অবশেষে, পরিণয়!
০২ রা মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত সুন্দর একটা খবর পেলাম, মনটা ভীষণ রকমের ভাল লাগছে। দু'জনের সম্পর্ক বন্ধুত্ব থেকে বিশেষ কিছুতে গড়ানোর আগে থেকেই আমার পরিচয় ছিল দু'জনের সাথেই। একজনের চরম দুর্বলতা ছিল, আরেকজনের কোন খবরই ছিল না। সেই সূত্রে বুক ভরা অভিমান নিয়ে দেশ ছাড়াছাড়ি আরও কত কি। আরেক পক্ষের খবর হতে অনেক দেরি হয়েছে। এর মধ্যে সে এক একটা কান্ড করে আর অন্য পক্ষ তড়পায়। পুরা সিনেমা। পুরা সিনেমাটারই দু'পক্ষের সবচেয়ে ভালো ভিউ আমার চেয়ে ভালো কেউ পায় নি। সম্পর্ক অঙ্কুরিত হওয়ার অনেক আগে থেকেই এই ব্যাপারে ভাবনাগুলোর জীবন্ত ডায়রী হয়ে ছিলাম। বয়সে অনেক ছোট হয়েও পাকনা পাকনা তত্ত্ব দিয়ে ফাটিয়ে ফেলেছি। তবে ক্যাটালিস্ট হতে যাই নি ভুলেও। এক পক্ষের হয়ে সাফাই গাইলে কখন না কখন চক্ষুশূল হয়ে যাই এই ভয়ে!
এটাই একটু কঠিন ছিল, দুই কূল রক্ষা করা। দুই কূলকেই বন্ধু মনে করলে কখন আবার দুই কূলই শত্রু ভেবে বসে এই সব ভয়ে টয়ে।
অত সবের দরকার হয় নি। অবশেষে দুই জনই নিজে থেকেই নিজেদের চিনিল। ততদিনে দুই জন দুই দেশে। সেখান থেকে একত্রিত হলো। তারপরে ছিল পারিবারিক বাঁধা অতিক্রম করা। সেটাও দারুণ ভাবে হয়ে গেল। মজার ব্যাপার হলো, দু'জনের পরিবারের কেউই জানে নি ওরা পূর্ব পরিচিত। তৃতীয় পক্ষের প্রস্তাবের মাধ্যমে সাধারণ বিয়ের মতই আগালো এক ফোঁটা জটিলতা ছাড়াই। মে মাসের শেষ সপ্তাহে বিয়ের প্রাথমিক তারিখ ঠিক হয়েছে!
আমার কি যে ভাল লাগছে!
জগতের সবাই সুখী হোক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন