কেঁদোনা পাহাড় কন্যা, লক্ষী, কাঁদেনা অমন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সূর্যের গায়ে আজ নুন ছিটা। ভোরে; হরিতকীর
পুরুষ্ট বাকলে ক'ফোঁটা গত রাত্রি লেপ্টে আছে; আর
এখানে ওখানে লবনাক্ত সূর্যালোক; খানিক ছায়া মেখে
শ্যাওড়ার ঝোপে নিদ্রিত কেউটের ফনা; ঝুম চাষের আজ
যায় বেলা।
ওখানে ভাঁড় ভরা জোৎস্না ছিল; চেটে পুটে খেয়ে গেছে
বন ময়ূর; তার ঝরা পালকে শিশিরের নামাবলী। পদ
রেখা ভরা নুড়ি; জংলা-চর পাখির পাঁচালী গত সাঁঝে
ঘরে গেছে; আজ বেলা হয় , বেলা হয়, ফেরেনি
মাকড়-লোভী-চঞ্চু কোন।
তোমার ছেলে ঘরে ফেরেনি কাল সাম্পান ভাসাবার পর।
টিলার ওপারে তুমি কান্না রেখে গেছো নৈবদ্য, দগদগে
বিষাদ টিলায় ঠোকর খেতে খেতে পদ্মার দিকে
ব্রক্ষ্মপুত্রের দিকে পাল তুলে ভেসে যায়।
লোবান গন্ধ জ্বেলে ধ্যান ঘরে যে কথা ছড়াও; জলচরা
শ্যাওলা তোমার কুটির ছুঁইয়ে সে কথার ধূপধূনো নিয়ে
নেমে আসে সমতলে ; আমাদের বধির ঈশ্বর মাথা ঝুঁকিয়ে
নাচেন প্রেক্ষাগৃহের লাল আলোয়, নীল আলোয়। জংলা সবুজ
তার প্রিয় বসনের রঙ।
আমি শোক লিখি; পাহাড় কন্যা ; পাহাড়ের বাঁকা পবিত্ররেখা
লাইনের পর লাইন অনুদিত হতে থাকে আমার শ্লোকগাথায়।
তোমার প্রিয় প্রানগুলো গহীন অরণ্যের দোঁআশে পলিতে
একেকদিন উন্মাতাল চান্নি পসরে যে
গাঁথা গায়; আমি তার এস্রাজ বাদক; সমতলের
লজ্জা ঢাকি ক্লিষ্ট শব্দের ভাঁজে, সন্ধি-সমাস-প্রকরণে।
৭ মার্চ ২০১০
(ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত
Maelstrom
by Salvador Dalí )
১২টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।