডাউনলোড করার পালা।
windows 7 ultimate 32 bit ডাউনলোড করুন এখান থেকে:

http://thepiratebay.org/torrent/5021073/7600.16385.090713-1255_x86fre_client_en-us_Retail_Ultimate-GRMCU
এটি একটি টরেন্ট ফাইল। খুব দ্রুত ফাইলটির লিংক আপনার দেখিয়ে দেয়া জায়গায় ডাইনলোড হবে। যেহেতু আগেই টরেন্ট ডাউনলোডার নামিয়ে নিয়েছেন এখন সময় সুযোগ মতে ফাইলটাতে শুধু ডাবল ক্লিক করুন। বাকি টরেন্টের দায়িত্ব। ফাইল নেমে যাবে। আপনার windows 7 ultimate 32 bit iso file আকারে।

ফাইল সাইজ: 2.33 GB , বিশাল নিঃসন্দেহে। কিভাবে কতক্ষনে ডাউনলোড করবেন আমাকে জিগ্গেস করে লাভ নেই। তবে অন্য উপায় নেই। নামাতেই হবে। অপারেটিং সিস্টেম বলে কথা।

৪. এবার তো ফাইল টির iso file ডাউনলোড হয়ে গেলো। (আহা বলা যত সহজ ডাউনলোডানো যদি অত সহজ হত?) এবার ফাইলটি ডিভিডি তে রাইট করতে হবে। ধাপ দুইয়ে নামানো iso file বার্নারটি কাজে লাগান। ফাইলটি বার্ন করুন একটি ডিভিডি তে।

৫. একটি একটিভেটর ডাউনলোড করুন। এটি কাজে লাগবে আপনার চোরাই মালের উপরে সিল লাগানোর জন্য। হাজার হোক, জেনুইন ব্যবহার করতে চাইতো।

নাম : 7 loader, ফাইল সাইজ: 3.04 MB
নামিয়ে নিন এখান থেকে:
[link| http://www.filedropper.com/7loader16]
এটা পাবেন জিপ আকারে। ফাইলটি লাগবে অপারেটিং সিস্টেম ইন্সটলের পর। সুতরাং ইউ এস বি তে নিয়ে রাখুন। কিংবা পরেও নামাতে পারবেন।

৭.তো আর কি! ডিভিডিটি চালিয়ে দিয়ে ইন্সটল শুরু করুন windows 7 ultimate 32 bit যেভাবে সবাই করে। শুধুমাত্র যখন প্রোডাক্ট কি চাইবে, নেক্সট টিপে পার হয়ে যান এই বৈতরনী। আপনাকে যেতে দিবে।

৮. ওহ মাই গড। সত্যিই ইন্সটল হয়ে গেলো। ( আমার অনুভূতি শব্দায়িত করলাম, কেননা আমি ধরেই নিয়েছিলাম আগের ৫ চেষ্টার মত এবারো লাষ্ট মুর্হূতে হবে না।

৯. এবারে সেই ৫ম ধাপের একটিভেটর চালান, আগে না নামালে এখন নামান। জিপ ছিলো ফাইলটি। extract করুন run করুন।

run করলে দেখবেন কতগুলো কোম্পানীর লোগো দেখাবে। অর্থাৎ জানতে চাইবে আপনার কম্পুটার কোন ব্রান্ড। আপনারটাতে ক্লিক করুন।


তারপর একটা মেসেজ দিবে। এরকম:


এবারে ইন্সটল ৭ লোডারে ক্লিক করুন।

ব্যস সেই আপনাকে ধন্যবাদ জানিয়ে বাকি কাজ করে দিবে। কিভাবে যে করে আল্লা মালুম।

বিঃদ্র

০. এখানে অপারেটিং সিস্টেম ইন্সটলের সিস্টেম শেখানো হয়নি। এ পোষ্টের উদ্দেশ্য এটা নয়। ধরে নেয়া হচ্ছে আপনি জানেন। না জানলে জানা কারো সাহায্য নিন।

১. সম্ভব হলে চুরি করা উইন্ডোজ ব্যবহার না করে ওপেনসোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। চোরের মার বড় গলা, ঠিক না?

২. খোদার কসম আমার ক্ষেত্রে ঠিক যে ভাবে বললাম, সেভাবে কাজ করেছে। আপনার ক্ষেত্রে না করলে সিস্টেমের পার্থক্যের কারনে হতে পারে। তাই জানার সুবিধার্থে আমার সিস্টেম কনফিগ দিয়ে দিলাম:
core dual, 1.6 GHz processor, 80 GB Harddrive, 1 GB ram

৩. যাদের ৬৪ বিট লাগবে, আমাকে কমেন্টে জানাতে পারেন, লিংক দেবার চেষ্টা করবো।

৪. সকল টেকি ভাইদের কে অনুরোধ, জটিল প্রশ্ন করলে পারবোনা। আমি শুধু আমার সিস্টেম যেভাবে কথা শুনলো তাই বললাম।

৫. পুরো সিস্টেমই ইন্টারনেট হতে ফলো করে করা। আমার কৃতিত্ব হচ্ছে খুঁজে বের করা, নিজের উপর প্রয়োগ করে সফল হওয়া এবং বাংলায় বনর্না করা। না হলে একে একেবার কপি পেষ্ট বলাই উচিত। তবে প্রমিজ, ইন্টারনেটে এত সহজ করে বলা নেই।

৬. অত্যন্ত সহজবোধ্য করেত গিয়ে আশাকরি জটিল করিনি। কোথাও অস্পষ্টতা থাকলে প্লিজ কমেন্টে জানান।

7. উইন্ডোজের ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত। তাও ভুল ছবি। ওখানে পাইরেটেড দেখানো হয়েছে home premimum কে। থাক আপাতত। আর ভালা পাচ্ছিনা
৮. অবশ্যই অবশ্য্ই উইন্ডোজের অটো আপডেট অফ করে রাখবেন। অতি জরুরী।।


একটা জিজ্ঞাসা: আচ্ছা, বিল গেইটস কি সামু পড়ে? তাইলে কইলাম...[/si

 

প্রকাশ করা হয়েছে: রম্য  বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:১১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ দ্বিতীয়নাম ।

৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩০
নীড় ~ বলেছেন: নেটে তো প্রি ক্রাকড উইন্ডোজ ৭ ইজিলি এভেইলেবল। ডাউনলোড করে খালি ইন্সটল করলেই হয় আর কিছু লাগেনা। নিজে ক্রাক করার দরকার কি!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৪

লেখক বলেছেন: হতে পারি। আমি অত সহজে পাইনি। তাই অনেক খোঁজার পর এই পদ্ধতি পেয়ে সবার সাথে শেয়ার করলাম। এই নিয়ে আপনি একটা লিংক মূলক পোষ্ট দিয়ে দিন না। অনেকেরই উপকার হবে। আপনাকে ধন্যবাদ।

৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩৪
সুভ্র বলেছেন: ভাই মন দিয়ে শোনেন।

আমিও উইনডোজ সেভেন ব্যবহার করছি। অনেক কাহিনীর পর ‍এইটা ইনস্টল করি। কিন্তু হঠাৎ একদিন ঐ নোটিশ। পরের দিন দেখি আর ওপেন হয় না। কি করার আবার ইনস্টল করলাম। এবার ‍দিন যত যায় চিন্তা তত বাড়তে থাকে।

৩০ তম দিন, লেখা উঠেছে You must active today,active windows now. চিন্তায় ঘুম হারাম। দুপুর গেলো বিকাল গেলো। আর কয়েক ঘন্টা পর রাত বারোটা বাজলেই আমার উইনডোজের কাম সারা। মাগরিবের নামাজের মাঝখানে একটা বুদ্ধি মাথায় আসছিলো যা এশার নামাজের সময় আবার মনে পড়লো।

কম্পিউটারের ডেটটা পিছিয়ে দিলাম। কি মজা 3 days remaining আরেকটু পিছিয়ে10 days remaining আরেকটু 20 days remaining এভাবে কয়েকদিন পরপর শুধু ডেটটা পিছিয়ে দেই। আরা আমার উইনডোজের আয়ু ঠিক থাকে। চলছে চার মাস যাবৎ।



কিন্তু সমস্যা হলো এখন প্রতি দুই দিন পর পর একদিন করে আয়ু কমছে এবং ডেট পিছালেও কাজ হচ্ছে না।এখন 12 days remaining.

কি করে আমার এই চলমান উইন্ডোজটাকে বাচিয়ে রাখা যাবে সেই বুদ্ধি চাচ্ছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৫

লেখক বলেছেন: কি ভার্সন ই্উজ করছিলেন বলেন তো?

৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৩৬
পলাশমিঞা বলেছেন: এই মহা বিপদে আমিও পা দিয়েছিলাম।

মাইগো মাই, যে ডর ডরাইছিলাম।

পরে সাইজ করেছি। আহা কি যে আনন্দ,

তবুও ডর লাগে কখন জানি ধইরা ফালাইয়। তাই ভিস্তাও নামাইয়া রাখছি। ওটা ল্যাপটপের লগে আইছিল। নাম্বার আছে।


খুব পাস্ট। মজা লাগে, ডরও লাগে কখন জানি ধইরা ফালায়।


ভাইজান নির্ভয়ে ব্যবহার করা যাবেতো। আমিতো প্রায় ৬/৭ বারের মত ইনস্টল করেছি এবং বার বারই কাজ হচ্ছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: বিশ্বাস করেন, কোন রকম ঝামেলা দেখা যাচ্ছেনা। দাঁড়ান একটা কথা বলতে ভুলে গেছি, এখনি্ আপডেট করে দিচ্ছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৯

লেখক বলেছেন: কাঠের খাঁচার পাখিকে ধন্যবাদ।

৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫০
পলাশমিঞা বলেছেন: আমিত
Microsoft Security Essentials এইটাও ব্যবহার করতাছি।

সব ঠিক আছে কয়। তুবও ডর লাগে।


আমার গান হুনবে?

http://www.youtube.com/watch?v=ui_IVoDO0Og


এই মাত্র তুলেছি। নুতন গান। শুনবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আপনার কথা শুনে আমি সহ অনেকেই আশ্বস্থ হবে আশাকরি। অতি গুড নিউজ।

মজার গান তো! :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৫

লেখক বলেছেন: না না আমি জানতে চেয়েছি কি কপি ইউজ করছেন। ইভূলিউশান কপি বা এই ধরনের কিছু কিনা?

৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৭
পলাশমিঞা বলেছেন: আসলে কাজ করে। তবে আমার কেন জানি ডর ডর লাগে।

মাত্র কয় ঘন্টা আগে কাজ শেষ করে সাইটে তুলেছি।

সব আমার, গান সুর গলা বাজনা।

সত্যি মজা পাইছেন? আরো কয়েকটা আছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৭

লেখক বলেছেন: ভয় লাগাইতো স্বাভাবিক। পাইরেটেড যে।

আর হ্যাঁ, সত্যিই মজা পেয়েছি।

১০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৫৯
বিডি আইডল বলেছেন: আমি বহু আগে উইন্ডোজ সেভেন নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম ...মিনিনোভা থেকে নামিয়েছিলাম...সেটার সাথেই এক্টিভেটর ছিল....

৭ নামানোর সবচেয়ে বড় হ্যাপ হচ্ছে এর বিশাল সাইজ...ফ্রি ডাউনলোড সাইট থেকে এই জিনিষ নামানো সহজ ব্যাপার না....
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১৩

লেখক বলেছেন: ইস আগেই আপনার পোষ্ট টা যদি দেখতাম অনেক ঝামেলা বেঁচে যেত বোধহয়।
ঠিক ই বলেছেন আপনার সাথে একমত। তবে ভাগ্য ভালো যে ব্রডব্যান্ড ইউজ করছি।
ধন্যবাদ বিডি আইডল ভাই।

১১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০৯
পলাশমিঞা বলেছেন: গানটা আমার নতুন বইর। ওটা আমার অঞ্চলের ভাষায় লেখা। একবার কয়েক পৃষ্টা ব্লগে দিয়েছিলাম।


নুতন আরেকটা লেখছি, সিলটি, চলিত এবং আংড়েজি।

নায়ক সিলটি, নায়িকা ঢাকার,

আহারে মজা, একে অন্যের কথা বুঝেনা, তখন আংড়েজিতে কথা বলে।

নায়ক হল বিটলা মার্কা। তার জন্ম লন্ডন দেশে কখনো যায়নি।

মজা আর কাহাকে বলে। লেখার সময় আমি হাসতে হাসতে শ্যাষ হয়ে যাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:১৪

লেখক বলেছেন: নতুন বইয়ের জন্য শুভেচ্ছা।
আপনি তো দেখি অনেক প্রতিভাবান।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:২৭

লেখক বলেছেন: তাহলে তো আপনার কেস পুরোপুরি আমার মত। এই পোষ্ট আপনার কাজে লাগবে আশা করতে পারি।

১৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩০
শাহেরীন বলেছেন: ++++++
প্রিয়তে নিলাম।।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: শাহেরীন, প্রিয় বাক্য শোনানোর জন্য ধন্যবাদ।।

১৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:০২
সাইফ হাসনাত বলেছেন: আচ্ছা ভাই,
জেনুইন কিনতে কতো টাকা লাগে? আমি এতো কিছু বুঝিনা! আমিও সেভেন ইউস করতেছি। কিন্তু জানিনা- কবে মেয়াদ শেষ হয়ে ফুট্টুস হয়ে যাবে...!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১৩

লেখক বলেছেন: হাসনাত ভাই বড় লজ্জার মধ্যে ফেলে দিলেন। জেনুইন কিনতে পারলে সবচে ভালো। আসলেতো তাই করা উচিত। কিন্তু...

যা হোক। আপনার কথা মতো দাম সার্চ করে দেখাচ্ছে:
মাক্রোসফটের ওয়েবসাইটে এই জিনিসের দাম; £১৯৯.০০। চিন্তা করেন অবস্থা। তবে অন্য সাইটে আরো কম পেতে পারেন।

১৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪
অনিক্‌স বলেছেন: ভাই আপনে তো দেখি চরম বস, 1.6 MHz processor এর পিসিতে উইন্ডোজ ৭ আল্টিমেট ইনস্টল কইরা ফালাইছেন :) :) !! এই জিনিস কোন যাদুঘরে পাইলেন??

আসলেই বহুত কষ্ট করছেন। এখন আর একটু কষ্ট করে পোস্ট টা এডিট করে দেন (তবে পিসিটা যাদুঘর থেকে এনে থাকলে আলাদা কথা )।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: নাহ্ আপনার জ্বালায় আর পারা গেলনা। দিলাম এডিট করে। ভুলটাতো খেয়ালই করিনি। ধন্যবাদ আপনাকে।।

১৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
ফুনসুখ ওয়াংড়ু বলেছেন: ট্রাই মাইরা দেখি। পরে ধন্যবাদ দিমুনে।
১৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২
মতিউর রহমান সাগর বলেছেন: দেখেন ট্রাই করে। মনে করে ধন্যবাদ জানিয়ে যাবেন কিন্তু। আর না হলে ?
১৮. ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১১
ভুদাই বলেছেন: আপাতত প্রিয়তে নিলাম
১২ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নেবার জন্য, কাজ যে হয় তা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত।
ব্লগার শাহেরীন কে জিজ্ঞেস করে দেখতে পারেন।।

১৯. ১৪ ই মার্চ, ২০১০ সকাল ৯:৩৩
ফুনসুখ ওয়াংড়ু বলেছেন: ট্রাই করলাম। আসলেই কাজ হল। ধন্যবাদ আপনাকে। জটিল জিনিষ দিয়েছেন।
২০. ১৫ ই মার্চ, ২০১০ রাত ১:৩৭
মতিউর রহমান সাগর বলেছেন: আপনি দেখি সত্যিই কথা রেখেছেন। @মন্তব্য 16।
ধন্যবাদ অসংখ্য।।
২১. ২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩২
আমি স্যাম বলেছেন: Is this process applicable to desktops??? Cause activators which I've found for Windows 7 are for laptops. Have you tried it in a desktop??? Please let me know.... It's urgent....
০৯ ই এপ্রিল, ২০১০ রাত ২:২৫

লেখক বলেছেন: though i tried it only on my laptop, I dont think it will be different for desktop.
thanks

২২. ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ৭:০৯
আমিনুল ইসলাম বলেছেন: ফাইল ড্রপার থেকে অ্যাক্টিভেটরটা ডাউনলোড করতে পারছি না। ক্যাপচা দেওয়ার পর পেজ রিফ্রেশ হচ্ছে, ডাউনলোড হচ্ছে না।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: আবার চেষ্টা করে দেখুন তো। আমি তো এই মাত্র চেক করে দেখলাম, ক্যাপচা দেওয়ার সংগে সংগেই ডাউনলোড অপশন শুরু হয়ে যায়।।

২৩. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৯
সোনারতরী বলেছেন: জটিল একটা জিনিস , কাজে লাগতে পারে। ++++

আগে ফাইল নামাই তারপর আপনাকে ................
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:০২

লেখক বলেছেন: বাপরে, ভয়ে ভয়ে আছি...
তারপর আমাকে কি??

২৪. ১২ ই মে, ২০১০ রাত ১০:৪০
জেমিনি বলেছেন: আমার কয়টা প্রশ্ন আছে।

১. উইন্ডোজ ৭ কি এই লিঙ্ক থেকেই নামাতে হবে??? আমি যদি বাজার থেকে কেনা সিডি ব্যবহার করি তাহলে কি কাজ করবে না?

২. একটিভেটর চালানর সময় কি ইন্টারনেট বন্ধ রাখতে হবে?

৩. আপডেট অফ করব কি করে??

৪. আমার পিসি ৩২ বিট কিন্তু উইন্ডোজ ইন্সটল করলে অই খানে ৬৪ আর ৮৬ ছাড়া আর কনো অপশন নাই এখন আমি কি করতে পারি?
_________________________

আমার অপারেটিং সিস্টেম হল

Processor: Intel Core 2Duo E7400 @ 2.80Ghz
Ram: 4 GB
১৫ ই মে, ২০১০ দুপুর ২:১৫

লেখক বলেছেন: ১. বাজার থেকে কিনলে তো সিডি কি থাকার কথা।
যদি ক্র্যাক ভার্সন হয়, তবু কাজ করার কথা। জিনিস একই।

২. একটিভেটর চালানোর সময় ইন্টারনেট বন্ধ রাখতে হবেনা।

৩.go to system properties----> Automatic updates-----> check the button says: Turn off automatic updating

৪. যেটি ৮৬ , ঐ টাই আসলে ৩২ । সুতরাং আপনি ৮৬টা ইন্সটল করুন।।

দেখুন কাজ করে কিনা।। আপনার পিসির কনফিগারেশন দারুন।।

২৫. ১২ ই মে, ২০১০ রাত ১০:৪২
জেমিনি বলেছেন: আগের পোষ্টটা ডিলেট করে দেন...
১৫ ই মে, ২০১০ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ও কে।।

২৬. ১০ ই জুন, ২০১০ দুপুর ২:০৬
জেমিনি বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত আরো আগে বড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় ১টা ধন্যবাদ দেয়া দরকার ছিল কিন্তু আসা হয় নি... আপনাকে অনেক বড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড়ড় ১টা ধন্যবাদ কাজ করেছে :D :D :D :D

আমার পিসির কনফিগারেশন দারুন না হলে তো ডিজাইন এর কাজ করতে পারতাম না ঠিক মত... :``>>
২৭. ১৪ ই জুন, ২০১০ রাত ৩:০০
মতিউর রহমান সাগর বলেছেন: জানিয়ে গেলেন এজন্য অনেক কৃতজ্ঞতা। তাতে অন্য কাউকে লিংকটি দ্বিধাহীন দেয়া যাবে। কিছু বললে আপনি তো সাক্ষী...

ধুর , আপনি আর্জেন্টিনা ;) ;) X( X( :(( :((
২২ শে জুন, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

২৯. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ২:২০
এম. এ. খসরু নোমান বলেছেন: 2.33 GB ফাইল টা কি Extract করে তারপর DVD তে Write করব?
৩০. ২৩ শে জুলাই, ২০১০ রাত ১১:১০
এম. এ. খসরু নোমান বলেছেন: কিগো ভাই কোনো জবাব দিলেন না?
ভাই আমি ইনিস্টল করসি এখন উইন্ডোস আপডেট কি অন রাখব? যদি অন রাখি তবে নেট থাকলে কি ধরা খাব?
জবাব দিয়েন ভাই X( X( X( X(
২৪ শে জুলাই, ২০১০ ভোর ৪:১৩

লেখক বলেছেন: স্যরি নোমান ভাই, প্রতিদিন আমার আসা হয়না সামুতে।
ইনস্টল যখন করেই ফেলছেন, মানে ডিভিডি'তে রাইট করার সমস্যাতো কাটিয়েই উঠেছেন , তাইনা? আসলে আইসো ফাইল সিম্পলি বার্ন করলেই হয়। দ্যাটস অল।

উইন্ডোজ আপডেট অফ করে রাখাই সব'চে বুদ্ধিমানের কাজ। ধরা খাওয়ার চান্স থাকেনা আরকি।

সব কিছু ঠিক ঠাক মত স্টেপ অনুযায়ী হয়েছে তো , জানালে ভালোলাগতো।

আবারও স্যরি দেরীতে উত্তর দেবার জন্য।।

৩১. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫২
সায়েম মুন বলেছেন: কবি সাগর ভাইয়ের টেকি পোষ্ট :|

৭ আলটিমেট এ আছি। তবে কোন সিডি মিডি নাই। ল্যাপি কেনার সময় ফাও পাইছিলাম। B-))

ইন্সটল দিতে হইলে বিপদে পড়বো। তখন না হলে সাগর ভাইরে ভাড়া করে নিয়ে আসবো :D
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৬

লেখক বলেছেন: বাপরে। এই পোষ্ট আপনার চোখে পড়লো কেমন করে :`>
টেকি পোষ্ট দিতে ইচ্ছে করলেও দমিয়ে রাখি নিজেকে।

আসলেই ৭ ভাল লাগছে। একটু সাইজে বড় অবশ্য।।
বিপদের সময় ফোন দিয়েন, পোষ্ট নিয়ে হাজির হবো।। ;)

৩২. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১০
রিজেল বলেছেন: 7 use করতেছি।

7 Ultimate, পুরা original B-) + পুরা FREE :D

Microsoft হাতে তুইলা দিয়া গেছে :-B

auto update ON

শান্তিতেই আছি |-) |-) |-) |-)
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৭

লেখক বলেছেন: আহারে! দেখলে হিংসা লাগে। হিংসা জাগানোর জন্য মাইনাস আপনাকে X(

ভাই পোষ্ট পড়ছেন এই জন্য কৃতজ্ঞতা।।

৩৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১০
ফেরদাউস আল আমিন বলেছেন: কি দরকার এত কষ্ট করার।
উবুনটু ১০.০৪ ব্যবহার করুন। এখন উবুনটু উইন্ডোজ থেকে ঢের ভাল। সংগে "ওপেন অফিস", যা দিয়ে এমএস অফিসের যাবতীয় সব কাজ করা যায়, বিল্ট ইন। আর বাধা হীন ভাবে হাজারো উন্মুক্ত সফ্টওয়্যার স্থাপন করার স্বাধন সুযোগ। আপডেট করতে পারবেন কোন প্রশ্ন ও অর্থ ছাড়াই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০১

লেখক বলেছেন: আমিন ভাই, কথা ঠিকই । চুরি আসলেই ভালোনা। তাইতো পোষ্টের উপরে বলে নিলাম। তবে কিনা লিন্যাক্স কে আসলে আরো বেশি এভেইলেবেল হতে হবে ইউজার ফ্রেন্ডলির দিক থেকে । হয়ে যাবেও। আমার ল্যাপটপে ৭ এবং উবুন্টু দুটাই আছে। ভালোই লাগে। তবে কিছু সমস্যা হয়ে যায় প্রায়ই বিশেষত নবিস দের জন্য , এই যে নিচের মন্তব্যই দেখেন না।।

গতকাল একজনের উবুন্টুতে ওয়্যারলেস ঠিক করতে গিয়ে বেশ যন্ত্রনায় পড়ে গিয়েছিলাম। তো এগুলো ঠিক হয়ে গেলে দেখবেন সবাই ব্যবহার করা শুরু করবে।।

ধন্যবাদ পোষ্টে আসার জন্য।।

৩৪. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪৭
খন্দ.লিমন বলেছেন: ভাই ubuntu দিয়ে তো নেট চালাতে পাচ্ছি না ...এটাই তো problem .তা না হলে তো সব ঠিকই ছিল ।।
২৮ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:০২

লেখক বলেছেন: লিমন ভাই, সমস্যাটা কি তা জানিয়ে সামুতে পোষ্ট দিয়ে দেন, এখানে প্রচুর এক্সপার্ট আছেন উবুন্টুর, নিশ্চিত সাহায্য পাবেন।।

০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৮

লেখক বলেছেন: সোজাসুজি ধন্যবাদ সোহানুর রহমান। দেখেন কাজে লাগে কিনা।।

৩৬. ০৭ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:১৬
ছন্দ্বহীন বলেছেন: আমার উবুন্টুতে নেট কানেকশন নিয়ে আজো সমাধান পাইলাম না ভাইয়া...একটু হেল্পানো যাইবেক নাকি?
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৯

লেখক বলেছেন: জ্বি ভাইয়া, বিস্তারিত রোগের উপসর্গ বলেন, দেখি নাড়ী টিপে..................

৩৭. ২৫ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:৪১
জেমিনি বলেছেন: http://www.filedropper.com/7loader16


লিংক টা কাজ করছে না... একটু দেখবেন কি??? আমার দরকার ছিল :(
২৩ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: খাইছে, জরুরী প্রশ্ন ৩ মাস পরে দেখলাম!!

লিঙক তো কাজ করে দেখি।।

৩৮. ০৬ ই মার্চ, ২০১১ রাত ১০:২৭
মগজ ধোলাই বলেছেন: ভাই কোন file টা dvd তে burn করতে হবে? load হওয়া folder টা burn করতে হবে না set up file টা burn করবো ?একটু বলেদিলে ভাল হয়।
০৫ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:৩৭

লেখক বলেছেন: সেট আপ ফাইলটা শুধু। ফোল্ডার দরকার নেই।

সরি, অনিয়মিত হয়ে গেছি ভীষন তাই এই দেরী। কাজ হয়ে গেছে ইতিমধ্যে? না হলে জানাবেন।

৩৯. ০৯ ই জুন, ২০১১ সকাল ১১:৫৭
মগজ ধোলাই বলেছেন: আমি windows7 load করলাম।আমি airtel gprs net দিয়ে টানা পাঁচ দিন ধরে ডাওনলোড করেছি। :D আপনি যেমন বলেছেন ঠিক তেমনই করেছি; কোন অসুবিধা হয়নি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। :-B :-B :#) :D B-)) =p~
৪০. ০৯ ই জুন, ২০১১ দুপুর ১২:১০
মগজ ধোলাই বলেছেন: http://www.filedropper.com/7loader16 দাদা এটা কাজ করছেনা ।ডাওনলোড হচ্ছেনা।কি করি??? :( :((

 

মোট সময় লেগেছে ১.০৭৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগার টিপুর মৃত্যূতে কালো ব্যাজ নিয়েছিলাম প্রোফাইলে, কিন্তু সরাবার ফুরসত পাচ্ছিনা। এখন সেটা তিতাস এবং আরো আরো দুর্ঘটের জন্য পরে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই